এক্সপ্লোর

Mann Ki Baat 100th Episode: বিদেশের মাটিতেও 'মন কি বাত', লন্ডন-নিউইয়র্কে শোনা গেল মোদির কণ্ঠ

PM Narendra Modi: এতদিন ২২টি ভারতীয় ভাষায় সম্প্রচার হত মন কি বাত। এদিন সেঞ্চুরি-পর্বে তা শুনলেন বিশ্বের কয়েক কোটি মানুষ।


নয়াদিল্লি: দেশের মাটি পেরিয়ে বিদেশেও নরেন্দ্র মোদির (Narendra Modi) 'মন কি বাত'। লন্ডনেও সম্প্রচারিত হল নরেন্দ্র মোদির রেডিও ভাষণ। এতদিন ২২টি ভারতীয় ভাষায় সম্প্রচার হত মন কি বাত। এদিন সেঞ্চুরি-পর্বে তা শুনলেন বিশ্বের কয়েক কোটি মানুষ। 

লন্ডনে ভারতীয় হাই কমিশনে সকালে নরেন্দ্র মোদির 'মন কি বাত' (Man ki Baat) সম্প্রচার করা হয়েছে। নিউইয়র্কে ইউনাইটেড নেশনসের মুখ্য কার্যালয়েও মোদির মন কি বাত অনুষ্ঠান শোনানো হয়েছে।

১০০ তম মন কি বাত নিয়ে প্রথম থেকেই প্রচার চালিয়েছে বিজেপি। দেশের নানা জায়গায় এদিনের অনুষ্ঠান শোনানোর জন্য পদক্ষেপ নিয়েছে বিজেপি। মন কি বাত অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে ট্যুইট করেছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংহ। শনিবারই তিনি ANI-কে বলেন, মন কি বাত অত্যন্ত উল্লেখযোগ্য অনুষ্ঠান। আমি মনে করি ইতিহাসে এটাই প্রথম যে কোনও সরকারের শীর্ষে বসে থাকা একজন তাঁর দেশবাসীর উদ্দেশ্যে মাসের পর মাস বক্তব্য রেখেছেন। এবার ১০০তম এপিসোড হতে চলেছে।'

শনিবারই লন্ডনে ভারতীয় দূতাবাসে কর্মরতদের সঙ্গে কথা বলেছেন মন্ত্রী। মন কি বাত-এর ১০০তম অনুষ্ঠান প্রচারের জন্য পদক্ষেপ শুরু হয়েছিল। এই অনুষ্ঠানে লাইভ স্ট্রিম দেখানো হয়েছে নিউ ইয়র্কের রাষ্ট্রপুঞ্জের সদর দফতরেও। 

প্রধানমন্ত্রী হওয়ার পর, ২০১৪-র ৩ অক্টোবর থেকে শুরু হয় মোদির মন কি বাত। গোটা দেশে আকাশবাণীর পাঁচশোরও বেশি বেতার কেন্দ্র থেকে ২২টি ভারতীয় ভাষা ছাড়াও ১১টি বিদেশি ভাষায় মন কি বাত সম্প্রচারিত হয়। অন্যদিকে, দেশজুড়ে মন কি বাতের শততম এপিসোড শোনার ব্যবস্থা করেছে বিজেপি। এই নিয়ে ঢালাও প্রচার চালিয়েছে পদ্ম শিবির। দেশের প্রতিটি বিধানসভা কেন্দ্রে মন কি বাত শোনানোর ব্যবস্থা করেছে বিজেপি নেতৃত্ব। বাংলাতেও বিজেপির উদ্যোগে মোদির শততম মন কি বাত অনুষ্ঠান শোনানোর ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget