এক্সপ্লোর

Bilaspur Train Accident: মালগাড়ির উপর উঠে গেল ট্রেন, ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা বিলাসপুরে, বহু হতাহতের আশঙ্কা

Train Accident News: উদ্ধারকার্য শুরু হয়েছে বলে খবর। হতাহত বাড়তে পারে বলে আশঙ্কা।

বিলাসপুর: ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। যাত্রীভর্তি ট্রেনের সঙ্গে মালগাড়ির ধাক্কা লাগল। এখনও পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে হতাহত বাড়তে পারে বলে আশঙ্কা। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে, যাত্রীবাহী ট্রেনটি সটান মালগাড়ির উপরে উঠে যায়। ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন বহু মানুষ। উদ্ধারকার্য শুরু হয়েছে বলে খবর। (Bilaspur Train Accident)

ছত্তীসগঢ়ের বিলাসপুরে  এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। জয়রামনগর স্টেশনের কাছে মুখোমুখি ধাক্কা লাগে কোরবা প্যাসেঞ্জার ট্রেন ও মালগাড়ির মধ্যে। প্রাথমিক তদন্তে যে তথ্য় উঠে এসেছে, তা হল, মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। MEMU লোকাল ৬৮৭৩৩ গেভরা রোড থেকে বিলাসপুরের দিকে ছুটে যাচ্ছিল। সেই সময় আপ লাইনের গটোরা থেকে বিলাসপুরের মধ্যে মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে। (Train Accident News)

ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তা ভয়ঙ্কর। দেখা গিয়েছে, মালগাড়ির উপর ট্রেনের একটি অংশ উঠে গিয়েছে। ওই রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ। বাতিল করা হয়েছে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন। একাধিক ট্রেনকে অন্য রুট দিয়ে ঘোরানো হচ্ছে। 

একটি ভিডিও-য় দেখা গিয়েছে, কোরবা প্যাসেঞ্জার ট্রেনের প্রথম কামরাটি মালগাড়ির উপর উঠে রয়েছেয বহু মানুষ ভিড় জমিয়েছেন দুর্ঘটনাস্থলে। রেলের আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখছেন। ভিতর থেকে বের করার চেষ্টা হচ্ছে যাত্রীদের। রেলের জরুরি পরিষেবা বিভাগ ঘটনাস্থলে রয়েছে। আহতদের ফার্স্ট এডের ব্যবস্থা করা হয়েছে ঘটনাস্থলেই। অ্যাম্বুল্যান্স এসে পৌঁছেছে আহতদের হাসপাতালে নিয়ে যেতে। স্থানীয় প্রশাসনও উদ্ধারকার্যে হাত লাগিয়েছে।

কোরবা প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরা যেমন মালগাড়ির উপর উঠে গিয়েছে, বাকি কামরাগুলিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহিলাদের জন্য সংরক্ষিত কামরাটি। ওভারহেড তার, সিগনাল প্রযুক্তিরও ক্ষতি হয়েছে এই দুর্ঘটনায়। যাত্রীদের জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় রেল।

রেলের তরফে হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে, যেগুলি হল-

চম্পা জাংশন: 808595652

রায়গড়: 975248560

পেন্দ্রা রোড: 8294730162

এছাড়াও সরাসরি দুর্ঘটনাস্থলে 9752485499, 8602007202 নম্বরে যোগাযোগ করা যাবে।

 

সেরা শিরোনাম

Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
News Live Update : গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget