এক্সপ্লোর

PM Modi News: 'একুশ শতকে ধ্বংসের সবথেকে বড় কারণ হতে পারে', কী নিয়ে সতর্কবার্তা প্রধানমন্ত্রীর ?

Artificial Intelligence : গ্লোবাল পার্টনারশিপ অন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে আজ বক্তব্য রাখেন মোদি

নয়াদিল্লি : সম্প্রতি ডিপফেক পর্ব শোরগোল ফেলে দিয়েছিল। রয়েছে সাইবার জালিয়াতি, গুরুত্বপূর্ণ তথ্য চুরি, কৃত্রিম বুদ্ধিমত্তায় জঙ্গি সংগঠনগুলোর হাত পাকানোর মতো আশঙ্কা। এই আবহে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এবার সাবধাণবাণী শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বক্তব্য, "যদিও এটার ২১ শতকে উন্নয়নের অন্যতম শক্তিশালী মাধ্যম হয়ে ওঠার ক্ষমতা আছে, ধ্বংসের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।" তাই এই ধরনের সমস্যা ঠেকাতে পাল্টা ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী।

 

গ্লোবাল পার্টনারশিপ অন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে আজ বক্তব্য রাখেন মোদি। সেখানে তিনি বলেন, "একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের বিশ্বমঞ্চে পরিকাঠামো গড়ে তুলতে হবে। মানবতাকে সুরক্ষিত করতে এটা খুব প্রয়োজন। যেমনটা - একাধিক আন্তর্জাতিক ইস্যুতে আমাদের চুক্তি ও প্রোটোকল রয়েছে, ঠিক সেভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকভাবে ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটি বিশ্বব্যাপী পরিকাঠামো গড়ে তুলতে হবে। তার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে উচ্চমাত্রার ঝুঁকিসম্পন্ন AI টুলের পরীক্ষা-নিরীক্ষা ও মোতায়েন।" 

গত মাসেই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। AI-এর অপব্যবহার করে ডিপফেক ভিডিও (Deepfake Video) তৈরি করাকে 'ভীষণ উদ্বেগের' বিষয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মোদি জানান, তিনি ChatGpt-র টিমকে অনুরোধ করেছেন যে, ইন্টারনেটে যদি এ ধরনের ভিডিও ঘোরাঘুরি করে তাহলে যেন সতর্কবার্তা পাঠানো হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার এই সময়ে, প্রযুক্তির যাতে দায়িত্ব নিয়ে ব্যবহার করা হয় তা গুরুত্বপূর্ণ।

ডিপফেক বা সিন্থেটিক মিডিয়া। যাকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কোনও ব্যক্তির ছবি বা ভিডিওয় অনেকটা একই রকম দেখতে কারও মুখ বসিয়ে দেওয়া হয়। সাম্প্রতিক এই রকম কয়েকটি ঘটনা সামনে আসার পর শোরগোল পড়ে যায় গোটা দেশে। এই প্রযুক্তি ব্যবহার করে সম্প্রতি কয়েকজন বলিউড অভিনেত্রীর ডিপফেক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। যার পর থেকেই প্রযুক্তির অপব্যবহার নিয়ে চর্চা শুরু হয়।

এনিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেন স্বয়ং প্রধানমন্ত্রীও। তাঁর বক্তব্য, এই ডিপফেক ভিডিও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই তিনি দেশের নাগরিক এবং সমাজ মাধ্যমের কাছে এব্যাপারে নজরদারি চালানোর আর্জি জানান। এর পরিপ্রেক্ষিতে তিনি একটি ডিপফেক ভিডিওর কথা তুলে ধরেন। যাতে তাঁকে ঐতিহ্যবাহী গুজরাতি নাচ করতে দেখা গেছে। প্রধানমন্ত্রী বলেন, 'আমি একটা ভিডিও দেখেছিলাম যেখানে আমাকে গরবা নাচতে দেখা গেছে। দেখে একেবারে সত্যি মনে হচ্ছিল।'

সেরা শিরোনাম

Electromagnetic Space Tiles: মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
Kali Puja 2026: চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
I.N.D.I.A Bloc Rally: ‘চাইলেও কোথাও যেতে পারবেন না, যেতে দেব না’, রামলীলা ময়দান থেকে সরাসরি মোদি-শাহকে হুঁশিয়ারি রাহুলের
‘চাইলেও কোথাও যেতে পারবেন না, যেতে দেব না’, রামলীলা ময়দান থেকে সরাসরি মোদি-শাহকে হুঁশিয়ারি রাহুলের
Science News: পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল
পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget