এক্সপ্লোর

সেনাপ্রধান বাজওয়ার মেয়াদ বৃদ্ধির ইমরান সরকারের সিদ্ধান্ত স্থগিত পাক সুপ্রিম কোর্টের

মঙ্গলবারের শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, সেনাপ্রধানের মেয়াদ বৃদ্ধির সম্মতি দিতে পারেন কেবলমাত্র পাকিস্তানের প্রেসিডেন্ট। কিন্তু এক্ষেত্রে প্রেসিডেন্ট এখনও মেয়াদ বাড়ানোর পদক্ষেপে সায় দেননি বলে খোসাকে জানান অ্যাটর্নি জেনারেল।

ইসলামাবাদ: ইমরান খান সরকারকে অস্বস্তিতে ফেলে গত আগস্টে জারি করা সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার কার্য্যকালের মেয়াদ তিন বছর বাড়ানোর বিজ্ঞপ্তি স্থগিত রাখল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। বুধবারও এ নিয়ে শুনানি চলবে। সেজন্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রক, ইমরান সরকার ও জেনারেল বাজওয়াকে নোটিস দিয়েছে শীর্ষ আদালত। পাক সেনাপ্রধানের অবসর নেওয়ার কথা ২৯ নভেম্বর। কিন্তু ইমরান গত ১৯ আগস্ট তাঁর পদের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেন। পাকিস্তানের প্রধান বিচারপতি আসিফ সঈদ খান খোসার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ জুরিস্টস ফাউন্ডেশনের দায়ের করা পিটিশনের শুনানিতে বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দেয়। জেনারেল বাজওয়ার সেনাপ্রধান পদের মেয়াদ বাড়ানোর ঘোষণাকে ‘বেআইনি’, ‘অসার’ ঘোষণার দাবি করা হয় জুরিস্টস ফাউন্ডেশনের আবেদনে। মঙ্গলবারের শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, সেনাপ্রধানের মেয়াদ বৃদ্ধির সম্মতি দিতে পারেন কেবলমাত্র পাকিস্তানের প্রেসিডেন্ট। কিন্তু এক্ষেত্রে প্রেসিডেন্ট এখনও মেয়াদ বাড়ানোর পদক্ষেপে সায় দেননি বলে খোসাকে জানান অ্যাটর্নি জেনারেল। খোসা আরও উল্লেখ করেন যে, ২৫ সদস্যের পাক মন্ত্রিসভার মাত্র ১১ জন জেনারেল বাজওয়ার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেছেন। ১৪ জন সদস্যকে পাওয়া যায়নি বলে তাঁরা কোনও মতামত দিতে পারেননি এ ব্যাপারে। পাক সংবাদপত্র দি ডন-এর খবর, প্রধান বিচারপতি প্রশ্ন করেছেন, ওদের নীরবতাকে কি সম্মতির লক্ষণ বলে ধরে নিয়েছে সরকার? প্রসঙ্গত, পাকিস্তান সেনাবাহিনী ও জেনারেল বাজওয়ার প্রতি অনুগত বলে অভিযোগ তুলে প্রায়ই ইমরানের প্রবল সমালোচনা করেন বিরোধীরা।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় এসে মেসিকাণ্ডের ফাইল খোলার প্রতিশ্রুতি, ক্ষোভ উগরে দিলেন শতদ্রু বসু
ক্ষমতায় এসে মেসিকাণ্ডের ফাইল খোলার প্রতিশ্রুতি, ক্ষোভ উগরে দিলেন শতদ্রু বসু
Sujit Bose : 'ডেটা মাইন' থেকে উদ্ধার ডায়েরিতে উল্লেখ 'SB'-র, কীভাবে ED-র স্ক্যানারে সুজিত বসু ? বড় নাম সামনে আসবে ?
'ডেটা মাইন' থেকে উদ্ধার ডায়েরিতে উল্লেখ 'SB'-র, কীভাবে ED-র স্ক্যানারে সুজিত বসু ? বড় নাম সামনে আসবে ?
News live: খারিজ জামিনের আর্জি, ২১ মে পর্যন্ত ED হেফাজতে সুজিত বসু
খারিজ জামিনের আর্জি, ২১ মে পর্যন্ত ED হেফাজতে সুজিত বসু
SSC Tainted Candidates : পালাবদলের পরেই অযোগ্যদের বেতন আদায়ে সক্রিয় সরকার, জেলাশাসকদের চিঠি শিক্ষা দফতরের
পালাবদলের পরেই অযোগ্যদের বেতন আদায়ে সক্রিয় সরকার, জেলাশাসকদের চিঠি শিক্ষা দফতরের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget