এক্সপ্লোর

Pakistan News: পাকিস্তানকে দেওয়া ঋণের টাকা ফেরত চাইল আমিরশাহি, এপ্রিলেই ৩২০০০ কোটি শোধ করতে হবে ইসলামাবাদকে

Pakistan Debt News: সংবাদ সংস্থা পিটিআই এই তথ্য সামনে এনেছে।

নয়াদিল্লি: এক মাসে ৩.৫ বিলিয়ন ডলার ঋণ মেটাতে প্রস্তুত পাকিস্তান। সংযুক্ত আরব আমিরশাহি ওই বিপুল পরিমাণ টাকা ধার দিয়েছিল পাকিস্তানকে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ নেমে আসায় এখন ওই ৩.৫ বিলিয়ন ডলার ফেরত চাইছে তারা, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩২ হাজার ৪৫৯ কোটি টাকা। পাকিস্তান টাকা মিটিয়ে দিতে রাজি হয়েছে বলে খবর। (Pakistan Debt News)

সংবাদ সংস্থা পিটিআই এই তথ্য সামনে এনেছে। দীর্ঘ সময় অর্থনৈতিক সঙ্কটে জেরবার থেকেছে পাকিস্তান। বিভিন্ন দেশের থেকে ঋণ নিলেও, সেই ঋণ শোধ করতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে তাদের। বাড়তি সময় মঞ্জুর হলেও ঋণ শোধ করা সম্ভব হয়নি। তবে, ব্যাতিক্রম হল এবার। আমিরশাহির থেকে নেওয়া ঋণের টাকা এক মাসের মধ্যেই মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল তারা। (Pakistan News)

জানা গিয়েছে, এপ্রিলের মধ্যেই সব টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সব দিক ভাবনাচিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে শেহবাজ শরিফের সরকার। ১১ এপ্রিলের মধ্যে প্রথম কিস্তি বাবদ ৪৫০ মিলিয়ন ডলার মিটিয়ে দেওয়া হতে পারে। ১৯৯৬-’৯৭ সালে এই টাকা ধার নেওয়া হয়েছিল আমিকশাহির থেকে। তিন দশক পর সেই টাকা মেটাতে চলেছে পাকিস্তান। 

 ১৭ এপ্রিলের মধ্যে ২ বিলিয়ন এবং ২৩ এপ্রিলের মধ্যে বাকি ১ বিলিয়ন মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। কিছু টাকা বিনিয়োগে রূপান্তরিত করা যায় কি না, আলোচনা চলছে সেই নিয়েও। পাকিস্তানের সেন্ট্রাল ব্যাঙ্কে এই মুহূর্তে ১৬.৪ বিলিয়ন ডলার মূল্যের বিদেশি মুদ্রা সঞ্চিত রয়েছে। সেখান থেকেই আমিরশাহির টাকা মেটানো হতে পারে বলে খবর।

যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক অর্থননীতির সমীকরণও বদলে যাচ্ছে। ঋণের টাকা ফেরত পাওয়ার সময়সীমা বৃদ্ধিতে তেমন আগ্রহী নয় কোনও দেশেরই। বিশেষ করে বেশি সময় দিতে নারাজ নয় তারা। জানুয়ারি মাসেই ১ বিলিয়ন ডলার করে দু’টি ঋণ শোধ করার সময়সীমা পেরিয়ে যাচ্ছিল। ওই ঋণ মেটানোর জন্য বাড়তি দু’বছর সময় চেয়েছিল পাকিস্তান। সুদের হার যাতে ৩ শতাংশ রাখা হয়, আবেদন জানিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এক মাস বাড়তি সময়ই হাতে পায় তারা, তাও ৬.৫ শতাংশ সুদের হারে।

আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের মারাত্মক প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের ৭ বিলিয়ন ডলার কর্মসূচির আওতায়, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব এবং চিন পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্কে ১২.৫ বিলিয়ন ডলার মজুত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৭ সালের সেপ্টেম্বর মাসে ওই কর্মসূচির মেয়াদ শেষ।  সব মিলিয়ে এপ্রিল মাসে ৪.৮ বিলিয়ন ডলার ঋণ মেটাতে হবে পাকিস্তানকে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। পাকিস্তানের দাবি, তাদের সঞ্চিত বিদেশি মুদ্রার ভাঁড়ার নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। 

এর আগে, চলতি মাসের শুরুতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ বড় দাবি করেন। তিনি জানান, ছ’মাস পর আর আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সাহায্য়েরও প্রয়োজন পড়বে না তাঁদের। ভারতের সঙ্গে যুদ্ধের পর পাকিস্তানের যুদ্ধবিমান এবং সামরিক সরঞ্জাম যে হারে বিকোচ্ছে, তাতে ঋণের দায় থেকেও পাকিস্তান মুক্ত হতে পারবে বলে দাবি করেন তিনি।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget