এক্সপ্লোর

Balochistan Liberation Army: লুঠ করা হল ব্যাঙ্ক, উড়িয়ে দেওয়া হল রেললাইন, মৃত্যুমিছিল বালুচিস্তানে, ভারতকে দুষছে পাকিস্তান

Balochistan Situation: পাকিস্তানি সেনার দাবি, বালুচিস্তানে ৯২ জন সশস্ত্র জঙ্গির প্রাণ গিয়েছে। জঙ্গিরা হত্যা করেছে ৩৩ জনকে, যার মধ্যে সেনাকর্মী থেকে নিরীহ নাগরিক রয়েছেন।

নয়াদিল্লি: ফের রক্তাক্ত বালুচিস্তান। কমপক্ষে ১২০ জনের মৃত্যু। শুক্রবার রাত থেকে দফায় দফায় সংঘর্ষ চলছিল। একযোগে বালুচিস্তানের ১২টি শহরে হামলা চালায় সশস্ত্র সংগঠন বালুচিস্তান লিবারেশন আর্মি (BLA). পরিস্থিতি সামাল দিতে নামে পাকিস্তানি সেনা এবং এলাকার পুলিশ। আর তাতেই মৃত্যুমিছিল চারিদিকে। (Balochistan Situation)

পাকিস্তানি সেনার দাবি, বালুচিস্তানে ৯২ জন সশস্ত্র জঙ্গির প্রাণ গিয়েছে। জঙ্গিরা হত্যা করেছে ৩৩ জনকে, যার মধ্যে সেনাকর্মী থেকে নিরীহ নাগরিক রয়েছেন। অন্য দিকে, BLA-র দাবি, পাক সেনার ৮৪ জন জওয়ান মারা গিয়েছেন সংঘর্ষে। আহত হয়েছেন অনেকে। ১৮ জনকে পণবন্দি করেছে তারা। দু’তরফে ভিন্ন ভিন্ন দাবি উঠে আসছে। (Balochistan Liberation Army)

বালুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানান, কোয়েট্টা, গ্বদর, মাকরান, হাব, চমন, নাসিরাবাদ এবং নুশকি থেকে হামলার খবর এসেছে। অন্য দিকে, BLA-র মুখপাত্র জিয়ান্দ বালোচ জানান, একসঙ্গে মোট ১২টি জায়গায় হামলা চালানো হয়েছে। থানা, থেকে সেনাশিবির, বসতি এলাকাতেও BLA হামলা চালায় বলে অভিযোগ। পাল্টা সন্ত্রাসদমন অভিযানে নামে পাক সেনা ও পুলিশ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বালুচিস্তানে থানা, সেনাশিবির থেকে বসতি এলাকায় একসঙ্গে হামলা চালানো হয়। কোথাও আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়, কোথাও আবার গুলি বিনিময় হয় দুই পক্ষের মধ্যে। একটি ব্যাঙ্ক লুঠ করা হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় একটি থানায়। একাধিক গাড়ি, মোটর সাইকেলও পোড়ানো হয়েছে। 

পাক সেনার দাবি, নিরীহ নাগরিকদের উপর হামলা চালিয়েছে BLA. সবমিলিয়ে গত ৪৮ ঘণ্টায় ১৩৩ জন জঙ্গিকে নিকেশ করা গিয়েছে বলে দাবি পাক সেনার। দেশের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মহসিন নকভি সরাসরি ভারতের দিকে আঙুল তুলেছেন। তাঁর দাবি, ভারতের মদতেই জঙ্গিরা এত বাড় বেড়েছে। তাঁদের কাছে এর সপক্ষে তথ্যপ্রমাণ রয়েছে বলেও দাবি করেছেন নকভি। আগেও এমন অভিযোগ তুলেছিল পাকিস্তান। ভারত যদিও বরাবর সেই দাবি অস্বীকার করে এসেছে। বালুচিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি দিল্লি।

BLA-র তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যাতে দেখা গিয়েছে তাদের মহিলা সদস্যরাও এই সংঘর্ষে অংশ নিয়েছে। যদিও অধিকাংশ হামলাই ঠেকানো গিয়েছে বলে দাবি স্থানীয় প্রশাসনের। তবে শনিবার বেশ কিছু জায়গায় রেললাইন ধ্বংস করা হয়। ফলে বালুচিস্তানের সঙ্গে গোটা দেশের রেল পরিষেবা বিঘ্নিত হয়। 

 একদিন আগেও দক্ষিণ-পশ্চিম বালুচিস্তানে সন্ত্রাসদমন অভিযানে নামে পাক সেনা। সেখানকার মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির দাবি, গত এক বছরে পাকিস্তানে ৭০০ জঙ্গিকে নিকেশ করেছে পাকিস্তানি সেনা।

পাকিস্তানে নিষিদ্ধ BLA. আমেরিকাও তাদের জঙ্গি সংগঠন বলে অভিহিত করে। BLA যদিও নিজেদের ‘স্বাধীনতা সংগ্রামী’ বলে দাবি করে। পাকিস্তানের হাত থেকে বালুচিস্তানকে উদ্ধার করাই তাদের লক্ষ্য বলে জানায়। গত কয়েক বছরে তারা বেশ সক্রিয় হয়ে উঠেছে। পাকিস্তানের দাবি, ভারত BLA-কে মদত জোগায়। পাশাপাশি, আফগানিস্তানের দিকেও আঙুল তোলে তারা। তাদের দাবি, বালুচিস্তানের বিচ্ছিন্নতাকামী থেকে পাক তালিবান এবং অন্য জঙ্গিরা আফগানিস্তানকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে। সেখান থেকেই পাকিস্তানে নাশকতা ঘটানোর ছক কষা হয়। কাবুল সেই অভিযোগ অস্বীকার করে। 

 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget