এক্সপ্লোর

মমতার নেতৃত্বের প্রশংসা, উমপুন বিপর্যয় সামলাতে পশ্চিমবঙ্গকে ১০০০ কোটি টাকা সহায়তা ঘোষণা প্রধানমন্ত্রীর

মুখ্যমন্ত্রী এর আগে উত্তর ও দক্ষিণ, দুই ২৪ পরগণা বিধ্বংসী সাইক্লোনের নজিরবিহীন আঘাতে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, বিরাট আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছিলেন। তাঁর ডাকে সাড়া দিয়েই ক্ষতিগ্রস্ত এলাকা সফরে আসেন প্রধানমন্ত্রী।

নয়াদিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাইক্লোন উমপুন বিধ্বস্ত এলাকা সরজমিনে পর্যবেক্ষণের পর রাজ্যকে পরিস্থিতি মোকাবিলায় ১০০০ কোটি টাকা ‘অগ্রিম অন্তর্বর্তী সহায়তা’ ঘোষণার পাশাপাশি শুক্রবার মুখ্যমন্ত্রীরও প্রশংসা করলেন নরেন্দ্র মোদি। উমপুনের জেরে বিপর্যয়ের পর উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মমতার নেতৃত্বের তারিফ করেন তিনি। আকাশপথে প্রধানমন্ত্রীর সফরে তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল জগদীপ ধনখড় ও বিজেপি নেতারা, কেন্দ্রীয় সরকারি অফিসাররা। পরোক্ষে নোভেল করোনাভাইরাস সংক্রমণ প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, দেশ এমনিতেই একটা সঙ্কটের মধ্যে রয়েছে। আর সেই সময় আমাদের একটা সাইক্লোনের মোকাবিলা করতে হচ্ছে। পশ্চিমবঙ্গকে সবচেয়ে বেশি আঘাত করেছে এই সাইক্লোন, তার ধাক্কা সবচেয়ে বেশি লেগেছে পশ্চিমবঙ্গবাসীর ওপর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উমফুন সৃষ্ট বিপর্যয় মোকাবিলায় পশ্চিমবঙ্গ তার যথাসাধ্য লড়াই করছে। এই কঠিন সময়ে গোটা দেশ আপনাদের পাশে রয়েছে, পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের এই আশ্বাস দিচ্ছি। পশ্চিমবঙ্গকে ১০০০ কোটি টাকা অগ্রিম সাহায্যের আশ্বাস দেওয়া হবে। পুনর্বাসন, পুনর্নির্মাণ সংক্রান্ত যাবতীয় বিষয়গুলি দেখা হবে। আমরা সবাই চাই, পশ্চিমবঙ্গ এগিয়ে যাক। কেন্দ্র এই অতি জরুরি সময়ে পশ্চিমবঙ্গের পাশে সবসময় থাকবে। বাংলা যাতে নিজের পায়ে আবার দাঁড়াতে পারে, তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করব আমরা। উত্তর ২৪ পরগণার বসিরহাটে প্রধানমন্ত্রী আরও জানান, প্রাকৃতিক বিপর্যয়ে মৃতদের পরিবারপিছু ২ লাখ টাকা ও মারাত্মক আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা দেওয়া হবে। এদিক আকাশপথে সফরে সকলে সামাজিক দূরত্ববিধি, ‘দো গজ কী দুরি’ নীতি বজায় রেখে, মাস্ক পরে সামিল হন। গত পরশু বিকাল, সন্ধ্যায় আছড়ে পড়া উমপুনের তাণ্ডবে কলকাতা সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকা তছনছ হয়ে গিয়েছে, লক্ষাধিক মানুষ ঘরছাড়া হয়েছেন। মুখ্যমন্ত্রী এর আগে উত্তর ও দক্ষিণ, দুই ২৪ পরগণা বিধ্বংসী সাইক্লোনের নজিরবিহীন আঘাতে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, বিরাট আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছিলেন। তাঁর ডাকে সাড়া দিয়েই ক্ষতিগ্রস্ত এলাকা সফরে আসেন প্রধানমন্ত্রী। এদিন সকাল দশটা পঞ্চাশে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকেই মোদির সঙ্গে হেলিকপ্টারে করে ক্ষতিগ্রস্ত এলাক পরিদর্শনে বেরোন মমতা। তাঁদের সঙ্গে হেলিকপ্টারে ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও এবং প্রধানমন্ত্রীর দফতরের কয়েকজন আধিকারিক। অন্য দুটি হেলিকপ্টারের ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী, ধর্মেন্দ্র প্রধান এবং প্রতাপচন্দ্র সারেঙ্গি। তৃতীয় হেলিকপ্টারে ছিলেন রাজ্যের মুখ্যসচিব এবং বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব। রাজারহাট হয়ে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়, বাসন্তী, নামখানা, গোসাবা, পাথরপ্রতিমা হয়ে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি, হিঙ্গলগঞ্জের দুর্গত এলাকা আকাশপথে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বসিরহাট কলেজের মাঠে নামে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার। অন্য দুটি হেলিকপ্টার নামে পাশের একটি মাঠে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Vinay Mishra : এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
Typhoon Dolphin : রাক্ষুসে গতি, ভয়ঙ্কর তীব্রতা, সর্বশক্তি নিয়ে চিনের স্থলভাগে আছড়ে পড়ল টাইফুন 'ডলফিন'
রাক্ষুসে গতি, ভয়ঙ্কর তীব্রতা, সর্বশক্তি নিয়ে চিনের স্থলভাগে আছড়ে পড়ল টাইফুন 'ডলফিন'

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget