এক্সপ্লোর

Twin Tower: নয়ডায় ইমারত বিস্ফোরণের পরে ভাসমান ধূলিকণার মাত্রার নাটকীয় বৃদ্ধি, PM10-র পরিমাণ পৌঁছয় ৬৭৬-এ

PM 10 Level Spiked To 676: রবিবার দুপুর। নয়ডার পাশাপাশি প্রায় পুরো দেশের চোখ আটকে টেলিভিশনের স্ক্রিন, মোবাইলের পর্দায়। কখন মাটিতে মিশবে 'দুর্নীতির জোড়া প্রাসাদ'? কাউন্টডাউন শুরু হয়ে গেল রীতি মেনেই। তার পর?

নয়ডা: রবিবার দুপুর। নয়ডার (noida) পাশাপাশি প্রায় পুরো দেশের চোখ আটকে টেলিভিশনের স্ক্রিন, মোবাইলের পর্দায়। কখন মাটিতে মিশবে 'দুর্নীতির জোড়া প্রাসাদ (twin tower)'? কাউন্টডাউন শুরু হয়ে গেল রীতি মেনেই। এক সময় মোটা ধোঁয়ার চাদরে মুড়ে ভেঙে পড়ল দুই ইমারত। কিন্তু তার পর? তার পরের খোঁজটা কেউ রেখেছিল? পরিবেশবিদরা বলছেন, ওই বিস্ফোরণের পর নয়ডা-সংলগ্ন এলাকায় PM10-র মতো ভাসমান ধূলিকণার পরিমাণ একলাফে পৌঁছে গিয়েছিল ৬৭৬-এ। PM 2.5-র পরিমাণও এক ধাক্কায় অনেকটা বেড়ে যায় যা কিনা অশনি সঙ্কেত। 

কী হয়েছে?
রবিবার দুপুর আড়াইটে নাগাদ বিস্ফোরণ হয়। আর উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের হিসেব বলছে, যে জায়গায় টুইন-টাওয়ার ছিল তার কাছে পার্শ্বনাথ সোসাইটি সংলগ্ন এলাকায় রবিবার দুপুর ২টো থেকে ১০ টা পর্যন্ত PM10-র পরিমাণ ছিল ৬৭৬। অথচ ঠিক তার আগের দিন PM10-র পরিমাণ ছিল ৮১। আশার কথা একটাই। সোমবার থেকে PM10-র মাত্রা ওই এলাকায় আবার কমতে শুরু করেছে।  পাশাপাশি, রবিবার ওই এলাকাতেই আর এক প্রকার ভাসমান ধূলিকণা, PM 2.5-র মাত্রা ছিল ১৪১। তুলনামূলক বিচার করলে দেখা যাবে বিস্ফোরণের আগের দিন অর্থাৎ শনিবার PM 2.5-র মাত্রা ১৭। অর্থাৎ ওই বিস্ফোরণের পরে দুটিরই মাত্রা উদ্বেগজনক হারে বেড়ে যায়। পরিবেশ দফতরের আধিকারিকদের মতে, সোমবার যে বৃষ্টি হয়েছে তাতেই দূষণের মাত্রা কিছুটা কমেছে। কিন্তু তা না হলে?

বিস্ফোরণের টুকিটাকি...
গত রবিবার ঝর্ণা বিস্ফোরণের মাধ্যমে সুপারটেক প্রাইভেট লিমিটেডের ওই জোড়া ইমারত ভেঙে ফেলা হয়। তা থেকে তৈরি হয় প্রায় ৮০ হাজার টন ধ্বংসাবশেষ। কেঁপে ওঠে ৫০০ মিটার দূরের এলাকাও। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই ধ্বংসাবশেষ সরাতে অন্তত তিন মাস লাগতে পারে। দূষণের মাত্রা মাপতে এসেছিল বিশেষ ডাস্ট মেশিন। ধুলোয় ঝড় সামলাতে আসে স্মগ গান। আশপাশের বাড়ির ছাদ থেকে জলের ফোয়ারা ছেটাতে থাকে দমকল। তবে বিস্ফোরণের অভিঘাতে নয়ডায় পাশের এটিএস সোসাইটির দেওয়ালে হালকা ফাটল ধরেছে বলে খবর। ক্ষতি হয়েছে গাছের। তাতে পুরু ধুলোর আস্তরণও পড়েছে। বিস্ফোরণের প্রায় ৭ ঘণ্টা পর ফেরানো হয় আশেপাশের আবাসনের বাসিন্দাদের। কিন্তু দূষণের মাত্রার বিষয়টি চাঞ্চল্যকর, মানছেন অনেকেই।

আরও পড়ুন:নয়ডার জোড়া টাওয়ার থেকে শিক্ষা, বেআইনি নির্মাণ রুখতে তৎপর কলকাতা পুরসভা, বাড়বে নিয়োগ

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget