এক্সপ্লোর

Omicron variant: দেশে বাড়ছে ওমিক্রন, আক্রান্ত শিশুও; উপসর্গ কতটা চিন্তার?

Omicron Case in India rises: চিন্তা বাড়ল অন্য জায়গায়। নতুন এই ভ্যারিয়েন্টে এবার আক্রান্ত হল ৩ বছরের এক শিশু। শুক্রবার মহারাষ্ট্রে সাত ওমিক্রন আক্রান্তের হদিশ মেলে। তাদের মধ্যে রয়েছে এই শিশুও। 

নয়া দিল্লি: করোনার (Coronavirus) নয়া প্রজাতি নিয়ে চিন্তা বাড়ছে দেশে (India)। এই প্রেক্ষাপটে দেশে কিছুটা বাড়ল ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা। শুক্রবার এই খবর জানিয়েছে কেন্দ্র। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৫, এমনটাই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Ministry Of Health)।

শুক্রবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল জানিয়েছেন, ‘ভারতে যে ২৫ জন রোগীর শরীরে সংক্রমণ ধরা পড়েছে তাঁদের উপসর্গ গুরুতর নয়, অধিকাংশ উপসর্গই মৃদু।’ চিন্তা বাড়ল অন্য জায়গায়। নতুন এই ভ্যারিয়েন্টে এবার আক্রান্ত হল ৩ বছরের এক শিশু। শুক্রবার মহারাষ্ট্রে সাত ওমিক্রন আক্রান্তের হদিশ মেলে। তাদের মধ্যে রয়েছে এই শিশুও। 

যদিও এর আগে  মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) তরফে জানান হয়েছে ইউরোপের দেশগুলি থেকে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির নেপথ্যে রয়েছে শিশুদের সংক্রমণ বৃদ্ধি। হু (WHO)- জানিয়েছে ৫ থেকে ১৪ বছর বয়সি শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এবং সংক্রমণের সর্বোচ্চ হারের জন্য দায়ী এই বয়সের শিশুরাই।  ভারতেও কি তেমন ট্রেন্ড এল, এর উত্তর অবশ্য জানা যাবে আগামী দিনে। তবে আক্রান্তদের কড়া নজরদারীতেই রাখা হচ্ছে।

Omicron variant: দেশে বাড়ছে ওমিক্রন, আক্রান্ত শিশুও; উপসর্গ কতটা চিন্তার?

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল বলেন, গত ২৪ নভেম্বর পর্যন্ত মাত্র দুটি দেশে ওমিক্রন সংক্রমণের কথা জানা গিয়েছিল। কিন্তু, এখন বিশ্বের ৫৯টি দেশে ওমিক্রন ছড়িয়ে পড়েছে। এই ৫৯টি দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৩৬। । এর পাশাপাশি সম্ভাব্য কেস রয়েছে ৭৮ হাজার ০৫৪। 

এদিকে ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের মধ্যেই দেশে দিন দিন মাস্ক পরার প্রবণতা কমছে। এনিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করছে বলে জানান নীতি আয়োগের সদস্য(স্বাস্থ্য) ভিকে পল। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মাস্ক ব্যবহারের প্রবণতা কমছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে, ভ্যাকসিন ও মাস্ক- দুই-ই গুরুত্বপূর্ণ। বিশ্বের সার্বিক পরিস্থিতি থেকে আমাদের শেখা উচিত। মাস্কের ব্যবহার কমে যাওয়া নিয়ে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাছাড়া বিশ্বজুড়ে ওমিক্রন সংক্রমণের পরিস্থিতিও উদ্বেগজনক। কাজেই এই সময়ে মাস্ক সরানো উচিত নয়। 

সেরা শিরোনাম

Attack On Ship: তুরস্কের জাহাজে আগুন, ছিলেন ভারতীয় নাবিকও; রুশ ড্রোন হামলার অভিযোগ জেলেনস্কির
তুরস্কের জাহাজে আগুন, ছিলেন ভারতীয় নাবিকও; রুশ ড্রোন হামলার অভিযোগ জেলেনস্কির
Viral Video: ডেলিভারি বয়কে লাঠিপেটা, আক্রান্তের মাথা থেকে ঝরল রক্ত, সিসিটিভিতে ধরা পড়েছে ভয়ঙ্কর মুহূর্ত
ডেলিভারি বয়কে লাঠিপেটা, আক্রান্তের মাথা থেকে ঝরল রক্ত, সিসিটিভিতে ধরা পড়েছে ভয়ঙ্কর মুহূর্ত
Rajya Sabha Election: নির্বাচনে নেই কেন্দ্রীয় মন্ত্রী, বাদ স্মৃতি ইরানিও; উত্তরপ্রদেশে রাজ্যসভা ভোটে চমক বিজেপির, কী হবে নতুন সমীকরণ?
নির্বাচনে নেই কেন্দ্রীয় মন্ত্রী, বাদ স্মৃতি ইরানিও; উত্তরপ্রদেশে রাজ্যসভা ভোটে চমক বিজেপির, কী হবে নতুন সমীকরণ?
Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget