এক্সপ্লোর

Supreme Court: '১৪ দিন ধরে পুলিশ কী করছিল?', মণিপুর-কাণ্ডে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে কেন্দ্র

Manipur Incident Case:মণিপুর নিয়ে ফের সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে কেন্দ্র। '১৪ দিন ধরে পুলিশ কী করছিল? বিবস্ত্র করে ২ মহিলাকে হাঁটানোর ঘটনায় জিরো এফআইআর করতে ১৪ দিন কেন লাগল?

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: মণিপুর (Manipur Incident) নিয়ে ফের সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রশ্নের মুখে কেন্দ্র (Centre)। '১৪ দিন ধরে পুলিশ কী করছিল? বিবস্ত্র করে ২ মহিলাকে হাঁটানোর ঘটনায় জিরো এফআইআর করতে ১৪ দিন কেন লাগল? ৪ মে-র ঘটনায় ১৮ মে এফআইআর কেন হল?' কেন্দ্রকে চাঁচাছোলা প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের। সঙ্গে পর্যবেক্ষণ, ভিডিওয় দেখা গিয়েছে পুলিশ নির্যাতিতাদের বিক্ষুব্ধ জনতার হাতে তুলে দিয়েছে। এটি ভয়ঙ্কর।

আর যা...
সোমবার মণিপুরের ঘটনা নিয়ে শুনানি চলাকালীন বাংলার ভোট-হিংসার প্রসঙ্গ ওঠে সুপ্রিম কোর্টে। কেন্দ্রের তরফে আইনজীবী বাঁশুরি স্বরাজ বলেন, 'বাংলায় পঞ্চায়েত ভোটের সময় মহিলাদের বিবস্ত্র করে অত্যাচার হয়েছে। রাজস্থানেও পিছিয়ে পড়া সমাজের মহিলাদের উপর নির্যাতন হয়েছে। সুপ্রিম কোর্টের উচিত দেশের প্রত্যেক মেয়েকে রক্ষা করা।' পত্রপাট কেন্দ্রের আইনজীবীর যুক্তি খারিজ করে দিন শীর্ষ আদালতের বিচারপতি। বলেন, 'সর্বত্র মহিলাদের উপর একই ধরনের অত্যাচার চলছে, এই কথা বলে কোনও লাভ নেই। ...দেশের বাকি প্রান্তেও একই জিনিস ঘটছে এই যুক্তি দেখিয়ে মণিপুরের মতো ঘটনার ব্যাখ্যা দেওয়া যায় না। প্রশ্ন হল, এই ধরনের কী ভাবে মোকাবিলা সম্ভব? সেটি বলুন...নাকি আপনি বলতে চান, হয় দেশের প্রত্যেকটি মেয়ের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে না হলে কারওই সুরক্ষা-ব্যবস্থা করা যাবে না?' বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এও বলেন, 'মণিপুরের শুনানি চলছে, এখানে শুধু এই মামলাই শোনা হবে।' বিচারপতির প্রশ্ন ছিল, 'ঘটনাটি ৩ মে-র। জিরো এফআইআর দায়ের হয়েছিল ১৮ মে। সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে এফআইআর স্থানান্তরিত হয় জুনে। গত ১৯ জুলাই ভিডিওটি ভাইরাল হওয়ার পরই মামলা বিষয়টি শীর্ষ আদালতের নজরে আসে। তার পর থেকেই যতটুকু যা অগ্রগতি হয়েছে। 

কী ঘটেছিল?
প্রথমে গণধর্ষণ, তার পর সম্পূর্ণ নগ্ন করে রাস্তায় হাঁটানো। এতেই শেষ নয়। নির্যাতিতারা যখন রেহাইয়ের আর্জি জানিয়ে কাঁদতে কাঁদতে হাঁটছেন, তখনও তাঁদের দেদার 'শ্লীলতাহানি' চলেছে। হিংসা-জর্জরিত মণিপুরে নারী-নিগ্রহের এমন ভিডিওই ভাইরাল হয়েছিল যা দেখে শিউরে উঠেছে গোটা দেশ। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ ও রাজ্যের মুখ্য়সচিবকে তড়িঘড়ি ফোন করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির নির্দেশ দেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। কিন্তু প্রশ্ন একটাই। গত কয়েক মাস ধরে উত্তর-পূর্বের এই রাজ্যের পরিস্থিতি ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও কড়া পদক্ষেপ কেন করা হয়নি? প্রসঙ্গত, ঘটনার ঠিক এক দিন আগে মেইতেই এবং কুকি জনজাতির মধ্য়ে সংঘর্ষে জ্বলে উঠেছিল মণিপুর। বস্তুত, মেইতেই-দের তফশিলি উপজাতিভুক্ত হওয়ার দাবি ঘিরে গত কয়েক মাস ধরেই হিংসা-জর্জরিত হয়ে রয়েছে উত্তরপূর্বের এই রাজ্য। কিন্তু তার পরও কেন হুঁশ নেই প্রশাসনের? প্রশ্ন, ক্ষোভ, বিতর্ক, দানা বেঁধেছে একের পর এক ঘটনা।

আরও পড়ুন:অভিষেকের ডাকা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি বাতিল হাইকোর্টে

 

 

সেরা শিরোনাম

Abhijeet Dipke : বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...
বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...
Road Accident: মর্মান্তিক, আচমকাই ডিভাইডারে ধাক্কা, দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, ঘটনাস্থলেই মৃত্যু ৪ জনের
মর্মান্তিক, আচমকাই ডিভাইডারে ধাক্কা, দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, ঘটনাস্থলেই মৃত্যু ৪ জনের
Gyanesh Kumar: 'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
Maharashtra News: ভয়ঙ্কর ঘটনা, ডেটে নিয়ে গিয়ে প্রেমিকাকে ধাক্কা মেরে খাদে ফেললেন যুবক, তারপর পুলিশকে বললেন...
ভয়ঙ্কর ঘটনা, ডেটে নিয়ে গিয়ে প্রেমিকাকে ধাক্কা মেরে খাদে ফেললেন যুবক, তারপর পুলিশকে বললেন...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget