এক্সপ্লোর

PM Narendra Modi:'দুর্নীতিতে ডুবে থাকা সকলেই এখন এক মঞ্চে দাঁড়িয়ে পড়ছেন', দিল্লিতে দলের অনুষ্ঠানে সরব প্রধানমন্ত্রী

Corruption Issue:'দুর্নীতিতে ডুবে থাকা সকলে এখন ধীরে ধীরে এক মঞ্চে দাঁড়িয়ে পড়ছেন', দিল্লিতে বিজেপির সদর দফতরে এক অনুষ্ঠানে বিরোধীদের উদ্দেশে পাল্টা সুর চড়ালেন প্রধানমন্ত্রী।

নয়াদিল্লি: 'দুর্নীতিতে (corruption) ডুবে থাকা সকলে এখন ধীরে ধীরে এক মঞ্চে দাঁড়িয়ে পড়ছেন', দিল্লিতে বিজেপির সদর দফতরে (BJP Head Quarters) এক অনুষ্ঠানে বিরোধীদের উদ্দেশে পাল্টা সুর চড়ালেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। দুর্নীতি-দমন প্রশ্নে তাঁর সরকার কী ভাবে তৎপরতা দেখিয়েছে, মঙ্গলবারের অনুষ্ঠানে সেই কথাই বলেন নরেন্দ্র মোদি। তাঁর কথায়, 'কংগ্রেস আমলে পিএমএলএ-র আওতায় মোটে ৫ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করা গিয়েছিল। কিন্তু বিজেপির আমলে ১০ লক্ষ কোটি টাকা বাজেয়াপ্ত করা গিয়েছে।'

'দুর্নীতি' ও 'পরিবারতন্ত্র'...
মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দফতরে প্রধানমন্ত্রী দুর্নীতির পাশাপাশি পরিবারতন্ত্রের অভিযোগও ফের শানিয়েছেন তিনি। বলেছেন, 'পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সব জায়গাতেই পরিবারতান্ত্রিক দলগুলির মাঝে বিজেপিই একমাত্র সর্বভারতীয় দল। মাত্র ২টি আসন নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। এখন আমরা ৩০৩টি আসনে পৌঁছেছি।' এর পরই দুর্নীতি প্রশ্নে সরব হতে শোনা যায় তাঁকে। বলেন, 'ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির যথেষ্ট শক্তিশালী। তাই দেশকে আটকানোর জন্য, সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর আক্রমণ চলছে। বিশেষত কেন্দ্রীয় এজেন্সিগুলি কোনও পদক্ষেপ করলেই তাদের বিরুদ্ধে আদালতে যাওয়া হচ্ছে।' প্রধানমন্ত্রীর কথায়, 'কেউ কেউ আবার ভ্রষ্টাচারি বাঁচাও অভিযানও করছেন।' ঠিক কার উদ্দেশে এই বার্তা, সেটি খোলাখুলি বলেননি মোদি। তবে এই মুহূর্তে রাহুল গাঁধীর সাংসদ পদ খারিজ হওয়ার প্রতিবাদে তোলপাড় করছে কংগ্রেস। দিনতিনেক আগেও দফায় দফায় বিক্ষোভ দেখায় কংগ্রেস। এই শহরের ভবানীপুর, ধর্মতলা থেকে বউবাজারে বিক্ষোভ হয়। রাজভবনের সামনে বিক্ষোভ দেখায় ছাত্র পরিষদ। গত কাল বিকেল পর্যন্ত লোকসভা, দুপুর পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করা হয়। তার আগে, সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা বৈঠকে সামিল হয় তৃণমূল কংগ্রেসও। বৈঠকে যোগ দেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, জহর সরকার। পরে কালো পোশাকে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান  কংগ্রেস সাংসদরা যেখানে হাজির ছিলেন সনিয়া গাঁধীও। তার উপর মোদি সরকারের  বিরুদ্ধে আগামীকাল ও পরশু ধর্না দেওয়ার কথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তীব্র রাজনৈতিক চাপানউতোরের মধ্যে প্রধানমন্ত্রীর বার্তায় স্পষ্ট  তাৎপর্য খুঁজে পেয়েছে রাজনৈতিক মহল।

আর কী?
মোদি এদিন বলেন, 'গত সাত দশকে প্রথম বার এত কিছু হচ্ছে। কিছু মানুষ তো এতে অসন্তুষ্ট হবেনই। রাগও হবে তাঁদের। তবে তাঁরা যতই পাল্টা ভুয়ো অভিযোগ আনুন, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে অভিযান থামবে না।' একই সঙ্গে দলের সম্পর্কেও অত্যন্ত প্রত্যয়ী বার্তা দেন তিনি। বলেন, 'কোটি কোটি দলীয় কর্মীদের চরণে আমার প্রণাম। যাঁরা এই দল প্রতিষ্ঠা করেছিলেন, তাঁদেরও শ্রদ্ধা জানাই।' বিজেপিই একমাত্র ভবিষ্যতের কথা ভেবে এগিয়ে চলে, সে কথাও মনে করান মোদি।

আরও পড়ুন:আদালতে জটমুক্ত পঞ্চায়েত নির্বাচন, সকল সিদ্ধান্ত গ্রহণ করবে কমিশন

সেরা শিরোনাম

West Bengal News Live : উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
Sheikh Hasina : ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
CM Suvendu Adhikari : রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "পুলিশের হাত খুলে দিয়েছি.."
Kolkata News: কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু
কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু

ভিডিও

Delhi News | দীপাবলির রাতে আতসবাজিতে ঝলসে গিয়ে দিল্লিতে এক বালকের মৃত্যু
Kali Puja 2026 | কালীপুজোর পরদিনও বীরভূমের নন্দীকেশ্বরী মন্দিরে ভক্তদের ভিড় | ABP Ananda
Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget