এক্সপ্লোর

OIC Kashmir Issue: OIC-তে কাশ্মীর ইস্যু তুলল তুরস্ক! বিপুল সাহায্যের এই প্রতিদান?

Turkey on JK: ইসলাম ধর্মাবলম্বী দেশগুলির যৌথ মঞ্চ OIC. এই মঞ্চে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা বরাবর না পসন্দ ভারতের।

নয়াদিল্লি: ভয়াবহ ভূমিকম্পে ধূলিসাৎ হয়েছে তুরস্ক। নিমেষের মধ্যে বিপুল ত্রাণ নিয়ে সেখানে হাজির হয়েছিল ভারত। ভূমিকম্পের বিপদের সময় তুরস্কের পাশে দাঁড়াতে শুরু করেছিল 'অপারেশন দোস্ত'। সেই কাজকে দরাজ সার্টিফিকেট দিয়েছিল তুরস্ক। তারপরে Organisation of Islamic Cooperation (OIC)-তে জম্মু কাশ্মীর ইস্যু নিয়ে কথা তুলল তুরস্ক। 

ইসলাম ধর্মাবলম্বী দেশগুলির যৌথ মঞ্চ OIC. এই মঞ্চে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা বরাবর না পসন্দ ভারতের। এই ক্ষেত্রেও এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ভারত। ভারত এর আগেও জানিয়েছেন, OIC-বরাবর ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়, যা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। 

UN-এ ভারতের দূত সীমা পূজানি বিষয়টির প্রসঙ্গ তুলে তীব্র সমালোচনা করেছেন। তিনি জানান, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই সংক্রান্ত বিষয়ও ভারতের অভ্যন্তীরণ বিষয়। পাকিস্তান ভারতের জমি বেআইনি ভাবে দখল করে রেখেছে। OIC-তাদের সদস্য পাকিস্তানকে বলুক রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাস বন্ধ করে ভারতকে দখল করা কাশ্মীরের অংশ ফিরিয়ে দিতে, OIC-কে এমনই পরামর্শ দিয়েছে ভারত।

অপারেশন দোস্ত:
৬ ফেব্রুয়ারি তুরস্কে ভূমিকম্পের পরেই ৭ ফেব্রুয়ারি মোদীর নির্দেশে বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষ দলকে সে দেশে পাঠানো হয়। মোট ৩ টি এনডিআরএফ-এর টিম গিয়েছিল। পাঠানো হয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকদের দলকেও। বহু সামগ্রী, সাহায্যের ত্রাণ, মেডিক্যাল বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে বায়ুসেনার বিমানে  সেনার বিশেষ একাধিক টিম রওনা হয় তুরস্কের উদ্দেশে। প্রায় দু’সপ্তাহ উদ্ধারকাজ চালানোর পর দেশে ফিরে এসেছে সেনাবাহিনীর সদস্যরা। নরেন্দ্র মোদি বলেছিলেন, 'যে ভাবে আমাদের সেনা তুরস্কে কাজ করেছে, তা গোটা ভারতকে গর্বিত করেছে। সারা বিশ্ব ভারতকে কেবল আত্মনির্ভর দেশ হিসাবেই চেনে না। আত্মমগ্ন না হয়েই যে ভারত কাজ করে, আজ সকলেই জানে। বিশ্বে যখনই সঙ্কট দেখা দেয় ভারত সর্বদা প্রথম দেশ, যারা এগিয়ে যেতে প্রস্তুত থাকে।'

কবে ভূমিকম্প:
গত ৬ ফেব্রুয়ারি প্রথমবার ভয়াবহ ভূমিকম্পের একাধিক আঘাত আছড়ে পড়েছিল তুরস্ক-সিরিয়া সীমান্তের কাছে। তুরস্কের দক্ষিণভাগ সহ কার্যত গোটা দেশ ও সিরিয়ার এক বড় অংশ একাধিক ভূমিকম্পের জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রথমে ৭.৮ , তারপর ৭.৬ ও যার পরে একে একে আরও তুলনামূলক কম তীব্র ভূমিকম্প আছড়ে পড়েছিল। এখনও পর্যন্ত শেষখবর পাওয়া পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৪৭ হাজার ছাড়িয়ে গিয়েছে।   

আরও পড়ুন: মোদিকে চিঠি ৯ বিরোধী দলের, তালিকায় রয়েছে TMC, নেই কংগ্রেস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget