এক্সপ্লোর

PM Modi: 'আগামী দিনে কংগ্রেসে একটা বড় ভাঙন হতে পারে', বিহার নির্বাচনের ফলের পর আক্রমণ মোদির

Narendra Modi: কংগ্রেসের ভবিষ্যৎ নিয়েও ভবিষ্যদ্বাণী শোনা গেছে নরেন্দ্র মোদির গলায়। নরেন্দ্র মোদি বলেন, 'কংগ্রেস এখন শুধু নেতিবাচক রাজনীতি করে।'

নয়া দিল্লি: বিহারে বিশাল জয়। এবার বিজেপির নজর পশ্চিমবঙ্গে। বিহার জয়ের পর স্পষ্ট করে দিলেন খোদ নরেন্দ্র মোদি। যে জঙ্গলরাজের প্রসঙ্গ তুলে লালুপ্রসাদ যাদবের দলকে বিদ্ধ করেছেন, এবার পশ্চিমবঙ্গের কথা বলতে গিয়েও সেই জঙ্গলরাজের প্রসঙ্গ টানলেন তিনি। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের দিকে।

প্রধানমন্ত্রী এও বলেন, 'আজকের জয় কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, অসম এবং পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের আত্মবিশ্বাসে ভরপুর করে দিয়েছে। আর হ্যাঁ, গঙ্গা বিহার হয়ে পশ্চিমবঙ্গে পৌঁছয়।' বিহারে বিপুল জয়ের পর দিল্লিতে দলের সদর দফতর থেকে ভাষণে কংগ্রেসকে বারবার কটাক্ষ-আক্রমণে বিদ্ধ করলেন নরেন্দ্র মোদি।

কংগ্রেসের ভবিষ্যৎ নিয়েও ভবিষ্যদ্বাণী শোনা গেছে নরেন্দ্র মোদির গলায়। নরেন্দ্র মোদি বলেন, 'কংগ্রেস এখন শুধু নেতিবাচক রাজনীতি করে। এখন কংগ্রেসের ভিতরেও একটা অন্য ধারা সৃষ্টি হয়েছে, যারা এই নেতিবাচক রাজনীতির বিরোধী। আমার আশঙ্কা যে আগামী দিনে কংগ্রেসে একটা বড় ভাঙন হতে পারে। আজকের দিনে কেবল একটি মাত্র ভোটে আমাদের যতজন বিধায়ক নির্বাচিত হয়েছেন, কংগ্রেসের গত ৬ টি ভোটে সেই সংখ্যক বিধায়ক জেতেনি। কংগ্রেসের রাজনীতি এখন কেবলমাত্র নেগেটিভ প্রচার। আজ কংগ্রেস মুসলিম লিগ মাওবাদী কংগ্রেস  MMC হয়ে গেছে। এই কংগ্রেস মুসলিম লিগ - মাওবাদী কংগ্রেস।' 

অন্যদিকে, বিহারে ভরাডুবির পর, ফের ভোট-চুরির দিকে ইঙ্গিত করে রাহুল গান্ধী সোশাল মিডিয়ায় লিখেছেন, বিহারের এই ফল চমকে দেওয়ার মতো। শুরু থেকেই নিরপেক্ষ নয়, এমন একটা ভোটে আমরা জিততে পারলাম না। এই লড়াই সংবিধান এবং গণতন্ত্রকে রক্ষার। কংগ্রেস এবং INDIA জোট এই ফলের পর্যালোচনা করবে এবং গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টায় আরও জোর দেবে। 

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশও সোশাল মিডিয়ায় লিখেছেন, বিহারের এই নির্বাচনের ফল নিঃসন্দেহে বিরাট মাপের ভোট-চুরির প্রতিফলন। যার মাস্টারমাইন্ড প্রধানমন্ত্রী,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নির্বাচন কমিশন। সংবিধান এবং গণতন্ত্র রক্ষার জন্য, কংগ্রেস আরও বেশি শক্তি নিয়ে ঝাঁপাবে।

উত্তরপ্রদেশ থেকে বিহার, তামিলনাড়ু-পুদুচেরির মতো রাজ্য়ে কংগ্রেস এখন পুরোপুরি শরিক নির্ভর। পশ্চিমবঙ্গে তারা অস্তিত্বের সঙ্কটে ভুগছে। এই প্রসঙ্গও টেনেছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস এমন এক পরজীবী যা নিজের সহযোগীদের ভোটব্যাঙ্ক খেয়ে ফেলে, ক্ষমতায় ফিরতে চায়। তাই কংগ্রেসের থেকে তার সহযোগীদেরও সাবধানে থাকার দরকার।

আগামী বছর পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, তামিলনাড়ু পুদুচেরি ও কেরলে বিধানসভা নির্বাচন। কী হবে এই রাজ্যগুলিতে? ফের মোদির জয়? না কি ঘুরে দাঁড়াতে পারবে ইন্ডিয়া জোট?

সেরা শিরোনাম

Bankura News: নিজের স্ত্রী ও বাবাকে বাড়ির ভিতরেই খুন করার অভিযোগ, পুজোর আবহে হাড়হিম করা হত্য়াকাণ্ড বাঁকুড়ার সোনামুখীতে
নিজের স্ত্রী ও বাবাকে বাড়ির ভিতরেই খুন করার অভিযোগ, পুজোর আবহে হাড়হিম করা হত্য়াকাণ্ড বাঁকুড়ার সোনামুখীতে
CPM Book Stall Vandalized: যাদবপুরে বুকস্টল ভাঙতে বুলডোজার, আজ হাইকোর্টে শুনানি
যাদবপুরে বুকস্টল ভাঙতে বুলডোজার, আজ হাইকোর্টে শুনানি
RSS News: ‘নেপাল, বাংলাদেশের মতো ভারতেও পালাবদল ঘটানোর চেষ্টা, কিন্তু হবে না’, বললেন RSS প্রধান মোহন ভাগবত
‘নেপাল, বাংলাদেশের মতো ভারতেও পালাবদল ঘটানোর চেষ্টা, কিন্তু হবে না’, বললেন RSS প্রধান মোহন ভাগবত
PM Modi News : দিল্লির দশেরা উদযাপন অংশ নেওয়ার কথা প্রধানমন্ত্রীর, বিক্ষোভ-বিশৃঙ্খলার আশঙ্কায় এই ব্যবস্থা
দিল্লির দশেরা উদযাপন অংশ নেওয়ার কথা প্রধানমন্ত্রীর, বিক্ষোভ-বিশৃঙ্খলার আশঙ্কায় এই ব্যবস্থা

ভিডিও

Durga Puja 2026 : গত ৮ বছর ধরে বারাসাত ফরচুন হাইটসের পুজোয় মেতে উঠছেন সেখানকার মানুষজন | ABP Ananda
Durga Puja 2026: সল্টলেকের AK ব্লকের এবছরের থিম অন্নপূর্ণার হাড়ি, অনন্য ভাবনায় সেজে উঠেছে মণ্ডপ
Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget