এক্সপ্লোর

pahalgam News : পহেলগাঁও সন্ত্রাসে অভিযুক্ত জঙ্গির বাড়ি উড়ল বিস্ফোরণে!

pahalgam Attack :

শ্রীনগর :  পহেলগাঁও সন্ত্রাসে অভিযুক্ত জঙ্গির বাড়ি উড়ল বিস্ফোরণে। বৈসরন উপত্যকায় পর্যটকদের খুনে যে সব জঙ্গিরা জড়িত তাদের মধ্যে নাম উঠে এসেছে আসিফ শেখের। পুলিশ সূত্রে খবর, পুলওয়ামার ত্রাল এলাকায় বিকট বিস্ফোরণে উড়ে গেছে জঙ্গি আসিফ শেখের বাড়ি। যখন পুলিশ এই বাড়ির কাছাকাছি পৌঁছায়, তখন দেখা যায় বাড়ির ভেতর কেউ বা কারা নড়াচড়া করছে। মনে করা হচ্ছে বাড়ির ভেতর মজুত ছিল বিপুল পরিমাণ বিস্ফোরক । হয়ত আরও সন্দেহজনকও কিছু ছিল।  

কাশ্মীর পুলিশ সূত্রে খবর, মোংঘামা এলাকায় জঙ্গি আসিফের বাড়ির আশপাশে প্রচুর বিস্ফোরক মজুত করা ছিল। সার্চ অপারেশনের সময় স্পেশাল ফোর্সের লোকজন আসিফ শেখের বাড়ির কাছে সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন। বিপদ আঁচ করে দ্রুত সরে যান তাঁরা। তারপরই নিমেষের মধ্যে বিস্ফোরণে উড়ে যায় জঙ্গি আসিফ শেখের বাড়ি।  

অন্যদিকে এদিন সকালেই, বেছে বেছে হিন্দুদের হত্যা করার ঘটনায় সন্দেহভাজন অভিযুক্ত লস্কর ই তৈবার জঙ্গি আদিল ঠোকর ওরফে আদিল গুরির বাড়িও উড়িয়ে দেওয়া হয় বিস্ফোরণে। অনন্তনাগের বিজবেহরার গুরি এলাকার বাসিন্দা আদিল। সূত্রের খবর, তাঁর বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালে পাকিস্তানে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছিল আদিল। গত বছর জম্মু-কাশ্মীরে ফিরে আসে সে।  

পহেলগাঁওয়ে নারকীয় সন্ত্রাসবাদী হামলার পর পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার কাশ্মীর যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, প্রথমে শ্রীনগরে যাবেন দেশের সেনাপ্রধান। সেখানে পদস্থ সামরিক কর্তাদের সঙ্গে বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবেন তিনি। পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় যেখানে নির্বিচারে হত্যালীলা চালানো হয়েছে, সেই ঘটনাস্থল পরিদর্শনেও যেতে পারেন সেনাপ্রধান। হামলার পর থেকেই জঙ্গিদের সন্ধানে উপত্য়কা জুড়ে জোরদার তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা।  

অন্যদিকে এদিনই  বান্দিপোরার জঙ্গলে এদিন সকাল থেকে সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, কুলনার বাজিপোরা জঙ্গলে ভারতীয় সেনার তল্লাশি অভিযানের সময় গুলির শব্দ শোনা যায়। এক থেকে দু'জন জঙ্গি ওই জঙ্গলে লুকিয়ে রয়েছে বলে খবর ছিল । এই খবর পেয়েই জঙ্গল ঘিরে ফেলে অভিযান চালায় ভারতীয় সেনা।  পরে গুলি বিনিময়ে দুই জওয়ান আহত হন। খতম হয় ১ জঙ্গিও ।             

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget