এক্সপ্লোর

Pakistan on India: 'ভারতকে বুঝিয়ে শান্ত করুন', আমেরিকাকে আর্জি পাক প্রধানমন্ত্রীর, 'বাড়তি চাপ' দেওয়ারও অনুরোধ!

India Pakistan News: ভারত-পাকিস্তান সংঘাতের আবহে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ফোন করে কথা বললেন মার্কিন বিদেশসচিব।

কলকাতা: পহেলগাঁওয়ে পর্যটক নিধনের প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। সীমান্তে বাতাসে বারুদের গন্ধ। পাকিস্তান বিরুদ্ধে চরম প্রত্যাঘাতের প্রহর গোনা চলছে। ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এবার মার্কিন বিদেশসচিবের ফোন পেলেন পাক-প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

ভারত-পাকিস্তান সংঘাতের আবহে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ফোন করে কথা বললেন মার্কিন বিদেশসচিব। সূত্রের খবর, ভারতকে বুঝিয়ে শান্ত করার জন্য আমেরিকার কাছে আর্জি জানিয়েছেন শাহবাজ শরিফ।                                   

সূত্রের খবর, ফোনালাপের সময় সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে শাহবাজ শরিফ দাবি করেন, এখনও পর্যন্ত সেদেশে সন্ত্রাসের শিকার হয়ে প্রাণ দিতে হয়েছে ৯০ হাজার মানুষকে। এমনকী আর্থিকভাবে ১৫২ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে হয়েছে বলেও উল্লেখ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সূত্রের খবর, ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক পদক্ষেপের অভিযোগ করে শাহবাজ শরিফ মার্কিন বিদেশসচিবকে বলেন, আফগানভূমি থেকে পরিচালিত ISKP, TTP ও BLA-এর মতো জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের পথ থেকে পাকিস্তানকে বিভ্রান্ত করার চেষ্টা চালানো হচ্ছে যা অত্যন্ত হতাশা ও উদ্বেগজনক।                                     


এমনকী পহেলগাঁও হামলার সঙ্গে পাক-যোগের অভিযোগ অস্বীকার করে গোটা বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনার দাবি জানান শাহবাজ শরিফ। পাশাপাশি, বর্তমান প্রেক্ষাপটে ভারত যাতে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করে সেবিষয়ে চাপ সৃষ্টি করুক আমেরিকা, মার্কিন বিদেশসচিবকে ফোনে এমন অনুরোধও করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।                       

পাশাপাশি সিন্ধু জল চুক্তি একতরফাভাবে প্রত্যাহার করার কোনও অধিকার ভারতের নেই বলে উল্লেখ করেন শাহবাজ শরিফ। তাঁর দাবি, পাকিস্তানের ২৪০ মিলিয়ন মানুষ নির্ভর করেন সিন্ধুর যে জলের ওপর, তাকে ভারত যেভাবে যুদ্ধের হাতিয়ার করছে তা অত্যন্ত নিন্দার। শান্তিপূর্ণ উপায়ে জমমু ও কাশ্মীর সংক্রান্ত সমস্যা সমাধান সম্ভব হলে তবেই দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখা সম্ভব বলেও দাবি করেন পাক-প্রধানমন্ত্রী।                                      

সেরা শিরোনাম

Koustav Bagchi: রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
West Bengal News Live : নন্দীগ্রামের রেয়াপাড়ায় সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী
নন্দীগ্রামের রেয়াপাড়ায় সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী
Uttar Pradesh News : 'প্রচলিত চাকরির পিছনে ছোটার পরিবর্তে, ট্যাক্সি বা ই-রিকশ চালান', মন্ত্রীর বার্তায় তুঙ্গে বিতর্ক
'প্রচলিত চাকরির পিছনে ছোটার পরিবর্তে, ট্যাক্সি বা ই-রিকশ চালান', মন্ত্রীর বার্তায় তুঙ্গে বিতর্ক
Centre's Demography Panel: হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান, ধরে ধরে তথ্য চাইছে কেন্দ্র? রাজ্যগুলিকে প্রশ্নমালা পাঠানো হল? দাবি ঘিরে শোরগোল, আক্রমণে কংগ্রেস
হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান, ধরে ধরে তথ্য চাইছে কেন্দ্র? রাজ্যগুলিকে প্রশ্নমালা পাঠানো হল? দাবি ঘিরে শোরগোল, আক্রমণে কংগ্রেস

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget