এক্সপ্লোর

Pahalgam Attack : গুলির শব্দের আগেই 'আল্লাহ-হু-আকবর' ধ্বনি ! আজ NIA প্রশ্নবাণের মুখে সেই জিপলাইন অপারেটর

জঙ্গিদের নৃশংসতার সঙ্গে কি তার কোনও সম্পর্ক আছে? খতিয়ে দেখতে এবার ওই অপারেটরকে ডেকে পাঠাল এনআইএ। 

পহেলগাঁও : আল্লাহ-হু-আকবর, আল্লাহ-হু-আকবর, আল্লাহ-হু-আকবর ! তিনবার এই কথা বলেই জিপলাইনে রাইড চালু করলেন ব্যক্তি। পহেলগাঁওতে জঙ্গি হামলার হাড় হিম করা ভিডিও ধরা পড়েছে এক পর্যটকের ক্যামেরায়। আর সেখানেই দেখা গিয়েছে, জিপলাইন অপারেটর ওই ব্যক্তির রাইড স্টার্ট করার আগে তিন বার বললেন ওই শব্দ বন্ধ। আর ঠিক তার আগেই শোনা গেল গগনবিদারী গুলির শব্দ। অথচ কী নিরুত্তাপ ওই অপারেটর। পর্যটকের অজান্তেই তাঁর মোবাইল ফোনে ধরা পড়ে গেল সেই ছবি। সেই ভিডিও এখন এনআইএর হাতে। আর ওই অপারেটরের বিরুদ্ধেও চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন পর্যটক। তাঁর দাবি, ঠিক গুলির শব্দের সময়, শুধু তাঁর রাইড শুরুর সময়ই তাঁকে তিনবার আল্লাহ-হু-আকবর বলতে শোনেন ওই ব্যক্তি। আগে কারও ক্ষেত্রে তিনি তো এমনটা বলেননি। তাহলে জঙ্গিদের নৃশংসতার সঙ্গে কি তার কোনও সম্পর্ক আছে? খতিয়ে দেখতে এবার ওই অপারেটরকে ডেকে পাঠাল এনআইএ।          

সোমবার সামনে এসেছে পহেলগাঁওতে জঙ্গি হামলার নতুন ভিডিও!  একেবারে জঙ্গিরা যখন পর্যটকদের গুলি করে মারছে, 
সেই মুহূর্তের হাড় শিউরে দেওয়ার মতো ছবি ধরা পড়েছে এক পর্যটকের ক্য়ামেরায় । এই ভিডিওতে দেখা যাচ্ছে, এক পর্যটক বৈসরনে জিপলাইন দিয়ে ছবি তুলতে তুলতে যাচ্ছেন। তিনি একটু এগোতেই নীচে দেখা যায়, উপত্য়কায় লোকেরা আতঙ্কিত হয়ে ছুটোছুটি করছে। পর্যটক যখন জিপলাইনের রাইডে মজে, তখনই আচমকা শোনা যায় গুলির শব্দ! একটু পরেই দেখা যাচ্ছে একজন দৌড়তে দৌড়তে গুলি খেয়ে লুটিয়ে পড়ছেন। এই ভিডিতেই ধরা পড়ে রাইড অপারেটরের গুলির শব্দেও নিরুত্তাপ মুখ। 

এখন এনআইএ-র নজরে ওই অপারেটর। সূত্রের খবর, তাকে জিজ্ঞাসাবাদও করছেন তদন্তকারী অফিসাররা। ঋষি ভট্ট নামে পহেলগাঁও হামলার ওই প্রত্যক্ষদর্শী বলেন, তিনি জিপলাইনে থাকার সময়ই একাধিক গুলির শব্দ শোনেন মানুষকে লুটিয়ে পড়তে দেখেন। তিনি জানিয়েছেন, তিনি যখন জিপলাইনে ছিলেন, তখনই গুলির শব্দ শোনেন।  প্রায় ২০ সেকেন্ড পর বুঝতে পারেন সেটি  জঙ্গি হামলা।  ৫-৬ জনকে গুলি করতে দেখেন তিনি। তারপর লক্ষ্যে পৌঁছতেই তড়িঘড়ি জিপলাইন থেকে নেমে স্ত্রী ও ছেলেকে নিয়ে দৌড় দেন। প্রথমে একটি গর্তের মধ্যে লুকিয়ে পড়েন। সেখানে আরও লোকজন লুকিয়ে ছিল। তারপর ২০-২৫ পর সেনা আসে।                                

সেরা শিরোনাম

Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget