এক্সপ্লোর

PM Modi's Visit : ৫ দেশীয় সফরে প্রধানমন্ত্রী মোদি, আজই পৌঁছাচ্ছেন UAE; নজরে জ্বালানি নিরাপত্তা ?

Narendra Modi's Visit : এরপর উড়ে যাবেন নেদারল্যান্ডসের উদ্দেশে। এরপর একে একে রয়েছে সুইডেন, নরওয়ে ও ইতালি সফর।

নয়াদিল্লি : ৫ দেশীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজই শুরু সফর। প্রথমেই যাবেন সংযুক্ত আরব আমিরশাহী। আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের আঁচ পড়েছে UAE-তেও। এই আবহে প্রধানমন্ত্রীর সফর। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তথ্য অনুসারে, আগামী ছয় দিনে মোট পাঁচ দেশে যাবেন প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত সফরের লক্ষ্যে আজ ১৫ মে সংযুক্ত আরব আমিরশাহীতে নামবেন তিনি। এরপর উড়ে যাবেন নেদারল্যান্ডসের উদ্দেশে। এরপর একে একে রয়েছে সুইডেন, নরওয়ে ও ইতালি সফর।

UAE সফরের মূল লক্ষ্য কী ?

সংযুক্তি আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ অল নাহইয়ানের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তাঁদের মধ্যে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে জ্বালানি সহযোগিতা, সেইসঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়েও আলোচনা হতে পারে। তাঁরা ভারত-সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে ব্যাপক কৌশলগত পার্টনারশিপের বাড়ানোর কথা পর্যালোচনা করবেন বলেও মনে করা হচ্ছে, যা রাজনৈতিক, অর্থনৈতিক এবং জনগণের মধ্যে সম্পর্কের মাধ্যমে এগিয়ে যায়। গত ২৫ বছরে সংযুক্ত আরব আমিরশাহী ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক পার্টনার এবং সপ্তম বৃহত্তম বিনিয়োগের উৎস হিসেবে রয়েছে। উপসাগরীয় এই দেশটিতে বসবাসকারী ৪৫ লক্ষেরও বেশি ভারতীয়র কল্যাণের বিষয়টিও আলোচনায় অন্তর্ভুক্ত হবে বলে মনে করা হচ্ছে।

অপরিশোধিত তেল পারাপারের সবথেকে গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী । আমেরিকার সঙ্গে ইরান যুদ্ধের জেরে যে পথ দিয়ে তৈলবাহী জাহাজ পারাপার ব্যাহত হচ্ছে। যার প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। দিন দিন জ্বালানি সংকট তীব্র হচ্ছে। হরমুজ প্রণালীর পরিস্থিতি উন্নত না হলে এই সংকট কাটা সমস্যাবহুল। এই আবহে দেশজুড়ে আজ সকাল থেকেই বেড়ে গেছে পেট্রোল ও ডিজেলের দাম। একলাফে লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ানো হয়েছে ৩ টাকা করে। অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৩ টাকা ১১ পয়সা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের লাগামছাড়া বৃদ্ধির জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। নতুন দামের ফলে দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের খুচরো দাম আরও চড়বে। এর সরাসরি প্রভাব পড়তে পারে পরিবহণ খরচের উপর। যার জেরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে UAE  সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Kolkata Airport : উড়ানে দেরি, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ
Kolkata Airport : উড়ানে দেরি, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Bank Locker : লকার থেকে গায়েব সব গয়না ! অথচ চার্জ নিয়েছে ব্যাঙ্ক ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শাখায় চাঞ্চল্যকর অভিযোগ
লকার থেকে গায়েব সব গয়না ! অথচ চার্জ নিয়েছে ব্যাঙ্ক ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শাখায় চাঞ্চল্যকর অভিযোগ
Advertisement

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget