এক্সপ্লোর

Pakistan News: পহেলগাঁওয়ে হত্যালীলা চালানো জঙ্গিদের 'মুক্তিযোদ্ধা' বলল পাকিস্তান! ভারতকে পাল্টা হুঁশিয়ারি?

Pahalgam News: প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে বৈঠকের পর বলা হয়, “ভারতের তরফে জলপ্রবাহ রোধ বা বিভ্রান্ত করার চেষ্টা যুদ্ধ ঘোষণার মতো কাজ হবে।”

নয়া দিল্লি: পাকিস্তানের সঙ্গে সিনধু জলবণ্টন চুক্তি রদ করার পর, আজ বিকেলে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাটিলের সঙ্গে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে এরই মধ্যে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দার বৃহস্পতিবার বলেন, “যারা হামলা চালিয়েছে, তারা মুক্তিযোদ্ধা। কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় নিহত হয়েছেন ২৬ জন, যাঁদের বেশিরভাগই ছিলেন পর্যটক। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর এটিই উপত্যকার সবচেয়ে ভয়ঙ্কর হামলা হিসেবে ধরা হচ্ছে।                                               

ইসলামাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইশাক দার বলেন, ‘‘পাকিস্তানের ২৪ কোটি মানুষের জল দরকার। ভারত যদি জল বন্ধ করে দেয়, সেটা যুদ্ধ ঘোষণারই সামিল হবে। ভারত হামলা করলে পাকিস্তানও পাল্টা জবাব দেবে।’’ পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকেও একই সুরে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে বৈঠকের পর বলা হয়, “ভারতের তরফে জলপ্রবাহ রোধ বা বিভ্রান্ত করার চেষ্টা যুদ্ধ ঘোষণার মতো কাজ হবে।” এছাড়াও, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফ দাবি করেছেন, ভারত পাকিস্তানে হামলার ছক কষছে। তাঁর ভাষায়, “আমাদের নাগরিকদের ক্ষতি করলে ভারতও ছাড় পাবে না। বদলা হবে বদলার মতো।” 

বিকেল ৪টে নাগাদ ওই বৈঠক হওয়ার কথা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক কড়া কূটনৈতিক পদক্ষেপ করেছে ভারত। নয়াদিল্লি সিনধু জলবণ্টন চুক্তি বাতিল করতেই, তাকে কার্যত যুদ্ধের সামিল বলে আখ্য়া দিয়েছে পাকিস্তান। প্রতিবেশী দেশের সঙ্গে কীভাবে সিন্ধু জলবণ্টন চুক্তি বাতিল করা হবে, তার জন্য কোন কোন ধাপে এগোতে হবে, সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর বৈঠকে সেই সংক্রান্ত বিষয়গুলিই আলোচনায় উঠে আসবে।  

বৈসরন উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার ঘটনার তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, পহেলগাঁওয়ে জঙ্গি হানার নেপথ্যে রয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ডেপুটি চিফ সৈফুল্লাহ্। তার নির্দেশেই বৈসরনে নিরীহ পর্যটকদের উপর হামলা চালানো হয়। নাম, পরিচয়, ধর্ম জেনে বেছে বেছে খুন করা হয় হিন্দু পর্যটকদের। সূত্রের খবর, লস্করের ডেপুটি চিফের নির্দেশে ৫ জন জঙ্গি নিয়ে হামলার পরিকল্পনা করা হয়। পহেলগাঁওয়ে হামলা চালাতে ফেব্রুয়ারি মাসেই পরিকল্পনা সেরে ফেলে সৈফুল্লাহ্। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget