এক্সপ্লোর

'সোস্যাল মিডিয়ার অপব্যবহার' নিয়ে আলোচনার জন্য ২ সেপ্টেম্বর ফেসবুককে তলব সংসদীয় স্ট্য়ান্ডিং কমিটির

ঘটনাচক্রে আজ যখন ফেসবুককে আলোচনায় বসার জন্য ডাকা হল, সেদিনই স্ট্যান্ডিং কমিটিরই সিনিয়র সদস্য তথা বিজেপি নেতা নিশিকান্ত দুবে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে কমিটির চেয়ারম্যান পদ থেকে শশী তারুরের অপসারণ দাবি করেছেন।

নয়াদিল্লি: তথ্য ও প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্ট্য়ান্ডিং কমিটি ২ সেপ্টেম্বর ফেসবুককে তলব করল। বিশ্বের জনপ্রিয় এই মার্কিন সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিছু বিজেপি নেতার ক্ষেত্রে ঘৃণা ও বিদ্বেষমূলক ভাষণ সংক্রান্ত বিধিনিয়ম প্রয়োগ করেনি বলে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, এর ফলে সোস্যাল মিডিয়া মাধ্যমগুলির অপব্যবহার করা হচ্ছে। এসব নিয়ে আলোচনার জন্যই ফেসবুকের লোকজনকে ডাকা হয়েছে বলে খবর। সংসদীয় প্যানেল তার একদিন আগে ইন্টারনেট বন্ধ রাখার ইস্যু নিয়েও আলোচনায় বসবে। এছাড়া ফেসবুকের পাশাপাশি কমিটি কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের প্রতিনিধিদেরও ২ সেপ্টেম্বর ডেকেছে। ‘নাগরিক অধিকার সুরক্ষা’ ও ডিজিট্যাল দুনিয়ায় মহিলা সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া সহ সোস্যাল বা অনলাইন সংবাদ মিডিয়ার অপব্যবহার রোধ করা নিয়ে আলোচনার জন্য তাঁদের থাকতে বলা হয়েছে। ঘটনাচক্রে আজ যখন ফেসবুককে আলোচনায় বসার জন্য ডাকা হল, সেদিনই স্ট্যান্ডিং কমিটিরই সিনিয়র সদস্য তথা বিজেপি নেতা নিশিকান্ত দুবে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে কমিটির চেয়ারম্যান পদ থেকে শশী তারুরের অপসারণ দাবি করেছেন। কংগ্রেস সাংসদ তারুর কমিটিকে রাজনৈতিক অ্যাজেন্ডার স্বার্থে ব্যবহার করছেন বলে তাঁর অভিযোগ। লোকসভা সচিবালয়ের জারি করা এজেন্ডা সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুসারে ১ সেপ্টেম্বরের বৈঠকের জন্য কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসারদেরও তলব করা হয়েছে। ডাকা হয়েছে বিহার, জম্মু ও কাশ্মীর, দিল্লি সরকারের প্রতিনিধিদেরও। ‘মিডিয়া কভারেজে নীতি-নৈতিকতা সংক্রান্ত মান’ নিয়ে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রক, নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন, প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া ও প্রসার ভারতীর প্রতিনিধিদেরও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Amit Shah : গেরুয়া পতাকা কেন এখানে? জাতীয় পতাকা কই? তিরঙ্গা যাত্রায় চটলেন অমিত শাহ
গেরুয়া পতাকা কেন এখানে? জাতীয় পতাকা কই? তিরঙ্গা যাত্রায় চটলেন অমিত শাহ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget