এক্সপ্লোর

Iran-Pakistan Relations: পাকিস্তানের ২০টি জাহাজকে হরমুজ পেরনোর অনুমতি দিল ইরান, ‘মধ্যস্থতাকারী’ হিসেবেই কি বিশেষ সুবিধা পেল ইসলামাবাদ?

Pakistani Ships Get Hormuz Permit: পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার এই ঘোষণা করেছেন।

নয়াদিল্লি: এখনও যুদ্ধের আঁচে তপ্ত পশ্চিম এশিয়া। সেই আবহেই ইরােনের সঙ্গে বড় চুক্তি করে ফেলল পাকিস্তান। হরমুজ প্রণালী দিয়ে নিজেদের ২০টি জাহাজ বের করে আনছে তারা। রোজ পাকিস্তানের দু’টি করে জাহাজকে হরমুজ পেরোতে দিতে ইরান রাজি হয়েছে বলে খবর। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার এই ঘোষণা করেছেন। (Pakistani Ships Get Hormuz Permit)

সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছেন ইশাক। তাঁর কথায়, ‘আনন্দসংবাদ সকলকে, ইরান সরকার পাকিস্তানের পতাকা লাগানো আরও ২০টটি জাহাজকে হরমুজ পেরনোর অনুমতি দিয়েছে। প্রতিদিন হরমুজ দিয়ে যাতায়াত করবে দু’টি জাহাজ’। ইরানের এই পদক্ষেপকে তিনি সদর্থক এবং গঠনমূলক বলে উল্লেখ করেন। ইরানের এই পদক্ষেপকে ‘শান্তির বার্তাবাহক’ বলেও উল্লেখ করেন দার। তাঁর দাবি, এতে পশ্চিম এশিয়ায় স্থিতাবস্থা ফিরবে। (Iran-Pakistan Relations)

তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, নেহাত একতরফা ঘোষণা করেননি ইশাক। নিজের পোস্টে তিনি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্য়ান্স, তাদের বিদেশসচিব মার্কো রুবিও, আমেরিকার রাষ্ট্রদবত স্টিভ উইটকফ এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচিকে ট্যাগ করেন। আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতিতে যে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তা তুলে ধরাই তাঁর উদ্দেশ্য কি না, উঠছে প্রশ্ন। তাই ইরানের সঙ্গে পাকিস্তানের এই চুক্তি নেহাত কোনও দ্বিপাক্ষিক জাহাজ চুক্তি নয় বলে মনে করছে কূটনৈতিক মহল। 

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই ঘোষণার আগে ফোনে আরাঘচির সঙ্গে কথাও হয় ইশাকের। যুদ্ধবিরতি, দীর্ঘমেয়াদি শান্তির প্রয়োজনীয়তা নিয়ে কথা হয় দু’জনের মধ্যে। গত কয়েক দিনে হরমুজ নিয়ে অবস্থান কিছুটা শিথিল করেছে ইরান। পাঁচ ‘বন্ধুদেশে’র জন্য জলপ্রণালী খুলে দিয়েছে তারা, যাতে তাদের জাহাজ চলাচল করতে পারে। ভারত, চিন, রাশিয়া, ইরাকের পাশাপাশি, পাকিস্তানকেও ‘বন্ধুদেশ’ বলে উল্লেখ করেছে তারা। তবে এবার পাকিস্তানকে আরও সুবিধা দিল তারা। 

পাকিস্তান এত বড় সুবিধা পেয়ে যাওয়ায় ভারতেরও অস্বস্তি বাড়ল মনে করা হচ্ছে। কারণ এখনও হরমুজের উল্টো দিকে ভারতের একাধিক জাহাজ আটকে রয়েছে। শুক্রবার পর্যন্ত পাওয়া হিসেব বলছে, ভারতের পতাকা লাগানো ২০টি জাহাজ আটকে রয়েছে সেখানে। সেগুলি LPG বহনকারী। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রেকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা এই তথ্য তুলে ধরেন। হরমুজের পশ্চিমে আটকে রয়েছে তিনটি জাহাজ, Jag Vikram, Green Asha, Green Sanvi. 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
Sajjan Kumar Dies : প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ঘোষণা বিহারে

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget