এক্সপ্লোর

ভিডিও ভাইরাল, দলীয় অফিসে স্ত্রীকে চড় দিল্লির বিজেপি নেতার! জেলা সভাপতি পদ থেকে অপসারিত

আজাদের স্থলাভিষিক্ত হয়েছেন দিল্লি বিজেপির নেতা বিকাশ তানোয়ার। তাঁকে অবশ্য মেহরৌলি জেলা শাখার অস্থায়ী সভাপতি করেছে দল। আজাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দিল্লি বিজেপির নেতারা।

নয়াদিল্লি: স্ত্রীকে প্রকাশ্যে চড় বিজেপি নেতার! অভিযুক্ত নেতার নাম আজাদ সিংহ। মেহরৌলির বিজেপি জেলা সভাপতি আজাদের দিল্লির বিজেপি অফিসে স্ত্রীকে সবার সামনে চড় মারার ভিডিও ভাইরাল হয়েছে। সভাপতি পদে অপসারিত হয়েছেন তিনি। ভিডিওতে দলের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সিনিয়র নেতা প্রকাশ জাভরেকরের সঙ্গে দলীয় দপ্তরে বৈঠকের পর স্ত্রীকে চড় মারতে দেখা যায় তাঁকে। আজাদের স্ত্রী দক্ষিণ দিল্লির প্রাক্তন মেয়র। বিজেপি নেতারা জানিয়েছেন, কিছুদিন ধরেই দাম্পত্য বিবাদ চলছিল আজাদ ও তাঁর স্ত্রী সরিতা চৌধুরির। আজাদ ডিভোর্স চেয়ে মামলা করেছেন। দলের পন্থ মার্গ অফিসে জাভরেকরের বৈঠক থেকে বেরনোর পরই তাঁদের ঝগড়া শুরু হয়। জাভরেকর বিধানসভা নির্বাচনে দিল্লি বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা। সামনের বছরের ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা ভোট। দিল্লিতে লোকসভা নির্বাচনে সাতটি আসন জয়ের পাশাপাশি পুরসভা ভোটেও সাফল্য পেয়ে বিজেপি দারুণ উজ্জীবিত। আজাদের স্থলাভিষিক্ত হয়েছেন দিল্লি বিজেপির নেতা বিকাশ তানোয়ার। তাঁকে অবশ্য মেহরৌলি জেলা শাখার অস্থায়ী সভাপতি করেছে দল। আজাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দিল্লি বিজেপির নেতারা। দিল্লি বিজেপি সভাপতি মনোজ তেওয়ারি ইতিমধ্যেই বলেছেন, একজন মহিলার সম্মান রক্ষার প্রশ্নে কোনও আপস করা হবে না। আমরা তদন্ত কমিটি গড়েছি। অভিযুক্তকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নিঃসংশয়ে ঘটনাটি বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে। এক প্রথম সারির নেতা বলেছেন, অনেক বছর ধরেই দুজনের দাম্পত্য বিরোধ চলছে। তবে এরকম খোলাখুলি সবার সামনে তাঁরা ঝগড়া করবেন, ভাবা যায়নি। ঘটনা সম্পর্কে সরিতা চৌধুরির প্রতিক্রিয়া পাওয়া না গেলেও আজাদ বলেছেন, ও আমায় প্রথমে গালাগাল দেয়, হামলা করে আমার ওপর, আত্মরক্ষায় আমি ওকে ধাক্কা মারি। ফোনে সরিতার মত জানতে চাওয়া হলে অন্য কেউ তাঁর ফোন ধরে জানান, তিনি ডাক্তারের কাছে আছেন। দিল্লি পুলিশের এক অফিসার বলেছেন, আমরা ঘটনাটি সম্পর্কে কারও কাছ থেকে অভিযোগ পাইনি, পেলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : নিটের প্রতিবাদের নামে তাণ্ডব, প্রতিবাদে বিজেপির তিরঙ্গা যাত্রা
নিটের প্রতিবাদের নামে তাণ্ডব, প্রতিবাদে বিজেপির তিরঙ্গা যাত্রা
Nitin Gadkari E-20 Contro : E-20 পেট্রোল থেকে লাভবান হয়েছে নীতিন গড়করির পরিবার ? এবার হাইকোর্টে কেন্দ্রীয় মন্ত্রী
E-20 পেট্রোল থেকে লাভবান হয়েছে নীতিন গড়করির পরিবার ? এবার হাইকোর্টে কেন্দ্রীয় মন্ত্রী
NEET Paper Leak: AK-47 উঁচিয়ে ছাত্রদের তাড়া করছে পুলিশ ! NEET- কাণ্ডে বিহারে প্রতিবাদ-বিক্ষোভের ভিডিও ভাইরাল
AK-47 উঁচিয়ে ছাত্রদের তাড়া করছে পুলিশ ! NEET- কাণ্ডে বিহারে প্রতিবাদ-বিক্ষোভের ভিডিও ভাইরাল
Dharmendra Pradhan: ধর্মেন্দ্র প্রধানকে সংসদে কেন সাদরে স্বাগত ? 'বিলকিস বানো কাণ্ডের' সঙ্গে তুলনা করল কংগ্রেস
ধর্মেন্দ্র প্রধানকে সংসদে কেন সাদরে স্বাগত ? 'বিলকিস বানো কাণ্ডের' সঙ্গে তুলনা করল কংগ্রেস

ভিডিও

Parliament Session: শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার খোলনলচে বদলাতে সংসদে সংশোধনী বিল পেশ
Durgapur NIA: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA
Gosaba Arms Recovery: গোসাবার তৃণমূল নেতার বাড়ির পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ!
Weathe News: দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
NIA on Human Trafficking: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget