এক্সপ্লোর

Pakistan on Israel-Iran: 'ইজরায়েলে পারমাণবিক বোমা ফেলবে পাকিস্তান', ইরানের দাবিকে 'মিথ্যে' ঘোষণা ইসলামাবাদের!

Israel-Iran Conflict: ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য মোহসেন রেজাই এক সাক্ষাৎকারে বলেছেন, 'পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে যে যদি ইসরায়েল পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করে...'

নয়া দিল্লি: ইরান-ইজরায়েল সংঘাতে আরও উত্তপ্ত পশ্চিম এশিয়া।  ইজরায়েলের ‘অপারেশন রাইজ়িং লায়ন’-এর পাল্টা হিসেবে ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি‘ শুরু করেছে ইরান। এরই মধ্যে ইরানের পক্ষ থেকে একটি বড় দাবি করা হয়েছিল। সেই দাবিতে বলা হয়েছিল, ইসরায়েল যদি পারমাণবিক হামলা চালায়, তাহলে পাকিস্তান ইরানকে সমর্থন করবে এবং ইসরায়েলের উপর পারমাণবিক হামলা চালাবে। যদিও একটি রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান স্পষ্টভাবে এটি অস্বীকার করেছে। 

'তুর্কিয়ে টুডে'-এর এক প্রতিবেদন অনুসারে, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একজন সিনিয়র জেনারেল এবং ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য মোহসেন রেজাই এক সাক্ষাৎকারে বলেছেন, 'পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে যে যদি ইসরায়েল পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করে, তাহলে আমরাও পারমাণবিক অস্ত্র দিয়ে আক্রমণ করব।' 

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইরানের এই দাবি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, "ইসলামাবাদ এমন কোনও বিবৃতি দেয়নি।" পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ইরানের দাবিকে 'মিথ্যে' বলে ঘোষণা করেছেন। 

এদিকে, ইরানি সংবাদমাধ্যম দাবি করেছে যে আয়াতুল্লাহ আলী খামেনি তার পরিবারের সঙ্গে একটি বাঙ্কারে লুকিয়ে আছেন। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে ইসরায়েল খামেনির উপর হামলার পরিকল্পনা করেছিল। তারা এই পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেঈ যোগাযোগ করেছিল, কিন্তু ট্রাম্প তা নাকচ করে দেন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২২৪ জন নিহত হয়েছেন। এছাড়াও, ১২৭৭ জনেরও বেশি আহত হয়েছেন। পাল্টা জেরুজালেম এবং তেল আভিভে পরপর ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। ইরানি সেনার মিসাইল অ্যাটাকে বহু বাড়ি ভেঙে পড়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেল আভিভে আটতলা বহুতল ক্ষতিগ্রস্ত। ইরানের ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ে ইজরায়েলের বাট ইয়াম শহরে বহুতলের ওপর। ৩৫ জন নিখোঁজ, শতাধিক মানুষ আহত হয়েছেন। 

ইরান-ইজরায়েল সংঘাতে আরও উত্তপ্ত পশ্চিম এশিয়া।  ইজরায়েলের ‘অপারেশন রাইজ়িং লায়ন’-এর পাল্টা হিসেবে ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি‘ শুরু করেছে ইরান। গতকাল রাত থেকে
দু’পক্ষের লড়াই আরও তীব্র হয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের দফতর ছাড়াও একাধিক তৈলখনিতে হামলা চালায় ইজরায়েল। ইরানের দাবি, আজ ভোরে জনবসতি এলাকায় বহুতল লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। পাল্টা জেরুজালেম এবং তেল আভিভে পরপর ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। ইরানি সেনার মিসাইল অ্যাটাকে বহু বাড়ি ভেঙে পড়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেল আভিভে আটতলা বহুতল ক্ষতিগ্রস্ত। ইরানের ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ে ইজরায়েলের বাট ইয়াম শহরে বহুতলের ওপর। ৩৫ জন নিখোঁজ, শতাধিক মানুষ আহত হয়েছেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget