এক্সপ্লোর

Narendra Modi: মার্কিন সফর শেষে এবার মিশরে মোদি! ঘুরে দেখবেন ঐতিহাসিক মসজিদও

Modi in Egypt: এর আগে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে মিশরের রাষ্ট্রপতি এল-সিসির ভারত সফরের সময় প্রধানমন্ত্রী মোদির মিশর সফরের কথা শোনা গিয়েছিল সূত্র মারফত।

নয়া দিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রর (USA) সফর শেষের পর এবার ইজিপ্টের (Egypt) উদ্দেশে রওনা হলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসির আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদি ২৪ এবং ২৫ জুন মিশর সফরে যাচ্ছেন। এই সফরটি তাৎপর্যপূর্ণ কারণ এটি মোদির প্রথম মিশর সফর। ১৯৯৭ সালের পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর এটি প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক সফর।                                                     

এর আগে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে মিশরের রাষ্ট্রপতি এল-সিসির ভারত সফরের সময় প্রধানমন্ত্রী মোদির মিশর সফরের কথা শোনা গিয়েছিল সূত্র মারফত। যা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার এবং দুই দেশের মধ্যে সহযোগিতা প্রসারিত করার পারস্পরিক ইচ্ছার ইঙ্গিত দিয়েছিল। 

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদি তার দু'দিনের ইজিপ্ট সফরে ১১ শতকের আল-হাকিম মসজিদ পরিদর্শন করবেন। দাউদি বোহরা সম্প্রদায়ের সাহায্যে মসজিদটি যত্ন সহকারে পুনরুদ্ধার করা হয়েছিল। এছাড়াও প্রধানমন্ত্রী প্রথম বিশ্বযুদ্ধের সময় মিশরের জন্য চূড়ান্ত আত্মত্যাগকারী বীর ভারতীয় সৈন্যদের শ্রদ্ধা জানাতে হেলিওপলিস ওয়ার সিমেট্রিও পরিদর্শন করবেন বলে খবর। 

মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে দেখা করার আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য রাষ্ট্রপতি এল-সিসি কর্তৃক প্রতিষ্ঠিত উচ্চ-পদস্থ মন্ত্রীদের একটি বিশিষ্ট দল ইন্ডিয়া ইউনিটের সঙ্গে দেখা করবেন, এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। 

একটি সংবাদ সম্মেলনে বিদেশ মন্ত্রক সচিব বিনয় মোহন কোয়াত্রা কৌশলগত অংশীদারিত্বের গুরুত্বের উপর জোর দিয়ে দুই দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের উল্লেখযোগ্য পর্যায়ের সম্পৃক্ততার উপর জোর দেন। রাজনৈতিক আলোচনার পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদির সফরসূচীতে মিশরে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়ে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার বিষয়টিও নজরে রাখা হবে। 

 

আরও পড়ুন, মানুষ হিসেবে আপনি কেমন? বসার ভঙ্গিই বলে দেবে সেই উত্তর!

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন- https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা বোলেরোর, দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা বোলেরোর, দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু
ABP Ananda Top 10, 7 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 7 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Pradhan Mantri Poshan Shakti Nirman: শিশুদের পুষ্টির ঘাটতি কমানো ও তাদের শিক্ষার ভিত মজবুত করতে কেন্দ্রের প্রকল্প পিএম পোষণ
শিশুদের পুষ্টির ঘাটতি কমানো ও তাদের শিক্ষার ভিত মজবুত করতে কেন্দ্রের প্রকল্প পিএম পোষণ
Earthquake Hits Delhi : কেঁপে উঠল ঘর-বাড়ি, ভূমিকম্পের আতঙ্কে রাস্তায় বেরিয়ে এলেন বহু মানুষ
কেঁপে উঠল ঘর-বাড়ি, ভূমিকম্পের আতঙ্কে রাস্তায় বেরিয়ে এলেন বহু মানুষ

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget