এক্সপ্লোর

Pakistan-Afghanistan Tensions: ফের ভেস্তে গেল আলোচনা, ‘যুদ্ধ শুরু হলে…’, পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি আফগানিস্তানের

Pakistan-Afghanistan Conflict: সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের পর তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি-বৈঠক শুরু হয়।

নয়াদিল্লি: আবারও ভেস্তে গেল শান্তি স্থাপনের বৈঠক। আর তার পরই পাকিস্তানকে যুদ্ধের হুঁশিয়ারি আফগানিস্তানের। বৈঠক ভেস্তে যাওয়ার জন্য ইসলামাবাদ ও তালিবান নেতৃত্ব পরস্পরকে দোষারোপ করছেন। তবে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে তালিবান। (Pakistan-Afghanistan Conflict)

সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের পর তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি-বৈঠক শুরু হয়। তুরস্কের ইস্তানবুলে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল। কিন্তু সনাধানসূত্র বেরনোর আগেই সেই বৈঠক ভেস্তে গিয়েছে। (Pakistan-Afghanistan Tensions)

আর তার পরই আফগানিস্তানের তালিবান সরকার বিবৃতি দিয়ে সরাসরি পাকিস্তানের দিকে আঙুল তুলেছে। পাকিস্তান এই শান্তি-বৈঠকে গোড়া থেকেই বাধা সৃষ্টি করছিল, দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করছিল বলে অভিযোগ তাদের।

আফগানিস্তানে তালিবান সরকারের মুখপাত্র জবিহুল্লা মুজাহিদ শনিবার কড়া ভাষায় পাকিস্তানের নিন্দা করেছেন। শান্তি-বৈঠকে মধ্যস্থতা কারর জন্য তুরস্ক ও কাতারকে ধন্যবাদ জানালেও, পাকিস্তানের আচরণকে তিনি ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং ‘অসহযোগিতাপূর্ণ’ বলে উল্লেখ করেন। তাঁর বক্তব্য, “না নিজের, না আফগানিস্তানের নিরাপত্তা নিয়ে ভাবিত ইসলামাবাদ। মৌলিক সমাধান বের করতে বৈঠকে যোগ দেওয়া হলেও, পাকিস্তানের আচরণে সব চেষ্টা ব্যর্থ হয়েছে।”

আফগান সরকারের হয়ে জবিহুল্লা জানান, অন্য দেশের বিরুদ্ধে তাঁদের দেশের মাটি ব্যবহার করতে পারবে না কোনও দেষ। আফগানিস্তানের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার বিরুদ্ধাচারণ করতে দেওয়া হবে না কাউকে। তিনি জানান, আফগান নাগরিকদের নিরাপত্তা প্রদান করা এবং দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা শুধুমাত্র ইসলামি নীতি নিয়ম অনুযায়ীই তাঁদের কর্তব্য নয়, জাতীয় কর্তব্যও। কেউ আগ্রাসন দেখাতে এলে, “আল্লাহ্ এবং দেশের মানুষের সহযোগে কড়া হাতে তার মোকাবিলা করা হবে।”

আফগানিস্তানের সঙ্গে তৃতীয় দফার বৈঠকও ভেস্তে গিয়েছে বলে মেনে নিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। আপাতত চতুর্থ দফার বৈঠকের পরিকল্পনা নেই বলেও জানান তিনি। তবে আফগানিস্তানের উপজাতি, সীমান্ত বিষয়ক মন্ত্রী নুরউল্লাহ্ নুরি কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, “আফগানিস্তানের ধৈর্যের পরীক্ষা নেবেন না। নিজেদের প্রযুক্তি নিয়ে বেশি আত্মবিশঅবাস দেখাবেন না। যুদ্ধ পরিস্থিতি দেখা দিলে আফগানিস্তানের প্রবীণ, নবীন, সব নাগরিকই এগিয়ে আসবেন।” অন্য দিকে, জবিহুল্লার দাবি, তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের সমস্যা নতুন কিছু নয়,সেই ২০০২ সাল থেকে চলে আসছে। আফগানিস্তানে তালিবান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এই সমস্যা মাথাচাড়া দেয়নি মোটেই। দুই পক্ষের মধ্যে মীমাংসা হয় যাতে, সেই চেষ্টাও করেছিল আফগানিস্তান। কিন্তু পাক সেনা তা হতে দেয়নি।

সেরা শিরোনাম

Kolkata Metro: মাটির ভিতর থেকে বাইরে আত্মপ্রকাশ করছে 'দুর্গা', জোকা-ধর্মতলা পার্পল লাইনে প্রথম পর্যায়ের টানেলিংয়ের কাজ শেষ
মাটির ভিতর থেকে বাইরে আত্মপ্রকাশ করছে 'দুর্গা', জোকা-ধর্মতলা পার্পল লাইনে প্রথম পর্যায়ের টানেলিংয়ের কাজ শেষ
Kolkata News: সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে
Kolkata News: সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে
Gurugram Encounter : হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
US Attacks Iran: আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget