এক্সপ্লোর

Panta Bhat: বাঙালির পান্তাভাতকে 'অখাদ্য' তকমা, নেটিজেনদের রোষে Taste Atlas

Worst Tasted Food: Taste Atlas-এর 'অখাদ্য' খাবারের তালিকায় একাধিক ভারতীয় পদ জায়গা পেয়েছে।

নয়াদিল্লি: শহুরে জীবনে মূল্য না থাকলেও, গ্রামে-গঞ্জে আজও পান্তাভাত-তেললঙ্কা জল এনে দেয় চোখে। তীব্র গরমে সুখনিদ্রার অন্যতম ভরসাও  পান্তাভাত। কিন্তু বাঙালির মুখে লেগে থাকা সেই পান্তাভাতের স্বাদে এবার কার্যতই জল ঢেলে দিল খাবারের অনলাইন গাইড Taste Atlas. পান্তাভাতকে পৃথিবীর অন্যতম 'অখাদ্য' খাবার হিসেবে চিহ্নিত করেছে তারা, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। (Panta Bhat)

পৃথিবীর বিভিন্ন প্রান্তের খাবার-দাবারের অনলাইন গাইড এই Taste Atlas. সুস্বাদু খাবারের খোঁজ দেওয়া থেকে বনেদি খাবারের খাঁটি রেসিপি, উপাদান, সমালোচনা, সবকিছু একত্রিত করে খাদ্যপ্রেমীদের কাজ সহজ করে তোলাই কাজ ওই সংস্থার। ভারতীয় খাবারও বরাবরই কদর পেয়েছে তাদের কাছে। কিন্তু সম্প্রতি সেরা এবং অখাদ্য ভারতীয় খাবারের যে তালিকা প্রকাশ করেছে তারা, সেই নিয়েই বিতর্ক শুরু হয়েছে। (Worst Tasted Food)

Taste Atlas-এর 'অখাদ্য' খাবারের তালিকায় একাধিক ভারতীয় পদ জায়গা পেয়েছে। যেমন, জলজিরা, উত্তর ভারতের গজক, দক্ষিণ ভারতের ঠেঙ্গাই সাদম, উত্তর-পূর্ব ভারতের পান্তাভাত, পঞ্জাবের আলু-বেগুন, উত্তরপ্রদেশ-রাজস্থানের ঠান্ডাই, কেরলের আচাপ্পম, হায়দরাবাদের মিরচি কা সালান, তামিলনাড়ুর উপমা এবং মালপোয়া। 


Panta Bhat: বাঙালির পান্তাভাতকে 'অখাদ্য' তকমা, নেটিজেনদের রোষে Taste Atlas

এই তালিকা নিয়েই বিতর্ক শুরু হয়েছে। জলজিরা, ঠান্ডাই বা মালপোয়া কী করে অখাদ্য হয় প্রশ্ন উঠছে। তেমনই মধ্যবিত্তের ভরসা তো বটেই, বাঙালির পান্তাভাতকে অখাদ্য বলা হল কোন যুক্তিতে, উঠছে প্রশ্ন। কারণ জলঢালা ভাত, শুকনো লঙ্কা, আলুচোখা বা ফুলুরি সহযোগে খেতেই সুস্বাদু নয় শুধু, এর গুণও রয়েছে অনেক। পান্তাভাত ক্যালসিয়াম, আয়রন, পটাসিয়াম, সোডিয়ামের সমৃদ্ধ। এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির ঐতিহ্যের ইতিহাসও। 

মূলত পশ্চিমবঙ্গ, ওড়িশা (পাখালা), অসম (পয়তা ভাত), (বাসিয়া ভাত) বিহার এবং ঝাড়খণ্ডেই (বাসিয়া ভাত) পান্তাভাত খাওয়ার চল রয়েছে। দক্ষিণের তামিলনাড়ুতেও পান্তাভাত খাওয়া হয়। সেখানে পান্তাভাতের নাম কঞ্জি। 'মাস্টার শেফ অস্ট্রেলিয়া' অনুষ্ঠানে এই পান্তাভাত খাইয়েই পৃথিবীর তাবড় শেফ-দের মনজয় করে নিয়েছিলেন এক প্রতিযোগী। তাই সেই পান্তাভাতকে অখাদ্য বলায় প্রতিবাদ শুরু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Strait of Hormuz: ওমানের সঙ্গে চুক্তি, এবার কি হরমুজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে ইরানের হাতে?
ওমানের সঙ্গে চুক্তি, এবার কি হরমুজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে ইরানের হাতে?
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget