এক্সপ্লোর

PM Modi New Cabinet: কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল, নতুন শিক্ষামন্ত্রী হতে পারেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

গত বছর কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

নয়াদিল্লি: মোদির মন্ত্রীসভায় বড়সড় রদবদল। এবার শিক্ষামন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এমনটাই খবর সূত্রের। সূত্রের খবর, আজই শপথ নেবেন তিনি। উল্লেখ্য, গত বছর কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সঙ্গে মধ্যপ্রদেশের একাধিক বিধায়ক যোগ দিয়েছিলেন বিজেপিতে। আর তাতে মধ্যপ্রদেশে মুখ থুবড়ে পড়ে কংগ্রেস সরকার।

রদবদলের আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে আজই ইস্তফা দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। আজ সন্ধেয় কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ। সন্ধে  ৬টায় রাষ্ট্রপতি ভবনে নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান। সূত্রের খবর, নতুন মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের নিয়ে এদিন বেলায় নিজের বাসভবনে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক-এক করে সদস্যরা পৌঁছন প্রধানমন্ত্রীর বাসভবনে। সেই তালিকায় ছিলেন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, পশুপতি পারস, প্রীতম মুণ্ডে, হীনা গাভিট, ভূপেন্দ্র যাদব, মীনাক্ষি লেখি। ছিলেন রাজ্যের দুই সাংসদ শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিকও। বুধবার সন্ধেয় নবগঠিত মোদি মন্ত্রিসভায় শপথ নিতে চলেছেন মোট ৪৩ জন। বিভিন্ন দিক খতিয়ে দেখে তিন বছর পরের লোকসভার আগে নতুনভাবে নিজেদের মন্ত্রিসভা পুর্নগঠন করছে বিজেপি সরকার।

২০১৯ সালে দ্বিতীয়বার ক্ষমতা দখলের পর এটাই মোদি মন্ত্রিসভার প্রথম সম্প্রসারণ। সূত্রের দাবি, নতুন মন্ত্রিসভায় ১৭ থেকে ২২ নতুন মুখ দেখা যেতে পারে।  নতুন মন্ত্রিসভায় সুশাসন ও সিস্টেমের ওপর জোর দেওয়া হবে। একইসঙ্গে, যুব নেতাদের গুরুত্ব দেওয়া হবে নতুন মন্ত্রিসভায়। জল্পনা যে এটিই হতে চলেছে ভারতের এখনও পর্যন্ত সবচেয়ে কম বয়সীদের মন্ত্রিসভা। আরও জানা গিয়েছে, এবারের মন্ত্রিসভায় মহিলাদের প্রতিনিধিত্ব আরও বাড়ানো হবে। এছাড়া, এমবিএ ডিগ্রি থাকা তরুণ নেতাদের অন্তর্ভুক্ত করা হবে বলেও শোনা যাচ্ছে। 

আগের মোদি মন্ত্রিসভার থেকে এবারে বাংলার প্রতিনিধিত্ব বেড়ে দ্বিগুণ হলেও কোনও পূর্ণমন্ত্রী পাচ্ছে না বাংলা। বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী আগের দুই প্রতিমন্ত্রীই ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন। আর তাদের জায়গায় নরেন্দ্র মোদি মন্ত্রীসভার নবগঠিত নতুন মন্ত্রীসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, জন বার্লা ও সুভাষ সরকার।  

সেরা শিরোনাম

BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Weekly Insulin: রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
News Live: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'

ভিডিও

Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি
Weather News: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টি?
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget