এক্সপ্লোর

Pahalgam Attack: 'পাকিস্তান ব্যর্থ দেশ, ভারতকে কখনও শান্তিতে থাকতে দেবে না', বিহারের সভা থেকে বাংলাদেশকেও একহাত নিলেন ওয়েইসি

Kashmir Attack: 'পাকিস্তান কোনওদিন ভারতকে শান্তিতে থাকতে দেবে না। এবার সময় এসেছে ওদের উপযুক্ত জবাব দেওয়ার, যাতে সন্ত্রাসবাদের এই বিষ চিরতরে শেষ হয়ে যায়।' 

Pahalgam Attack: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তানের উদ্দেশে একের পর এক কড়া বার্তা দিয়েছেন AIMIM- এর চিফ এবং সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। এবার পাকিস্তানকে 'ব্যর্থ দেশ' বলে নিশানা করেছেন তিনি। সংবাদসংস্থা এএনআই একটি ভিডিও প্রকাশ করেছে এক্স মাধ্যমে। সেখানে দেখা গিয়েছে, বিহারে কৃষ্ণগঞ্জের একটি সভায় মন্তব্য রাখছেন আসাদউদ্দিন ওয়েইসি। সেখানেই পাকিস্তানকে 'ব্যর্থ দেশ' বলে তোপ দেগেছেন তিনি। শুধু তাই নয়, তাঁকে এও বলতে শোনা গিয়েছে, 'পাকিস্তান কোনওদিন ভারতকে শান্তিতে থাকতে দেবে না। এবার সময় এসেছে ওদের উপযুক্ত জবাব দেওয়ার, যাতে সন্ত্রাসবাদের এই বিষ চিরতরে শেষ হয়ে যায়।' 

পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও একহাত নিতে ছাড়েননি ওয়েইসি। তিনি বলেছেন, 'বাংলাদেশেও একজন ভুলভাল বকে চলেছে। বলছে উত্তর-পূর্বে (উত্তর-পূর্ব ভারত) কিছু করবে। আমি ওদেরও বলতে চাই যে, তোমরা যে দেশটা পেয়েছ, সেটাও আমাদের জন্য। নিজেদের দেশে শান্তিতে থাকো। কেউ যখন ভারতের দিকে আঙুল তোলে, তখন আমরা সমস্ত বিভেদ ভুলে একত্রিত হয়ে দাঁড়াই একটা দেওয়ালের মতো।' এইসবের পাশাপাশি পাকিস্তানকে FATF অর্থাৎ Financial Action Task Force- এর 'গ্রে লিস্ট'- ভুক্ত করার দাবিও জানিয়েছেন আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর কথায়, 'পাকিস্তানকে FATF- এর গ্রে-লিস্টের আওতায় আনা উচিত। যত মিসাইল চাও পরীক্ষা করে নাও। কিন্তু মনে রেখো ভারত তোমাদের থেকে অনেক বেশি শক্তিশালী, আর সবসময় তাই-ই থাকবে।' 

কাশ্মীরের পহেলগাঁওয়ের কাছে বৈসরন উপত্যকায় পর্যটকদের উপর জঙ্গি হামলার পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে ভারত-পাকিস্তানের সম্পর্ক। এখনও এই জঙ্গি হামলায় যুক্তরা ধরা পড়েনি। জোরকদমে তদন্ত চালাচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। কাশ্মীরের বিভিন্ন প্রান্তে চলছে সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের তল্লাশি অভিযান। ইতিমধ্যেই বেশ কয়েকজন সন্দেহভাজন জঙ্গির বাড়ি বিস্ফোরণে ধ্বংস হয়েছে। আর এইসবের মধ্যেই ক্রমশ অবনতির দিকে এগোচ্ছে ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক। দুই দেশেই রয়েছে যুদ্ধের আবহ। কড়া প্রত্যাঘাতের জন্য প্রস্তুত ভারত। পহেলগাঁওয়ের এই ন্যাক্কারজনক জঙ্গি হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানিয়েছে ভারত সরকার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank Locker : লকার থেকে গায়েব সব গয়না ! অথচ চার্জ নিয়েছে ব্যাঙ্ক ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শাখায় চাঞ্চল্যকর অভিযোগ
লকার থেকে গায়েব সব গয়না ! অথচ চার্জ নিয়েছে ব্যাঙ্ক ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শাখায় চাঞ্চল্যকর অভিযোগ
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
ABP Ananda Top 10, 12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget