এক্সপ্লোর

Imran Khan: পাকিস্তানে ফের বিপাকে ইমরান খান, জামিন অযোগ্য ধারায় জারি গ্রেফতারি পরোয়ানা

Pakistan News: পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত ১০ মে ইমরান এবং তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI)-এর বিরুদ্ধে FIR ধায়ের করে লাহৌর পুলিশ।

লাহৌর: পাকিস্তানে (Pakistan News) জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি (Arrest Warrant) ইমরান খানের বিরুদ্ধে (Imran Khan)। দুর্নীতি মামলায় গত ৯ মে গ্রেফতার হন ইমরান। তার পর তাঁর সমর্থকদের বিরুদ্ধে ভাঙচুর, তাণ্ডব এবং অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। অগ্নিসংযোগ নিয়ে দু'টি মামলা দায়ের হয়। সেই মামলাতেই মঙ্গলবার পাকিস্তানের একটি আদালত ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত ১০ মে ইমরান এবং তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI)-এর বিরুদ্ধে FIR ধায়ের করে লাহৌর পুলিশ। শাসকদল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (PML-N)-এর দলীয় কার্যালয় এবং একটি কন্টেনারে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে তাতে। 

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খোলেন পাকিস্তানের আদালতের এক আধিকারিক। তিনি বলেন, "লাহৌরের সন্ত্রাস দমন আদালতের বিচারক আভের গুল খান মঙ্গলবার জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ইমরান খানের বিরুদ্ধে। অগ্নিসংযোগের ঘটনায় তাঁর দলের আরও ছয় নেতার বিরুদ্ধেও জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা।"

আরও পড়ুন: Twitter: ট্যুইটার প্রসঙ্গে ভারত সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জ্যাক ডর্সির, পাল্টা জবাব এলন মাস্কের, কী বলেছেন তিনি?

শীঘ্রই ইমরানকে গ্রেফতার করা হতে পারে বলে খবর। পাকিস্তানের পঞ্জাব প্রদেশ সরকার সূত্রে জানা গিয়েছে, আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলেও, এখনও পর্যন্ত পাক সেনা বা সরকারের তরফে এ নিয়ে কোনও নির্দেশ আসেনি। নির্দেশ হাতে পাওয়া মাত্র ইমরানকে গ্রেফতার করে তোলা হবে আদালতে। 

ইমরান ছাড়াও তাঁর দলের নেতা তথা দেশের প্রাক্তন মন্ত্রী হাম্মাদ আজহার, মুরাদ সইদ, জামশেদ ইকবাল চিমা, মুসারত চিমা, মিয়াঁ আসলাম ইকবাল এবং ইমরানের পরিবারের সদস্য হাসান নিয়াজির বিরুদ্ধে অগ্নিসংযোগের মামলায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পাক আদালত।

যদিও গোটাটাই রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ। ট্যুইটারে তিনি প্রশ্ন তোলেন, 'এখানে যে প্রশ্ন ওঠা উচিত, তা হল, নিরস্ত্র অবস্থায় ১৬ জনক আন্দোলনকারীকে হত্যার ঘটনায় কেন কোনও তদন্ত হচ্ছে না? ওই ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত। নিরাপত্তা বাহিনীর গুলিে মার গিয়েছেন ওঁরা। সেই নিরিখে কোনও পুলিশকর্মীর গায়ে একটি গুলিও আঁচড় কাটেনি'।

ইমরানের দাবি, 'পুলিশের ছোড়া গুলিতে পায়ে ক্ষত সৃষ্টি হয় তিন আন্দোলনকারীর। তাঁদের পা কেটে বাদ দিতে হয়েছে। আরও নয় জনের মৃত্যুর খবর পাচ্ছি, কিন্তু নিশ্চিত ভাবে জানার উপায় নেই। কারণ তাঁদের পরিবার-পরিজনরা গা ঢাকা দিয়েছেন। পুলিশের বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছেন ওঁরা'।

ইমরানের মতে, সভ্য সমাজে, যেখানে আইনের শাসন রয়েছে, এমন যে কোনও দেশে এতদিনে তদন্ত হয়ে যাওয়ার কথা। কিন্তু আন্দোলনকারীদের মৃত্যু থেকে অগ্নিসংযোগের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত শুরুই হয়নি। ক্ষমতাসীন সরকার দেশের বৃহত্তম রাজনৈতিক দলটিকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা চালাতেই ব্যস্ত রয়েছে।

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
Ganga Boat Capsizes : ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget