এক্সপ্লোর

Modi on ISRO: ইসরোয় প্রধানমন্ত্রী, অথচ মোদিকে আমন্ত্রণ জানাতে বিমানবন্দরেই গেলেন না মুখ্যমন্ত্রী!

PM Modi, Bengaluru, ISRO: যদিও কংগ্রেসের তরফে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদি প্রোটোকোল লঙ্ঘন করে মুখ্যমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা করতে আসতে 'মৌখিকভাবে' বাধা দিয়েছিলেন।

নয়া দিল্লি: ব্রিকস সম্মেলন সেরে শনিবার দেশে ফিরেই ইসরোর (ISRO) বিজ্ঞানীদের (Scientist) সঙ্গে দেখা করতে কর্নাটকে যান প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজনৈতিক (Political) সৌজন্য বাদে প্রশাসনিক প্রোটোকল অনুযায়ী প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যখন কোনও রাজ্যে যান, তখন রাজ্যের প্রশাসনিক এবং সাংবিধানিক প্রধান বিমানবন্দরে উপস্থিত থাকেন। কিন্তু এদিন সেই প্রোটোকলে 'অনুপস্থিত' ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দিরামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডি কে শিবাকুমার। 

যদিও কংগ্রেসের তরফে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদি প্রোটোকোল লঙ্ঘন করে মুখ্যমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা করতে আসতে 'মৌখিকভাবে' বাধা দিয়েছিলেন। এ প্রসঙ্গে কংগ্রেস নেতা জয়রাম রমেশ ট্যুইটে বলেন, 'মোদি কর্নাটকের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীকে নিয়ে স্পষ্টতই বিরক্ত ছিলেন। কারণ তাঁর আসার আগে ইসরোর বিজ্ঞানীদের সে রাজ্যের তরফে সম্মানিত করা হয়েছিল। তাই তিনি প্রোটোকলের বাইরে গিয়ে এ কাজ করেন। এটা তুচ্ছ রাজনীতি ছাড়া আর কিছু নয়।' 

যদিও এই বিষয় নিয়ে কোনও 'রাজনৈতিক' মন্তব্য করেননি নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, আমি জানতাম না আমি কখন বেঙ্গালুরুতে এসে পৌঁছব। তাই আমি মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে আমাকে অভ্যর্থনা জানানোর জন্য তড়িঘড়ি না আসার জন্য অনুরোধ করেছিলাম।"

মোদি এও বলেন, “আমি নিজেই মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে বলেছিলাম যে তারা যেন না আসে কারণ আমি বিজ্ঞানীদের সঙ্গে দেখা করার পরে চলে যাব। আমি নিজেই তাঁদের প্রোটোকল পূরণ করা থেকে বিরত থাকতে বলেছিলাম কারণ আমি জানতাম না কখন আমি বেঙ্গালুরু পৌঁছব।”

আরও পড়ুন, ২৩ অগাস্ট চাঁদ ছোঁয়ার দিন এখন থেকে জাতীয় মহাকাশ দিবস, ISRO-য় ঘোষণা মোদির

উল্লেখ্য, চন্দ্রযান-৩ যেদিন চাঁদের মাটি স্পর্শ করে, সেদিন দেশে ছিলেন না প্রধানমন্ত্রী। ব্রিকস সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। বুধবার জোহানেসবার্গ থেকে ভার্চুয়াল মাধ্যমে চন্দ্রপৃষ্ঠে ভারত উদয়ের সাক্ষী হন তিনি। দু’দেশের সফর শেষে শনিবার সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এর পর তৃতীয় চন্দ্রযানের সাফল্যের নেপথ্যে থাকা বিজ্ঞানীদের সঙ্গে দেখা করার জন্য ইসরোর কার্যালয়ের উদ্দেশে রওনা হন। 


ইসরো-র টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক মিশন কন্ট্রোল কমপ্লেক্সে পৌঁছতেই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সংস্থার চেয়ারম্যান এস সোমনাথ। চন্দ্রযান ৩-এর নেপথ্যের কর্মকাণ্ড ঘুরে দেখেন মোদি। অভিযানের সাফল্যকাহিনি নিয়ে কথা বলার সময় আবেগপ্রবণও হয়ে পড়েছিলেন মোদী। 

সেরা শিরোনাম

Road Accident: গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারালেন গাড়ির চালক, তারপর সরকারি বাসের সঙ্গে ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু ১ শিশু-সহ ৫ যাত্রীর
গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারালেন গাড়ির চালক, তারপর সরকারি বাসের সঙ্গে ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু ১ শিশু-সহ ৫ যাত্রীর
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Chorbagan Stampede Incident: গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget