এক্সপ্লোর

PM CARES Fund: ১০ হাজার কোটি টাকা পেয়েছে পিএম কেয়ার্স, খরচ হয়েছে মাত্র ৩৯৭৬ কোটি, প্রকাশিত রিপোর্ট

PM CARES Fund Report: কোভিড প্রাদুর্ভাবের মতো জরুরী পরিস্থিতিতে অনুদান সংগ্রহের জন্য এই তহবিলটি শুরু করেছিলেন নরেন্দ্র মোদি

নয়া দিল্লি: কোভিড অতিমারীর মতো জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য তৈরি করা হয়েছিল পিএম কেয়ার্স ফান্ড। ২০২০-২১ অর্থবর্ষে প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে সেই তহবিল। প্রায় ১০ হাজার ৯৯০ কোটি টাকা হয়েছে। যদিও পিএম কেয়ার্স ফান্ড-এর 'অডিট রিপোর্ট' জানাচ্ছে সেই টাকা থেকে খরচ হয়েছে ৩ হাজার ৯৭৬ কোটি টাকা। সোমবার তহবিলের ওয়েবসাইটে একটি অডিট স্টেটমেন্ট প্রকাশিত হয়েছে। 

সেই রিপোর্টে বলা হয়েছে পরিযায়ী শ্রমিকদের কল্যাণের জন্য ১ হাজার কোটি টাকা এবং কোভিড ডোজের জন্য ১ হাজার ৩৯২ কোটি টাকা খরচ হয়েছে। এদিকে এই তহবিলে বিদেশ থেকে এসেছে প্রায় ৪৯৪.৯১ কোটি টাকা। ২০১৯-২০ সালে তহবিলে মোট অর্থ ছিল ৩ হাজার ৭৬.৬২ কোটি টাকা। 

২০২০-এর মার্চে কোভিডের মোকাবিলায় পিএম-কেয়ার্স তহবিল তৈরি হয়েছিল। কোভিড প্রাদুর্ভাবের মতো জরুরী পরিস্থিতিতে অনুদান সংগ্রহের জন্য এই তহবিলটি শুরু করেছিলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর পদাধিকারবলে এই তহবিলেপ চেয়ারপার্সন ছিলেন তিনি। তবে প্রধানমন্ত্রী ছাড়াও এই তহবিলের অছি পরিষদের সদস্য রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী। এই তহবিলে কেন্দ্রীয় সরকারের কর্মচারী, রাষ্ট্রায়ত্ত সংস্থা, ব্যাঙ্কের কর্মীদের বেতন কেটে টাকা জমা করা হয়েছিল। 

এর আগে তহবিলের কোনও হিসাব পরীক্ষা হয়নি। এই টাকার হিসেব চেয়ে বারংবার সরব হয়েছিলেন বিরোধিরা। কংগ্রেস-সহ বিরোধী শিবিরের প্রশ্ন, পিএম-কেয়ার্সের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনও সম্পর্ক না থাকলে তিনি কেন একটা বেসরকারি তহবিলে চাঁদা জোগাড়ের জন্য নিজের পদের অপব্যবহার করেছেন? যদিও 'প্রধানমন্ত্রীর নাগরিক সহায়তা এবং জরুরী পরিস্থিতি তহবিল (পিএম কেয়ারস ফান্ড)'-এর ওয়েবসাইটে পোস্ট করা বিবৃতি অনুসারে, এটি "সম্পূর্ণভাবে ব্যক্তি/সংস্থার স্বেচ্ছায় অবদান নিয়ে গঠিত এবং কোনো বাজেট সহায়তা পায় না", এমনটাই জানান ছিল। মোদী সরকার বরাবরই যুক্তি দিয়েছে, পিএম- কেয়ার্স পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট। এ’টি কোনও সরকারি সংস্থা নয়। অথচ পিএম- কেয়ার্স তহবিল থেকে কোভিডের টিকা, চিকিৎসার ভেন্টিলেটর কেনা হচ্ছে বলে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর দফতরই বিবৃতি দিয়েছে।                                       

সেরা শিরোনাম

SpiceJet: বিমান ওড়াতে পারছে না স্পাইসজেট, অভিযোগ তাও বিক্রি করছে টিকিট, ভোগান্তিতে যাত্রীরা!
বিমান ওড়াতে পারছে না স্পাইসজেট, অভিযোগ তাও বিক্রি করছে টিকিট, ভোগান্তিতে যাত্রীরা!
BJP MP Dies: প্রয়াত বিজেপি সাংসদ, কাশি নিয়ে ভর্তি হন হাসপাতালে, এবছরই নির্বাচিত হন রাজ্যসভায়
প্রয়াত বিজেপি সাংসদ, কাশি নিয়ে ভর্তি হন হাসপাতালে, এবছরই নির্বাচিত হন রাজ্যসভায়
Madhya Pradesh News: মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, হাসপাতালে ভর্তি ৪৫ জন, ভুগছেন বড়রাও
মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, হাসপাতালে ভর্তি ৪৫ জন, ভুগছেন বড়রাও
India-China Conflict: অরুণাচল সীমান্তে উত্তেজনা কমাতে সেনা বৈঠক ভারত-চিনের, শীত পড়ার আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই লক্ষ্য
অরুণাচল সীমান্তে উত্তেজনা কমাতে সেনা বৈঠক ভারত-চিনের, শীত পড়ার আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই লক্ষ্য

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget