এক্সপ্লোর

Abhijit Ganguly: 'PSC-তে ২৮ নম্বর ৮২ হয়ে গেল, ভাবা যায় ! ', ক্ষোভপ্রকাশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Justice Gangopadhyay on PSC: 'এখন পিএসসি-র অবস্থা দেখে খারাপ লাগে, আমিও একসময় সরকারি চাকরি করেছি..', কী বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ?

কলকাতা: রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনে অনিয়মের অভিযোগে ক্ষোভপ্রকাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। রাজ্যে শিক্ষাক্ষেত্রে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে আসছে। সে নিয়োগ দুর্নীতি হোক,কিংবা জয়েন্ট এন্টাস। টাকার বদলে অযোগ্যদের চাকরি দেওয়ার অভিযোগ তো ছিলই ভুরি ভুরি। এবার তালিকায় নয় সংযোজন। এবার কিনা নিউমেরিক ডিজিটের ভুতুড়ে আসন বদল। মূলত ২৮ বদলে হয়ে গিয়েছে ৮২। আর এই ঘটনার পর নিম্ন আদালতের অনিয়মের অভিযোগ শুনে ক্ষুব্ধ বিচারপতি। তিনি বলেন, 'পিএসসি-তে ২৮ নম্বর ৮২ হয়ে গেল, ভাবা যায়! '

বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, এখন পিএসসি-র অবস্থা দেখে খারাপ লাগে। চোখের সামনে একটা সিস্টেম খারাপ হয়ে গেল। আমিও একসময় পিএসসি-র পরীক্ষা দিয়ে সরকারি চাকরি করেছি। আমি দুটি সরকারি চাকরি করেছি, কাউকে একটাকাও দিতে হয়নি। পিএসসি তখন অত্যন্ত স্বচ্ছ ছিল।' প্রসঙ্গত, আদালতের নির্দেশে ইতিমধ্যেই ওএমআর শিটে কারচুপির অভিযোগ খতিয়ে দেখা চলছে। প্রকাশ্যে এসেছে নামের তালিকা। মূলত দুর্নীতিতে নাম জড়িয়েছে পিএসসি ও এসএসসি দুই তরফেই। 

প্রসঙ্গত, তাঁর এক নির্দেশে বুকে কেঁপেছে হাজার হাজার অযোগ্য চাকরি প্রার্থীর। দুর্নীতির অভিযোগে,তাঁরই নির্দেশে চাকরি হারিয়েছেন খোদ প্রতিমন্ত্রীর পরিবারের লোকজন। কোর্টের বাইরে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর লেখা বই নিয়ে, প্রতিক্রিয়া দিতে দুবার ভাবেননি। এখনও অবধি নিয়োগ দুর্নীতি মামলায় জল অনেকদূর গড়িয়েছে। কখনও ওএমআর শিট  মোটা টাকা নিয়ে নিয়োগ, বিরামহীন কারচুপির গ্রাফ ক্রমশ তির্যক হচ্ছে। সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায় অভিযুক্তদের নামের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন। এবং সঙ্গে ওএমআর শিট অর্থাৎ উত্তরপত্রও জমা দিতে বলেছিলেন। এরপর ওএমআর শিট প্রকাশের নির্দেশে অন্তবর্তী নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। আর সুপ্রিম নির্দেশের পরেই ৯০৭ জনের নাম ও রোল নম্বার প্রকাশ্য়ে আনে এসএসসি।

 আরও পড়ুন, 'নির্বাচন এলেই কেন্দ্র সরকারি কর্মীদের DA বাড়ায়', মন্তব্য মমতার

উল্লেখ্য, গত ৭ জুলাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে, ২০১৬ সালে একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়োগে, যে সাড়ে ৫ হাজার জনকে চাকরি দেওয়া হয়েছিল এবং যারা পরবর্তী তালিকায় রয়েছে, সেই সকল চাকরি প্রার্থীদের ওএমআর শিট প্রকাশ করতে হবে কমিশনকে। যদিও এরপর ঘটনা মোড় নেয়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীরা। যদিও ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল রেখেছিল। এরপরই কমিশন ও চাকরিপ্রার্থীরা দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। সেই মামলাতেই ৯০৭ জনের ওএমআর শিট দেখতে চেয়ে পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট।

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Ritabrata Banerjee: সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
Abhishek Banerjee: অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
BJP News: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget