এক্সপ্লোর

Shehbaz Sharif: ‘ফজরের নমাজ শেষ হওয়ার অপেক্ষা করছিলাম, তার আগেই মুহুর্মুহু ব্রহ্মোস ছোড়ে ভারত’, বললেন পাক-প্রধানমন্ত্রী শেহবাজ

India-Pakistan Conflict: ভারতের দেখাদেখি সংঘাত পর্ব নিয়ে এই মুহূর্তে আন্তর্জাতিক মহলে দরবার করছে পাকিস্তানও।

বাকু: কেউ কিছু বুঝে ওঠার আগেই ভারত আঘাত হানে বলে দাবি করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তাঁর দাবি, দেশের সামরিক ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানে ভারত। ছোড়া হয় ‘ব্রহ্মোস’ ক্ষেপণাস্ত্র। রাওয়ালপিণ্ডি বিমানবন্দরেও ভারতের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে বলে দাবি করেছেন তিনি। (Shehbaz Sharif)

ভারতের দেখাদেখি সংঘাত পর্ব নিয়ে এই মুহূর্তে আন্তর্জাতিক মহলে দরবার করছে পাকিস্তানও। নিজে আজেরবাইজান পৌঁছে গিয়েছেন শেহবাজ। সেখানে সহযোগী দেশগুলির সামনে বক্তৃতা করেন তিনি। জানান, সকালের নমাজ শেষ হলে ১০ মে ভারতের উপর আঘাত হানার পরিকল্পনা ছিল আসিম মুনির নেতৃত্বাধীন পাক সেনার। কিন্তু তার আগে, ৯-১০ মে রাতে ভারতের তরফ থেকে আঘাত নেমে আসে। (India-Pakistan Conflict)

শেহবাজকে বলতে শোনা যায়, “৯-১০ মে রাতে আমরা ঠিক করি, ভারতের আগ্রাসনের সঠিক জবাব দেব। ফজরের নমাজ শেষ হলে, ভোর ৪.৩০টেয় ভারতকে শিক্ষা দেব বলে ঠিক হয়েছিল। কিন্তু ঘড়ির কাঁটা ৪.৩০টে ছোঁয়ার আগেই ভারতের তরফে ক্ষেপণাস্ত্র হামলা ধেয়ে আসে। ব্রহ্মোস ব্যবহার করে ওরা, পাকিস্তানের একাধিক এলাকাকে নিশানা করে। রাওয়ালপিণ্ডির বিমানবন্দরও ছিল তার মধ্যে।”

শেহবাজের দাবি, ভোর হওয়ার আগে ভারত থেকে মুহুর্মুহু দীর্ঘপাল্লার ‘ব্রহ্মোস’ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে পাকিস্তানের বিভিন্ন জায়গায়। সাতসকালে তাঁকে সেই খবর দেন মুনির। ভারত ও পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে। কিন্তু সংঘাতপর্বে বার বার খবরের শিরোনামে উঠে আসেন মুনির। তাঁর পদোন্নতিও হয়েছে। এই মুহূর্তে ফিল্ড মার্শাল পদে আসীন রয়েছেন। 

পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে অবস্থিত নূর থান বায়ুসেনা ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার কথা ইতিমধ্যেই জানিয়েছে ভারত। স্যাটেলাইট ছবিতেও ক্ষয়ক্ষতি ধরা পড়েছে। ভারতের তরফে জানানো হয়, পশ্চিম সীমান্তে বসতি এলাকা লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়ে পাকিস্তান, যার উপযুক্ত জবাব দেওয়া হয়।

রাওয়ালপিণ্ডির নূর খান বিমানঘাঁটিটি পাক সেনার সদর দফতর থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত। ওই বিমানঘাঁটিতে পাক সেনার অত্য়াধুনিক যুদ্ধবিমানগুলি রাখা থাকে, যেমন, Lockheed C-130 Hercules, Ilyushin II-78 Refuellers. স্যাটেলাইট ছবিতে ধ্বংসপ্রাপ্ত বিমানঘাঁটিতে পাক সেনার দু’টি যানও চোখে পড়ে। নূর খান বিমানঘাঁটির পাশাপাশি, রফিকুল, মুরিদ, রহিম ইয়ার খান, সুক্কুর এবং চুনিয়ানে পাক সেনার ঘাঁটিতেও আঘাত হানে ভারত। স্কারডু, ভোলারি, জাকোবাবাদ এবং সারগোদার বায়ুসেনাঘাঁটিরও ক্ষতি হয়। 

ভারতের সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, Su-30MKI যুদ্ধবিমান থেকে অব্যর্থ লক্ষ্যে প্রায় ১৫টি ‘ব্রহ্মোস’ ছোড়ে ভারত। রাশিয়ার সহযোগিতায় তৈরি ওই ক্ষেপণাস্ত্র ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্য়বস্তূতেও অব্যর্থ আঘাত হানতে সক্ষম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget