এক্সপ্লোর

Imran Khan: অত্যাচারিত হয়েছিলেন, ফুলে গিয়েছিল চোখ, এখন জেলে কীভাবে দিন কাটছে ইমরান খানের?

Imran Khan Health Update: ২০২৩ সাল থেকে জেলে রয়েছেন ইমরান খান। প্রায় হাজার দিন পেরিয়ে গিয়েছে। সেই বছরেই দ্বিতীয় বার গ্রেফতার হয়েছিলেন। রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলই এরপর থেকে স্থান ইমরানের।

রাওয়ালপিণ্ডি: জেলে রয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক ইমরান খান (Imran Khan)। যার জন্য দীর্ঘ সময়ে পরিবারের মানুষদের সঙ্গেও দেখা করতে পারেননি তিনি। প্রায় ২ মাস পরে নিজের সন্তানদের সঙ্গে দেখা করলেন কিংবদন্তি পাক অলরাউন্ডার। কেমন রয়েছেন ইমরান খান? তাঁর শরীরের কেমন অবস্থা? কী বলছেন ইমরানের ২ ছেলে? প্রায় হাজার দিন জেলে কাটিয়ে দিয়েছেন ইমরান খান।

২০২৩ সাল থেকে জেলে রয়েছেন ইমরান খান। প্রায় হাজার দিন পেরিয়ে গিয়েছে। সেই বছরেই দ্বিতীয় বার গ্রেফতার হয়েছিলেন। রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলই এরপর থেকে স্থান ইমরানের। একটা খবর চাউর হয়েছিল যে তাঁর ওপর না কি 'পাশবিক নিগ্রহ' করা হয়েছিল। কিন্তু এবার তাঁর ২ ছেলে সুলেমান ও কাসিম জানিয়ে দিলেন যে, ইমরান খান ভেঙে পড়েননি হাজারো নিগ্রহের পরও। চোখেও এখন অনেক পরিষ্কার দেখছেন কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার।

ইমরানের বড় ছেলে সুলেমান, ছোট ছেলে কাসিম। সপ্তহখানেক আগেই বাবার সঙ্গে দেখা করেছিলেন তাঁরা। সেই অভিজ্ঞতা ভাগ করতে গিয়ে সুলেমান বলেন, ''আমরা বাবার শরীরের খোঁজ নেওয়ার আগেই উনি আমাদের সঙ্গে জীবনদর্শন নিয়ে কথা বলা শুরু করে দিয়েছিলেন। জেলে যাওয়ার পর বাবা জীবন নিয়ে নতুনভাবে ভাবতে পেরেছেন বলেই উনি মনে করছেন। তাই আমাদের সঙ্গে তা ভাগ কর নিতে চেয়েছিলেন। আগের তুলনায় বাবাকে অনেকটা প্রাণবন্ত মনে হচ্ছিল। প্রথম ১০ মিনিট তিনিই কথা বলেন, এরপর আমরা কথা বলা শুরু করি।''

ছোট ছেলে কাসিম বলছেন, ''বাবাকে আমরা তাঁর শরীরের কথা জিজ্ঞাসা করতেই তিনি বলেন যে আগের তুলনায় অনেক ভাল আছেন। চোখের দৃষ্টিশক্তিও এখন আগের তুলনায় অনেক ভাল। নিজেই বাবা মায়ের শরীরের খোঁজ নিচ্ছিলেন। আসলে মায়ের শরীরও খুব খারাপ। তাই বাবা নিজেও ভেঙে পড়তে চান না। বাবা জানিয়েছেন যে তিনি সব মানিয়ে নেবেন, কিন্তু পরিবারের মানুষের কষ্ট কোনওভাবেই মানতে পারেন না।''

ইমরান খানের নেতৃত্বেই ১৯৯২ সালে পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপ জিতেছিল। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন প্রাক্তন এই অলরাউন্ডার। গত বছর মে মাসেই একটি বিবৃতিতে ইমরান খান জানিয়ে দিয়েছিলেন যে, মাথা তিনি নত করবেন না, তার পরিবর্তে সারাজীবন জেলেই থাকতে প্রস্তুত তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget