এক্সপ্লোর

Tokyo Olympics 2021 : টোকিও অলিম্পিক্সগামী অ্যাথলিটদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

অলিম্পিক্সের জন্য ১১৫ জনের বেশি ভারতীয় অ্যাথলিট কোয়ালিফাই করেছেন। ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে অলিম্পিক গেমস।

নয়া দিল্লি : টোকিও অলিম্পিক্সগামী অ্যাথলিটদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৩ জুলাই বিকাল ৫টা নাগাদ তাঁদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলবেন। বিশ্বের অন্যতম বড় এই ইভেন্টে যোগ দেওয়ার আগে অ্যাথলিটদের উৎসাহিত করবেন প্রধানমন্ত্রী।

সরকারি বিবৃতি অনুয়ায়ী, অলিম্পিক্সের জন্য ১১৫ জনের বেশি ভারতীয় অ্যাথলিট কোয়ালিফাই করেছেন। ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে অলিম্পিক গেমস। চলবে ৮ অগাস্ট পর্যন্ত। গত বছর এই ইভেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু, করোনা অতিমারির কারণে তা স্থগিত হয়ে যায়।   

এদিকে বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে, আসন্ন টোকিও অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে দর্শক ছাডা়ই। কারণ, ওই এলাকায় করোনা সংক্রমণ সম্প্রতি বেড়েছে। আন্তজার্তিক অলিম্পিক্স কমিটির প্রধান টমাস বাখ এবং আরও চারটি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে এক বৈঠকে দর্শকদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। 

প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালের রিও অলিম্পিক্সের জন্য ১১৭ জন অ্যাথলিট কোয়ালিফাই করেছিলেন। কিন্তু, ২০১২ সালের লন্ডন অলিম্পিক গেমসের তুলনায় পদক তালিকা ভাল করতে পারেনি ভারত। উল্লেখ্য, ওটাই এখনও পর্যন্ত ভারতের অলিম্পিক গেমসে সবথেকে ভাল পারফরম্যান্স(৬টি পদক)। সেই গণ্ডি ভারতীয় অ্য়াথলিটরা টোকিওয় ভেঙে ফেলবেন বলে আশাপ্রকাশ করা হচ্ছে।  

জাপানে সম্প্রতি করোনা সংক্রমণের হার বেড়ে চলেছে। করোনা সংক্রমণ রুখতে এখনও জারি রয়েছে জরুরি অবস্থা, যার মেয়াদ শেষ হচ্ছে রবিবার। পরের দিন থেকেই নতুন করে জারি হচ্ছে জরুরি অবস্থা। অলিম্পিক্সের আগে বা গেমস চলাকালীন যাতে করোনা সংক্রমণ না ছড়ায়, সেটা নিশ্চিত করার জন্য আগামী সপ্তাহ থেকে জরুরি অবস্থা জারি করতে চলেছে জাপান সরকার। অলিম্পিক্স চলাকালীন তা জারি থাকবে। টোকিও অলিম্পিক্স চলাকালীন স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না কোনও দর্শক। করোনা আবহে শুধু স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়াই নয়, টোকিওয় মশাল দৌড়ও হচ্ছে না। টোকিও উপকূলে প্রত্যন্ত অঞ্চলে হবে মশাল দৌড়।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
I.N.D.I.A Bloc: I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget