এক্সপ্লোর

Govt Announces Compensation: করোনায় অভিভাবকহীন শিশুদের পিএম কেয়ার্স তহবিল থেকে আর্থিক সাহায্য, পড়াশোনার খরচ বহন

আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে স্বাস্থ্যবিমা, উচ্চশিক্ষায় স্বল্প সুদে ঋণপ্রদানের কথাও জানানো হয়েছে।

নয়াদিল্লি : কোভিডের ধাক্কা যে শিশুদের শৈশব কেড়ে নিয়েছে, তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এল কেন্দ্রীয় সরকার। করোনার জেরে যে শিশুরা তাদের দুই অভিভাবককেই হারিয়েছেন, পিএম কেয়ার্স তহবিল থেকে তাদের জন্য আর্থিক সাহায্য থেকে পড়াশোনার যাবতীয় খরচবহনের অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়, সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।

বৈঠকে ঠিক হয়েছে, কোভিডের জেরে যে শিশুরা তাদের দুই অভিভাবককেই হারিয়েছে, তাদের ১৮ বছর বয়স হলে প্রত্যেককে মাসিক স্টাইপেন দেওয়া হবে। তারা ২৩ বছরে পৌঁছলে দেওয়া হবে এককালীন ১০ লক্ষ টাকা। পিএম কেয়ার্স তহবিল থেকে এই অর্থ দেওয়ার পাশাপাশি এই সমস্ত শিশুদের পড়াশোনার খরচও কেন্দ্রের তরফে বহন করা হবে বলেই জানানো হয়েছে। তবে মাসিক স্টাইপেন ঠিক কত হবে তা জানানো হয়নি।

পাশাপাশি বলা হয়েছে, উচ্চশিক্ষার জন্য এই সমস্ত শিশুরা স্বল্প সুদে শিক্ষাঋণ পাবে। সঙ্গে ১৮ বছর বয়স পর্যন্ত আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমাও বরাদ্দ করা হবে কোভিডে অভিভাবকহীন শিশুদের জন্য।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, 'বাচ্চারাই দেশের ভবিষ্যৎ, তাই তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ও তাদেরকে আগলে রাখতে সরকার যথাসম্ভব চেষ্টা করবে। আমাদের সামাজিক কর্তব্য শিশুরা যাতে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে সেই রাস্তা তৈরি করে দেওয়া।'

এর আগে করোনার ধাক্কায় অনাথ অথবা অভিভাবকহীন শিশুদের সম্পর্কে যাবতীয় তথ্য নথিভুক্ত করার জন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়েছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, করোনার ধাক্কায় অনাথ অথবা মা-বাবার মধ্যে যে কোনও একজনের মৃত্যু হলে, ওই পরিবারের শিশুদের সম্পর্কে যাবতীয় তথ্য কোভিড কেয়ার লিঙ্কের মাধ্যমে বাল স্বরাজ পোর্টালে নথিভুক্ত করতে হবে। এনিয়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধান সচিবকে চিঠি দেয় জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। 

একঝলকে কোভিডে অভিভাবকদের হারানো শিশুদের জন্য কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ-

  • ১৮ বছর বয়স হলে প্রত্যেককে মাসিক স্টাইপেন।
  • ২৩ বছরে পৌঁছলে দেওয়া হবে এককালীন ১০ লক্ষ টাকা।
  • এই সমস্ত শিশুদের পড়াশোনার খরচও কেন্দ্রের তরফে বহন করা হবে।
  • উচ্চশিক্ষার জন্য এই সমস্ত শিশুরা স্বল্প সুদে শিক্ষাঋণ পাবে।
  • ১৮ বছর বয়স পর্যন্ত আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget