এক্সপ্লোর

PM Modi Russia visit: ইউক্রেন-যুদ্ধের আবহে প্রথমবার রাশিয়ায় মোদি, 'ঈর্ষান্বিত পশ্চিমের দেশগুলো' খোঁচা ক্রেমলিনের

PM Modi Russia visit begins today : 'আমি এই দেশগুলিতে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে আছে। ' রাশিয়া - ইউক্রেনের যুদ্ধের পর এটাই মোদির প্রথম রাশিয়া সফর। 

নয়াদিল্লি :  রাশিয়ায় পাড়ি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  রুশ প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে সোমবার ২২-তম ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন তিনি। কূটনৈতিক সম্পর্কের নিরিখে মোদির এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ , রাশিয়া - ইউক্রেনের যুদ্ধের পর এটাই মোদির প্রথম রাশিয়া সফর। 

সফরে যাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, আগামী তিন দিন রাশিয়া ও অস্ট্রিয়ায় থাকব। এই সফরটি এই দেশগুলির সঙ্গে সম্পর্ক গভীর করার একটি দারুণ সুযোগ। এই দেশগুলির সঙ্গে  ভারতের বহুদিনের বন্ধুত্বের সম্পর্ক। আমি এই দেশগুলিতে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে আছে।  

 

অন্যদিকে, রাশিয়ার তরফেও মোদির সফর নিয়ে বিশেষে উৎসাহ দেখানো হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রেস সেক্রেটারির তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, মোদির এই সফরকে পশ্চিমের দেশগুলি ঈর্ষার চোখে দেখছে। ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, তারা মোদির এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চোখে দেখছে।  এই সফরের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধি পাবে। অতীতের বন্ধুত্বের সম্পর্ক নতুন মাত্রা পাবে। 

রাশিয়া - ইউক্রেনের যুদ্ধের সময় ভারত কোনওদিনই রাশিয়ার বিরুদ্ধে কথা বলেনি। বরং আলোচনার মাধ্যমে সমাধানের আবেদন জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গেও ফোনে কথা বলেছিলেন মোদি। 

৮ এবং ৯ জুলাই , এই দুদিনের সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে কূটনৈতিক মহল। ইউক্রেন যুদ্ধের পর মোদির এই সফর দুই দেশের সম্পর্ক মজবুত করবে।  রাশিয়ার পর মোদি যাবেন অস্ট্রিয়া।  ৪১ বছর এটাই অস্ট্রিয়ায়  ভারতীয় প্রধানমন্ত্রীর সফর।  তাই সফর ঘিরেও উৎসাহের পারদ চড়ছে।  

আরও পড়ুন : 

৫৩ বছর পর মহাযোগ, ৪ রাশির ভাগ্যে জগন্নাথ দেবের উজাড় করা আশীর্বাদ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে           

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
Bangladesh News: বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
Anandapur Assault Case: আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget