এক্সপ্লোর

Parliament Security Breach: 'সিকিউরিটি...পুলিশ...বলে চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি', লোকসভার নিরাপত্তা নিয়ে প্রশ্ন কাকলি ঘোষ দস্তিদারের

Parliament Security Breach : সংসদ হামলার ২২ বছর পূর্তির দিনই লোকসভায় ফের আতঙ্ক ছড়াল। দর্শক গ্যালারি থেকে হঠাৎ লাফ দিল ২ জন।

'পুলিশ পুলিশ করে ডাকছিলাম। কোনও নিরাপত্তা ছিল না। সাংসদরাই ওদের ঢুকতে ছুটে গেলাম'...তখনও ঘটনার ঘোর কাটাতে পারছেন না কাকলি ঘোষ দস্তিদার। গলায় স্পষ্ট আতঙ্ক। ভাবছিলেন, যদি বিষাক্ত গ্যাস হয়ে থাকে। আতঙ্কের থেকেও স্পষ্ট ক্ষোভ। কোথায় নিরাপত্তা? কেন্দ্রর উদ্দেশে আক্রমণ শানিয়ে প্রশ্ন তুললেন তিনি। 

সংসদ হামলার ২২ বছর পূর্তির দিনই লোকসভায় ফের আতঙ্ক ছড়াল। দর্শক গ্যালারি থেকে হঠাৎ লাফ দিল ২ জন। সবাই হতবাক ! হঠাৎ সাংসদদের লক্ষ্য করে স্প্রে! বেরিয়ে আসতে থাকল রঙিন ধোঁয়া। কারা এরা ? বিষাক্ত ধোঁয়া ? মুহূর্তে ছড়িয়ে পড়ল আতঙ্ক। সংসদে হুলস্থল। ধৃত ২ সন্দেহভাজন।  জুতোর মধ্যে লোকানো ছিল স্মোকিং ক্যান। সেখান থেকেই বের হতে শুরু করল রঙিন ধোঁয়া।  এরপরই ফের বড়সড় প্রশ্নের মুখে পড়ল সংসদের নিরাপত্তা। এরপর ২ জনকে হেফাজতে নেয়  পুলিশ।   

ঘটনার পরই এবিপি আনন্দকে প্রথম প্রতিক্রিয়া দেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বলেন, 'রীতিমতো নিরাপত্তার গা-ফিলতি। ওরা স্লোগান দিচ্ছিল। কিন্তু কী বলছিল আমরা শুনতে পাইনি...দেখলাম হলুদ রঙের গ্যাস। তাই বিষাক্ত হলেও হতে পারে। পরীক্ষা না হলে তো বলতে পারব না। ' বারবার তাঁর বক্তব্যে উঠে আসে সরকারের ব্যর্থতার অভিযোগ। 'লোকসভার ভিতরে যেভাবে ওরা গ্যাস ছড়িয়ে দিল...তখন হাউজ ভর্তি এমপি। আমি তো সিকিউরিটি , পুলিশ ইত্যাদি বলে চিৎকার করি। কিন্তু কেউ এগিয়ে আসেনি। লোকসভার নিরাপত্তা কোথায়, সারা দেশের নিরাপত্তা কাদের হাতে ?'

ঘটনার পর লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। বের করে নিয়ে যাওয়া হয় সংসদদের। তারপর তৃণমূল সাংসদরা যান পার্টি অফিসে। সূত্রের খবর, মধ্যপ্রদেশের সাংসদের পাস নিয়ে ঢুকেছিল সাগর ও মনোরঞ্জন নামে দুই ব্যক্তি। সংসদের বাইরে পরিবহণ ভবন চত্বর থেকেও পাকড়াও করা হয় আরও ২ জনকে। ধৃতদের নাম অমল ও নীলম।  

অন্যদিকে, মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষও বলেন, যেখানে ফোন পর্যন্ত নিয়ে ঢুকতে দেওয়া হয় না, সেখানে এই রকম সামগ্রী নিয়ে কারা ভিতরে ঢুকে পড়ল তা খতিয়ে দেখা দরকার। মেটাল ডিটেক্টর বা অন্যান্য সিকিউরিটি চেকে যেন এই জাতীয় সামগ্রীও ধরা পড়ে, তা দেখতে হবে ভবিষ্যতে, মত দিলীপের।                 

আরও পড়ুন :

গ্যালারি থেকে আচমকা লাফ, নিরাপত্তার বেড়া ডিঙিয়ে স্প্রে বিশেষ গ্যাসও, অধিবেশন চলাকালীনই লোকসভায় হুলস্থুল কাণ্ড 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget