এক্সপ্লোর

Omicron Virus: ওমিক্রন আটকাতে কঠোর কেন্দ্র, পর্যটকদের জন্য এবার জারি নয়া নিয়ম

Coronavirus Concerns on Omicron: একাধিক দেশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে করোনার এই নয়া স্ট্রেন। সেই আবহে দেশে এই প্রজাতির সংক্রমণ রুখতে বিদেশি যাত্রীদের জন্য নয়া নিয়ম আনল সরকার।  

নয়া দিল্লি: ক্রমে ক্রমেই 'ভ্যারিয়েন্ট অফ কনসার্ন' (Variant Of Concern) ওমিক্রন (Omicron) চিন্তার কারণ হয়ে উঠছে বিশ্বের। একাধিক দেশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে করোনার (Coronavirus) এই নয়া স্ট্রেন। সেই আবহে দেশে এই প্রজাতির সংক্রমণ রুখতে বিদেশি যাত্রীদের জন্য নয়া নিয়ম আনল সরকার।  

ইতিমধ্যেই ব্রিটেন (UK), আমেরিকা (USA) ও ইউরোপিয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ দক্ষিণ আফ্রিকা-সহ আফ্রিকার বেশ কিছু দেশে উড়ান পরিষেবা বন্ধ করেছে। ওমিক্রন-আতঙ্ক আমেরিকাতেও। করোনার নতুন প্রজাতির আক্রমণের আশঙ্কায় ৩ ডিসেম্বর থেকে নিউ ইয়র্কে (New York) জারি হতে চলেছে জরুরি অবস্থা। বেশ কিছু রাজ্য ইতিমধ্যেই পর্যটকদের জন্য RT-PCR পরীক্ষা বাধ্যতামূলক করছে। 

গুজরাটে 'ঝুঁকিপ্রবণ' দেশগুলি থেকে আগতদের সাত দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কর্নাটক বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীদের স্ক্রিনিং জোরদার করা হয়েছে। মহারাষ্ট্রে নেতিবাচক RT-PCR পরীক্ষা বা সম্পূর্ণ টিকা দেওয়ার প্রমাণ বাধ্যতামূলক করেছে।                    

আরও পড়ুন, ওমিক্রন নিয়ে বাড়ছে আতঙ্ক, RT-PCR এও 'অধরা' ভাইরাস

এদিকে, কড়া নিয়ম আনতে চলেছে পশ্চিমবঙ্গও। এদিকে, শনিবার এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিক এবং বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্য কর্তারা। পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বেলেঘাটা আইডি হাসপাতালে।               

সংক্রমিত দেশের সঙ্গে উড়ান যোগাযোগ ছিন্ন করেছে ভারতও। এই পরিস্থিতিতে শনিবার জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, রাজ্যগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। সংক্রমিত দেশ থেকে আসা যাত্রীদের RT-PCR টেস্ট করা বাধ্যতামূলক। রিপোর্ট পজিটিভ হলে নমুনা জেনোমিক সিকোয়েন্সিং-এ পাঠাতে হবে।       

এদিকে, ঊর্ধবমুখী দেশের করোনা-গ্রাফ। ফের বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৭৪ জন।  গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৩১৮।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬২১ জনের।  গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৬৫।  

        

 

 

সেরা শিরোনাম

BJP News: ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নন্দীগ্রামের বিজেপি নেতার, লিখলেন, ‘খুব বেশি হলে মৃত্যু হবে, ভয় পাই না’
ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নন্দীগ্রামের বিজেপি নেতার, লিখলেন, ‘খুব বেশি হলে মৃত্যু হবে, ভয় পাই না’
রূপচর্চার ক্রিমের নেশায় ভয়ঙ্কর পরিণতি! ১৭ বছরের কিশোরীর কিডনি বিকল হওয়ার আশঙ্কা, ক্রিমে মিলল বিপুল পারদ
রূপচর্চার ক্রিমের নেশায় ভয়ঙ্কর পরিণতি! ১৭ বছরের কিশোরীর কিডনি বিকল হওয়ার আশঙ্কা, ক্রিমে মিলল বিপুল পারদ
GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
El Nino : ক্যালিফোর্নিয়ায় ৫০ ফুটের দানবীয় ঢেউ, তছনছ উপকূল, ভারতেও কি এল-নিনো ঘটাবে এমন কিছুই?
ক্যালিফোর্নিয়ায় ৫০ ফুটের দানবীয় ঢেউ, তছনছ উপকূল, ভারতেও কি এল-নিনো ঘটাবে এমন কিছুই?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget