এক্সপ্লোর

পালঘরে গণপিটুনিতে সাধু হত্য়ায় কঠোর পদক্ষেপ না হলে মিছিল করে মহারাষ্ট্রে, হুঁশিয়ারি ভারতীয় আখাড়া পরিষদের

মহন্ত গিরি বলেন, পালঘরের যে এলাকায় সাধুদের পিটিয়ে মারা হল, সেখানটা পুরো সিল করে অপরাধীদের গ্রেফতার করা উচিত। লকডাউন পর্ব মিটলেই পরিষদ হরিদ্বারে বৈঠকে বসবে আন্দোলনের রূপরেখা স্থির করতে, জানান তিনি।

নয়াদিল্লি: মহারাষ্ট্রের পালঘরে গত ১৬ এপ্রিলের গণপিটুনিতে ২ সাধুসমেত তিনজনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না করা হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিল অখিল ভারতীয় আখাড়া পরিষদ। সেদিন দুই সাধুর পাশাপাশি তাঁদের গাড়িচালকও গণপিটুনির বলি হন। আখাড়া পরিষদের তরফে মহন্ত নরেন্দ্র গিরি জানান, এ ঘটনায় দোষীরা কড়া শাস্তি না পেলে চলতি লকডাউন উঠে যাওয়ার পর লাখ লাখ নাগা সাধু ও বিভিন্ন আখাড়ার সদস্যরা মহারাষ্ট্রের দিকে মার্চ করবেন। সাধুসন্তদের রক্ষা করতে ব্যর্থ মহারাষ্ট্র পুলিশের পদস্থ কর্তারা, এই অভিযোগ তুলে তাঁদের অপসারণ, গ্রেফতারিও দাবি করেন তিনি, মহারাষ্ট্রে রাবণের রাজত্ব কায়েম রয়েছে, যেখানে পুলিশের সামনেই সাধু নিধন চলছে বলেও অভিযোগ করেন। মহন্ত গিরি বলেন, পালঘরের যে এলাকায় সাধুদের পিটিয়ে মারা হল, সেখানটা পুরো সিল করে অপরাধীদের গ্রেফতার করা উচিত। লকডাউন পর্ব মিটলেই পরিষদ হরিদ্বারে বৈঠকে বসবে আন্দোলনের রূপরেখা স্থির করতে, জানান তিনি। জুনা আখাড়ার প্রধান মহন্ত হরি গিরিও নিজের ডেরার সন্তদের নির্মম হত্যার তীব্র নিন্দা করে বলেন, কোনও শব্দই অসন্তোষ জানাতে যথেষ্ট নয়। ঘটনাস্থলের ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে, পুলিশ নির্দোষ সাধুদের জীবন বাঁচাতে পারেনি। অন্যান্য আখাড়ার প্রধানরাও ঘটনার কঠোর নিন্দা, প্রতিবাদ করেছেন। ১৬ এপ্রিল রাতে দুই সাধু, মহারাড কল্পবৃক্ষ গিরি, মহারাজ সুশীল গিরি ও তাঁদের গাড়িচালক নিলেশ তেলগড়েকে পালঘর জেলার এক গ্রামে গাড়ি থেকে টেনে বের করে পিটিয়ে মেরে ফেলা হয় চোর সন্দেহে। সারা দেশে এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
Viral News : 'মা পাপ দেবেন'! দেবীর কাছে কান মুলে প্রণামীর বাক্স চুরি, ভাইরাল হল ভিডিয়ো
'মা পাপ দেবেন'! দেবীর কাছে কান মুলে প্রণামীর বাক্স চুরি, ভাইরাল হল ভিডিয়ো
Sayani Ghosh: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget