এক্সপ্লোর

Loksabha Poll 2024:"লোকসভা ভোটে পরাজয়ের পর বিদেশেই থাকবেন নরেন্দ্র মোদি,'' দাবি লালু প্রসাদের

Loksabha Election 2024: সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রীয় জনতা দলের প্রধান বলেন, পরাজয়ের পর বিদেশেই থাকবেন নরেন্দ্র মোদি। 

নয়াদিল্লি: লোকসভা ভোটে (Loksabha Poll 2024) হার নিয়ে দুশ্চিন্তায় প্রধানমন্ত্রী। তাই বিদেশে থাকার পরিকল্পনা করছেন তিনি। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন লালু প্রসাদ যাদব। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রীয় জনতা দলের প্রধান বলেন, পরাজয়ের পর বিদেশেই থাকবেন নরেন্দ্র মোদি। 

লোকসভা ভোট ঘিরে তৎপরতা তুঙ্গে শাসক-বিরোধী দুই শিবিরেই। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়বে না সেকথা বলাইবাহুল্য। একজোট হয়েছেন বিরোধীরা। সেই বিরোধী জোটেরই শরিক লালু প্রসাদ যাদব। এবার তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন প্রধানমন্ত্রীর দিকে। তিনি বলেন, আসলে নরেন্দ্র মোদি পদত্যাগের পরিকল্পনা করছেন। তাই নানা দেশে ঘুরে বেড়াচ্ছেন। এমন একটা জায়গা খুঁজছেন, যেখানে তিনি বসে পিৎজা, মোমো, চাউমিন খেতে পারবেন।

বিহারের উপ মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব আয়োজিত দলীয় একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন বর্ষীয়ান রাজনীতি। হাস্যরস বোধ জন্য বরাবরই রাজনৈতিক মহলে বিশেষ সমাদার রয়েছে লালু প্রসাদের। বয়স পৌঁছে গিয়েছে ৮০-র দোরগোড়ায়। রোগভোগ লেগেই রয়েছে শরীরে। সম্প্রতি কিডনি প্রতিস্থাপনও হয়েছে। তাতে রাজনীতির ময়দানে আগের মতো সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে না তাঁকে। ইতিমধ্যেই বিরোধী জোট ‘INDIA’-র দুটি বৈঠকে অংশ নিয়েছেন তিনি। আগামী মাসে মুম্বইতে রয়েছে তৃতীয় বৈঠক। আরজেডি প্রধান জানিয়েছেন সেই বৈঠকে অংশ নেবেন তিনি। এপ্রসঙ্গে লালু প্রসাদ যাদব বলেন, একতা বজায় রেখে আমাদের বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। একইসঙ্গে মণিপুর ইস্যুতেও কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ।

দিনকয়েক আগে ব্যাডমিন্টন কোর্টে দেখা যায় তাঁকে। ব্যাডমিন্টন কোর্টে ট্র্যাক প্যান্ট, পোলো টিশার্ট আর স্যান্ডাল পরে র‌্যাকেট এবং শাটল হাতে দেখা গিয়েছিল লালুকে। বাঁ হাতে আলগোছে ছুড়ে দেন শাটল, ডান হাতের র‌্যাকেট এমন চালিয়েছিলেন যে মুহূর্তে নেট পার। তাতেই ছেলেমানুষের মতো কার্যত খিলখিল করে হেসে উঠেছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু। পরের মুহূর্তেই আবার ওপার থেকে আসা শাটল ফেরত পাঠিয়েছিলেন। ব্যাডমিন্টন কোর্টে লালুর ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তাঁর ছেলে, বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। ব্যাকগ্রাউন্টে বাজছিল মহম্মদ রফির গাওয়া ‘ঢল গয়া দিন, হো গয়ি শাম’।লালুর ওই ভিডিও পোস্ট করে তেজস্বী লিখেছিলেন, ‘ভয়ে পেতে শেখেননি, শেখেননি মাথা নোয়াতে। লড়াই করে এসেছেন, লড়ই করে যাবেন। জেলে যাওয়ার ভয় নেই। শেষ পর্যন্ত জয়ী হবেনই’।

আরও পড়ুন: Supreme Court: '১৪ দিন ধরে পুলিশ কী করছিল?', মণিপুর-কাণ্ডে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে কেন্দ্র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
Supreme Court: ‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল

ভিডিও

Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget