এক্সপ্লোর

Narendra Modi At Ayodhya: 'মোদি যা বলে, তা করে, অযোধ্যা তার সাক্ষী', রাম জন্মভূমি থেকে ঘোষণা মোদির

প্রত্যেক দেশবাসীর কাছে প্রার্থনা, ২২ জানুয়ারি নিজের গ্রামে শ্রীরামজ্যোতি জ্বালান, দীপাবলী পালন করুন'

অযোধ্যা : 'মোদির গ্যারান্টিতে এত শক্তির কারণ, মোদি যা বলে, তা পুরণ করার জন্য সবকিছু করতে পারে', রামমন্দির উদ্বোধনের আগেই অযোধ্যায় পা রেখে বললেন মোদি ( Narendra Modi ) । তাঁর সগর্ব ঘোষণা, 'এই অযোধ্যা ( Ayodhya )  নগরীও মোদির সেই গ্যারান্টির সাক্ষী'। 

 ২২ জানুয়ারি নিজের গ্রামে শ্রীরামজ্যোতি জ্বালান, দীপাবলী পালন করুন: মোদি

অযোধ্যার মানুষকে তিনি বলেন, 'এরপর অযোধ্যার মানুষের রোজগার বৃদ্ধি পাবে। অমৃত ভারত এক্সপ্রেস চালুর মধ্যে দিয়ে ভারতীয় রেল নতুন অধ্যায় সূচনা করল। বন্দে ভারত, নমো ভারত ও অমৃত ভারত রেলের দিশা বদলে দেবে। বাংলা ও কর্ণাটকের মানুষও প্রথম অমৃত ভারত ট্রেন পেল। প্রত্যেক দেশবাসীর কাছে প্রার্থনা, ২২ জানুয়ারি নিজের গ্রামে শ্রীরামজ্যোতি জ্বালান, দীপাবলী পালন করুন'

আর কয়েকদিন পরই অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করার কথা মোদির। শেষ মুহূর্তের সেই প্রস্তুতি এখন তুঙ্গে। তার আগেই শনিবার, অযোধ্যা হয়ে উঠল মোদিময়। ২৪-এর লোকসভা নির্বাচনের মুখে গোটা দেশের নজর এখন, সরযূ নদীর পাড়ে। সেই মাটিতে এদিন রোড শো করার পাশাপাশি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর ও নবরূপে রেল স্টেশনের উদ্বোধন করেন তিনি। তারপর জনসভায় তিনি বলেন, 
'গোটা বিশ্ব ২২ জানুয়ারির ঐতিহাসিক দিনের অপেক্ষা করছে। আমিও আপনাদের মতো উৎসুক হয়ে আছি। মনে হচ্ছে পুরো অযোধ্যা নগরী রাস্তায় নেমে এসেছে। 

এদিন তাঁর ভাষণে উঠে আসে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামও। মোদি বলেন, 'দেশের ইতিহাসে ৩০ ডিসেম্বর খুব গুরুত্বপুর্ণ। আজকের দিনেই আন্দামানে নেতাজি সুভাষচন্দ্র বসু তেরঙ্গা উড়িয়ে ভারতের স্বাধীনতা ঘোষণা করেছিলেন'

এরপর তিনি একে একে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজের কথা তুলে ধরেন। 'আজকের ভারত পুরনো ও নতুনকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে। একসময় এই অযোধ্যায় রামলালা তাঁবুতে বিরাজ করতেন। আজ শুধু রামলালা পাকা ঘর নয়, দেশের সব মানুষ পাকা ঘর পাচ্ছেন'

দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কথা বলতে গেলে তিনি বলেন, 'দেশে ৩১৫টির বেশি মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে। উন্নয়ন ও পরম্পরার মেলবন্ধনই ভারতকে একুশ শতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আগামীদিনে গোটা উত্তরপ্রদেশকে অযোধ্যা দিশা দেখাবে'

শেষমেষ দেশের মানুষের উদ্দেশে তাঁর বার্তা, '২২ জানুয়ারি উদ্বোধন হয়ে যাওয়ার পর যে কোনও দিন আসুন। সাড়ে ৫০০ বছর অপেক্ষা করেছেন, আর কয়েকটা দিন অপেক্ষা করুন। অযোধ্যাকে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে হবে। ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন সব তীর্থস্থানে স্বচ্ছতা অভিযান চালাতে হবে' 

আরও পড়ুন :

 শ্রীরাম ও মোদির কাটআউটে সাজল অযোধ্যা, উচ্ছ্বসিত জনতাকে হাত নেড়ে অভিবাদন প্রধানমন্ত্রীর, দেখুন ছবি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
Supreme Court: ‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল

ভিডিও

Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget