এক্সপ্লোর

PM Modi: ‘দেশের শত্রুর মতোই আচরণ, UPA থেকে INDIA হয়েছে কারণ...,’ ফের বিরোধীদের আক্রমণ মোদির

INDIA: বিরোধীদের অহঙ্কারী বলেও কটাক্ষ করেন মোদি। তাঁর মতে, আগে মতোই ফের শিকড় সমেত তাঁদের উপড়ে ফেলবেন সধারণ মানুষ। 

জয়পুর: জোটের নয়া নামকরণ নিয়ে ফের বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। তাঁর দাবি, নিজেদের যাবতীয় অন্যায় ঢাকতেই UPA থেকে নাম বদলে INDIA রেখেছে বিরোধী দলগুলি। বিরোধীদের অহঙ্কারী বলেও এদিন কটাক্ষ করেন মোদি। তাঁর মতে, আগে মতোই ফের শিকড় সমেত তাঁদের উপড়ে ফেলবেন সাধারণ মানুষ। 

ভোটমুখী রাজস্থানের সিকারে বৃহস্পতিবার এমন মন্তব্য করেন মোদি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সেখানে বিজেপি-র হয়ে প্রচার করছেন তিনি। সেখানে জনসভা থেকে বলেন, "দরিদ্র মানুষদের সঙ্গে অতীতে যে অন্য়ায়-অবিচার করেছে, ত ঢাকতেই UPA থেকে নাম পাল্টে INDIA করা হয়েছে। INDIA-কে ঢাল করে নিজেদের পুরনো দুষ্কর্ম ঢাকতে চাইছে।"

সরাসরি কারও নাম না নিলেও, এদিন কংগ্রেস এবং রাহুল গাঁধীকে নিশানা করেন মোদি। বলেন, "সত্যিই যদি ভারতের জন্য চিন্তিত হতেন, তাহলে বিদেশিদের ভারতের ব্যাপারে নাক গলাতে না বলতে পারতেন। একসময় 'ইন্দিরাই ভারত, ভারতই ইন্দিরা' রব তুলেছিলেন। সেই সময় শিকড় সমেত উপড়ে ফেলে দিয়েছিলেন মানুষ। অহঙ্কারের বশে আবারও একই ভুল করছেন। 'UPA ভারত, ভারতই UPA' বলছেন। আবারও আগের মতোই শিক্ষা দেবেন মানুষ।"

আরও পড়ুন: ISRO: চন্দ্রযান ৩ রওনা দিয়েছে, রবিবার উৎক্ষেপণ PSLV-C56 রকেটের, সিঙ্গাপুরের উপগ্রহ মহাকাশে পৌঁছে দিচ্ছে ISRO

বিরোধী জোট নিয়ে কংগ্রেস এবং বিজেপি বিরোধী শিবিরকে আক্রমণ করতে গিয়ে মোদি আরও বলেন, "কংগ্রেস একটি দিশাহীন দলে পরিণত হয়েছে। জালিয়াত সংস্থা যেমন সুযোগ বুঝে নাম পাল্টে ফেলে, কংগ্রেস এবং তাদের সহযোগীরা সেভাবেই নাম পাল্টে ফেলা হয়েছে। সন্ত্রাসের সামনে নতজানু হওয়ার ইতিহাস মুছতেই নয়া নাম ধারণ করতে হয়েছে। দেশের শত্রুদের সঙ্গে ওদের আচরণে মিল রয়েছে। দেশপ্রেম থেকে INDIA নাম ধারণ করেনি ওরা, দেশকে লুঠ করাই উদ্দেশ্য়।"

বিরোধীদের আক্রমণ করতে গিয়ে এদিন আবারও তুষ্টিকরণ, স্বজনপোষণ এবং দুর্নীতির অভিযোগ তোলেন মোদি। তাঁর কথায়, "ইংরেজদের বিরুদ্ধে 'ভারত ছাড়ো' আন্দোলনের ডাক দেন মহাত্মা গাঁধী। বলেছিলেন, 'ইংরেজ ভারত ছাড়ো'। ইংরেজদের দেশ ছাড়তে হয়েছিল। আমরা দেশকে সমৃদ্ধশালী করে তুলতে চাই। মহাত্মা গাঁধীর 'ভারত ছাড়ো' রবের অনুকরণে আজ আমরা বলি, 'দুর্নীতিগ্রস্তরা দেশ ছাড়ো' 'স্বজনপোষণকারীরা দেশ ছাড়ো', 'তুষ্টিকরণের নীতি ভারত ছাড়ো'। তাহলেই রক্ষা পাবে দেশ।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Embed widget