এক্সপ্লোর

টেন্ডার ছাড়াই গাছ কাটার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

কোথাও জল ঘিরে রাজনীতির যুদ্ধ। কোথাও আবার গাছ নিয়ে ভোটের লড়াই। ভোটের দামামা বাজতেই যে কোনও ইস্যুতে লড়াই শুরু। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার বসনছোড়া ৩ নম্বর পঞ্চায়েত এলাকায় শুরু হয়েছে গাছ কাটা। আর এ নিয়েই বিতর্কে জড়িয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: টেন্ডার ছাড়াই গাছ কাটার অভিযোগ। বিতর্কে পশ্চিম মেদিনীপুরের তৃণমূল পরিচালিত বসনছোড়া ৩ নম্বর পঞ্চায়েত। নিয়ম মেনেই গাছ কাটা হয়েছে বলে দাবি করেছেন প্রধান। যদিও ব্লক প্রশাসন পাল্টা দাবি করেছেন, গাছ কাটা নিয়ে তাঁদের কাছে কোনও তথ্য নেই। বিষয়টি সামনে আসতেই গাছ কাটা বন্ধ করে দিয়েছেন বিডিও।

কোথাও জল ঘিরে রাজনীতির যুদ্ধ। কোথাও আবার গাছ নিয়ে ভোটের লড়াই। ভোটের দামামা বাজতেই যে কোনও ইস্যুতে লড়াই শুরু। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার বসনছোড়া ৩ নম্বর পঞ্চায়েত এলাকায় শুরু হয়েছে গাছ কাটা। আর এ নিয়েই বিতর্কে জড়িয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। স্থানীয় সূত্রে খবর, পঞ্চায়েতের লাগানো বেশ কিছু ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ কাটার সিদ্ধান্ত নেয় পঞ্চায়েত কর্তৃপক্ষ। আর সেই গাছ কাটা নিয়েই উঠেছে বেনিয়মের অভিযোগ।

বিজেপির দাবি, টেন্ডার ছাড়াই গাছ কাটা চলছে। যদিও তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের দাবি, নিয়ম মেনেই সমস্ত কাজ হয়েছে। বসনছোড়া ৩ নম্বর পঞ্চায়েতের তৃণমূল নেত্রী ও প্রধান সুতপা মান্ডি জানান, সব নিয়ম মেনেই কাজ চলছে, টেন্ডারও হয়েছে। ব্লক প্রশাসন ও বন দফতরেও জানানো হয়েছে, পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দফতরের স্থায়ী সমিতিতে আলোচনা করে অনুমোদন নেওয়া হয়৷

তবে পঞ্চায়েত প্রধানের এই দাবি খারিজ করে দিয়েছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতিরই সভাপতি এবং বিডিও। দু’জনেরই দাবি, তাঁদের অন্ধকারে রেখে সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত। চন্দ্রকোণা ২ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা ও সভাপতি হীরালাল ঘোষ জানান, ‘‘এই বিষয়ে কিছু জানি না, খোঁজ নিয়ে দেখব ৷’’

চন্দ্রকোণার (২) বিডিও সৌম্য ঘোষ জানান, ‘‘বেশকিছুদিন আগে পঞ্চায়েতের তরফে গাছগুলি কাটার উপযুক্ত সেবিষয়ে লিখিত জানিয়ে অবগত করা হয় কিন্তু গাছকাটা শুরু হয়েছে সেবিষয়ে কিছু জানা নেই ৷’’ বন দফতরের বক্তব্য, পঞ্চায়েত শুধুমাত্র গাছ কাটার অনুমতি নিয়েছে। বাকি নিয়ম মানা হয়েছে কি না জানা নেই। রেঞ্জার বিশ্বনাথ মুদিকর জানান, ‘‘পঞ্চায়েতের তরফে কয়েকটি জায়গার অনুমতি নেওয়া হয়েছে এটুকুই বলতে পারি ৷’’ বেনিয়মের অভিযোগ সামনে আসতেই, শুক্রবার গাছ কাটা বন্ধ করে দিয়েছেন বিডিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget