এক্সপ্লোর

জন্ম কলকাতায়, প্রয়াত পদ্মভূষণ প্রাপক বাংলাদেশের জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান

১৯৩৭ সালে কলকাতায় জন্ম অধ্যাপক আনিসুজ্জামানের। ১৯৪৭ সালের দেশভাগের সময় তাঁর পরিবার বাংলাদেশে চলে যায়।২০১৮ সালে তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ করে বাংলাদেশ সরকার।

ঢাকা: পদ্মভূষণ প্রাপক এবং বাংলাদেশের জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের রাজধানী ঢাকার সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামন এদিন বলেন, আমার বাবা বিকেল ৪টে ৫৫ মিনিটে প্রয়াত গিয়েছেন। গত ২৭ এপ্রিল, গুরুতর অসুস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাসকে ইউনিভার্সাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল। পরে, অবস্থার উন্নতি না হওয়ায় গত ৯ তারিখ তাঁকে ঢাকার কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিন বিকেলে আনিসুজ্জামানের মৃত্যুর খবর প্রথম দেন হাসপাতালের ডিরেক্টর জেনারেল ফসিউর রহমান। তবে, তিনি বিস্তারিত কিছু জানাননি। সূত্রের খবর, ৮৩ বছরের অধ্যাপক বেশ কিছুদিন ধরে কিডনি ও ফুসফুসের রোগ ও শ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন।  দীর্ঘ গবেষণা  ও তুখোড় লেখনীর মাধ্যমে বাংলা ভাষা ও বাংলা সাহিত্যে অভূতপূর্ব অবদান রেখেছেন আনিসুজ্জামান। মৃত্যুর সময় রেখে গেলেন স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাকে। আনিসুজ্জামানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বাংলা সাহিত্য ও শিক্ষায় তাঁর বিশিষ্ট সেবার জন্য তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে ভারত সরকার। এছাড়া, তিনি বাংলাদেশের সর্বোচ্চ সম্মান -- একুশে পদক ও স্বাধীনতা পদকও লাভ করেন। ১৯৩৭ সালে কলকাতায় জন্ম অধ্যাপক আনিসুজ্জামানের। ১৯৪৭ সালের দেশভাগের সময় তাঁর পরিবার বাংলাদেশে চলে যায়। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭২-এর মুক্তিযুদ্ধ, পরে যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া এবং আটের দশকে গণতন্ত্র পুনরুদ্ধার -- বাংলাদেশের প্রায় সবক'টি গণতান্ত্রিক আন্দোলনেই সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আনিসুজ্জামান।  এমনকী, আন্তর্জাতিক অপরাধ আদালতে তিনি সাক্ষী হিসেবেও উপস্থিত হয়েছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি যোজনা কমিশনের সদস্য ছিলেন। স্বাধীনতার পর জাতীয় শিক্ষা কমিশনের সদস্য হন তিনি। ২০১৮ সালে তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ করে বাংলাদেশ সরকার। সাহিত্যে অবদানের জন্য তিনি একাধিক আন্তর্জাতিক সম্মানও পান।

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget