এক্সপ্লোর

Pahalgam Attack : 'ওরা অস্ত্র আনেনি, সাপ্লাই করেছিল শালওয়ালা, ক্যামেরাওয়ালারাই?'বিস্ফোরক দাবি নিহত শুভমের স্ত্রীর

সেখানে কেউ তাদের অস্ত্র সরবরাহ করেছিল বৈসরন উপত্যকাতেই। তাহলে কি স্থানীয় ব্যবসায়ী, লোকজনের মধ্যেই লুকিয়ে জঙ্গির গুপ্তচর ? 

নয়াদিল্লি :  তাঁদের সামনেই, তাঁদের স্বামীদের হিন্দু বলে আলাদা করা হয়েছে। তাঁদের সামনেই একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে! সেই হামলার ভিডিও রেকর্ডিং অবধি করা হয়েছে! একগ্রাস খাবার মুখে নিয়েই প্রাণ চলে গিয়েছে স্বামী শুভম দ্বিবেদীর। এখনও ঘা দগদগে। স্বামী চলে যাওয়ার পর শোকে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। এখন আস্তে আস্তে মনে পড়ছে এমন অনেককিছু যা সত্যিই সন্দেহজনক। শিরদাঁড়ায় শীতল স্রোত বইয়ে দেওয়ার মতো। ঐশ্বন্যা দ্বিবেদীর কথায় এখন শুধুই আতঙ্ক। আর একের পর এক সন্দেহ। তাঁর দাবি, সন্ত্রাসবাদীরা  সঙ্গে করে একে-৪৭ বন্দুক নিয়ে আসেনি, বরং সেখানে কেউ তাদের অস্ত্র সরবরাহ করেছিল বৈসরন উপত্যকাতেই। তাহলে কি স্থানীয় ব্যবসায়ী, লোকজনের মধ্যেই লুকিয়ে জঙ্গির গুপ্তচর ? 

একটি নিউজ চ্যানেলের সঙ্গে কথা বলার সময় ঐশ্বন্যা জানান, বৈসরনে ওঠার আগেই শুভম ঘোড়ার মালিককে জিগ্যেস করেন,   উপরে নেটওয়ার্ক আছে কিনা। তখন ঘোড়ার সহিস বলেছিলেন পুরোনেটওয়ার্ক আছে। এখন ঐশ্বন্যার মনে  হচ্ছে,  যদিএকবার সে বলত, নেটওয়ার্ক নেই, তাহলে সেখানে যেতাম না। তিনি জানান, সন্ত্রাসবাদী হামলা না হওয়া পর্যন্ত কাশ্মীরে নিরাপদই বোধ করছিলেন তাঁরা। মনে সন্দেহ দানা বাঁধেনি। চারপাশে এত পর্যটক। এত ভিড়। এর মধ্যে যে তলায় তলায় চক্রান্ত চলছিল কে বুঝবে !

ঐশ্বন্যা আরও জানান, 'আমরা একটু একটু দূরত্বে ভারতীয় সেনার জওয়ানদের দেখতে পাচ্ছিলাম উপরে ওঠার সময়। তাই আমরা আশেপাশের মানুষদের কথাতেও সন্দেহ করিনি। এখন আমার মনে পড়ছে, তাদের কথার মধ্যে সন্দেহজনক অনেককিছু ছিল।  তারা জিগ্যেস করছিল কারা কারা সঙ্গে এসেছে।  জোড়ায় জোড়ায় চলতে বলেছিল। '

ঐশ্বন্যার দাবি, হামলাকারীরা সাধারণ জিন্স পরে ছিল ।  তাদের কাছে কোন অস্ত্র ছিল না। তাদের অস্ত্র সরবরাহ করা হয়েছিল ওখানেই। সেখানে যারা শুটিং, শাল বিক্রি করছিল, সম্ভবত তারাই অস্ত্র সরবরাহ করেছে।'

নিহত শুভম দ্বিবেদীর স্ত্রী জানিয়েছেন, ' একজন লোক সেখানে একাই ভেড়া চরাচ্ছিল। এত বড় মাঠে সে একা ভেড়া চরাচ্ছিল, কে জানে। আমি জানি না সেও সন্দেহজনক কিনা। সে পুরোপুরি ঢাকা পোশাক পরে ছিল। কে জানে সেই পোশাকের আড়ালে  কিছু লুকিয়ে রেখেছিল কিনা? '

তিনি বলেন, "আমাদের পরিবারের লোকেরা উপরে যেতে ভয় পাচ্ছিল। কিন্তু ঘোড়ার মালিক তাদের বলেছিল উপরে যান, খুব সুন্দর। এ নিয়ে ঘোড়ার মালিকের সঙ্গে বেশ বিতর্ক হয়েছিল। আমার শ্বশুর বলেছিলেন, তুমি পুরো টাকা নিয়ে নাও, কিন্তু আমরা সেখানে যাব না। তখন সে বলতে লাগল টাকার কোনও কথা নেই, আর তারপর ১০ মিনিট তর্কাতর্কির পর আমরা উপরে গেলাম।"             

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
ISI Spy Suspects Arrested: গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ
গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget