এক্সপ্লোর
তৃতীয় দফার ট্রায়ালে প্রমাণ, করোনা প্রতিরোধে ৯০ শতাংশ কার্যকর তাদের ভ্যাকসিন, দাবি ফাইজার, বায়োএনটেকের
তারা বলেছে, প্রাথমিক পর্যবেক্ষণে প্রকাশ, ওই ভ্যাকসিনের দুটি ডোজের প্রথমটি প্রয়োগের ২৮দিন বাদে ও দ্বিতীয়টি দেওয়ার সাতদিন বাদে কোভিড-১৯ সংক্রমিত রোগীর দেহে প্রতিরোধী সুরক্ষা তৈরি হয়েছে।

নয়াদিল্লি: মার্কিন বৃহত্ ওষুধ নির্মাতা সংস্থা ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেকের যৌথ প্রয়াসে তৈরি ভ্যাকসিনের চলতি তৃতীয় দফার ট্রায়ালে সেটি কোভিড-১৯ প্রতিরোধে ৯০ শতাংশ কার্যকর বলে দেখা গিয়েছে। সোমবার দুটি সংস্থার তরফে একথা ঘোষণা করা হয়। তারা বলেছে, প্রাথমিক পর্যবেক্ষণে প্রকাশ, ওই ভ্যাকসিনের দুটি ডোজের প্রথমটি প্রয়োগের ২৮দিন বাদে ও দ্বিতীয়টি দেওয়ার সাতদিন বাদে কোভিড-১৯ সংক্রমিত রোগীর দেহে প্রতিরোধী সুরক্ষা তৈরি হয়েছে। মার্কিন মিডিয়ার খবর, দুটি সংস্থা বলেছে, আগে থেকে সংক্রমণের লক্ষণ, প্রমাণ দেখা যায়নি, এমন লোকজনের ক্ষেত্রে কোভিড-১৯ রুখতে ৯০ শতাংশের বেশি কার্যকর তাদের তৈরি ভ্যাকসিন। এক বিবৃতিতে ফাইজার কোম্পানির চেয়ারম্যান তথা সিইও অ্যালবার্ট বৌরলা বলেছেন, আমাদের কোভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের প্রথম পর্বের যে ফল এসেছে, তাতে আমাদের ভ্যাকসিনের করোনাভাইরাস প্রতিরোধী ক্ষমতার প্রাথমিক প্রমাণ মিলেছে। প্রসঙ্গত, দুনিয়াব্যাপী করোনাভাইরাস মোকাবিলায় কার্যকর ভাইরাস কবে বাজারে আসবে, তারই প্রতীক্ষা চলছে বিশ্বব্যাপী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও পুণের সিরাম ইনস্টিটিউট সহ একাধিক দেশের নানা কোম্পানি ভাইরাস তৈরির দৌড়ে নেমেছে। তার মধ্যেই প্রতিষেধক ভ্যাকসিনের কার্যকারিতা, প্রতিরোধী শক্তি কতদিন থাকবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।
Before You Go
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda






















