এক্সপ্লোর

Yogi Gets Death Threat: 'হাতে মাত্র চারদিন সময়' যোগীকে খুনের হুমকি ফোনে

গত মাসেও যোগী আদিত্যনাথ এবং অমিত শাহকে খুনের হুমকি দিয়ে একটি ইমেল আসে সিআরপিএফের কাছে।

নয়াদিল্লি: আবারও খুনের হুমকি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি মেসেজ দেওয়া হয় বলে সূত্রের খবর। উত্তরপ্রদেশ পুলিশের ইমার্জেন্সি নম্বর ১১২-এর হোয়াটসঅ্যাপে এই হুমকি আসে। এই নিয়ে বেশকয়েকবার খুনের হুমকি পেলেন যোগী।

জানা গিয়েছে, সুশান্ত গল্ফ সিটি থানায় এই মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলেও খবর। অভিযুক্তকে গ্রেফতার করতে আলাদা দলও গঠন করা হয়েছে উত্তর প্রদেশ পুলিসের তরফে।

পুলিস সূত্রে খবর, যোগী আদিত্যনাথের উদ্দেশের পাঠানো ওই মেসেজে লেখা হয়েছে 'আপনার হাতে আর চারদিন সময়' এমন মেসেজেই উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই উত্তর প্রদেশ পুলিসের তরফে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। চলছে দিনভর নজরদারি। 

সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ylalwani12345@gmail.com-এই ইমেল আইডি থেকে প্রাণে মেনে ফেলার হুমকি বার্তাটি আসে। জানা যাচ্ছে, ২৯ এপ্রিল ফোন এবং একটি মেসেজ এসেছে। সেখানে বলা হয়, "মুখ্যমন্ত্রীর কাছে আর চার দিনই আছে, এই চারদিনে যা করার করে নিন, ৫ দিন পরে যোগী আদিত্যনাথকে মেরে ফেলা হবে।"

গত মাসেও যোগী আদিত্যনাথ এবং অমিত শাহকে খুনের হুমকি দিয়ে একটি ইমেল আসে সিআরপিএফের কাছে। আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে তাঁদের মারা হবে জানিয়ে  উড়ো ইমেলটি এসেছিল। সিআরপিএফ সূত্রে বলা হয়েছে, প্রায়ই শাহ এবং যোগীকে হত্যার হুমকি দিয়ে ওই মেল আসে তাঁদের কাছে। অন্যদিকে ২০২০-তে খোদ প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিয়েও একটি ইমেল এসেছিল NIA-এর কাছে।

উল্লেখ্য, আগের বছর সেপ্টেম্বর, নভেম্বর এবং ডিসেম্বরে যোগীকে খুনের হুমকি দিয়ে একাধিক থ্রেট কল আসতে থাকে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে জেড প্লাস VVIP নিরাপত্তা দেওয়া হয়েছিল ২০১৭-তে।

যোগীর সঙ্গে সর্বদাই ২৫-২৮ জন সশস্ত্র কমান্ডো থাকেন। তবু বারবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকিতে কার্যত আতঙ্ক ছড়িয়েছে। নড়েচড়ে বসেছে সে রাজ্যের পুলিশ। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

সেরা শিরোনাম

Delhi Police: হেফাজতে ঠাকুমার মৃত্যুর খবর পেয়েছিলেন অভিজিৎ দীপকে, ভিডিও প্রকাশ করে জানাল দিল্লি পুলিশ, গর্জে উঠলেন CJP নেতা
হেফাজতে ঠাকুমার মৃত্যুর খবর পেয়েছিলেন অভিজিৎ দীপকে, ভিডিও প্রকাশ করে জানাল দিল্লি পুলিশ, গর্জে উঠলেন CJP নেতা
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget