এক্সপ্লোর

আমাদের দেশ কোনও শক্তির কাছেই নত হবে না, এটা বলতে পারছি আপনাদের মতো সাহসীদের জন্যই, জখম জওয়ানদের দেখতে গিয়ে বললেন প্রধানমন্ত্রী

তিনি জওয়ানদের সামনে দাঁড়িয়ে ভাষণে বলেন, ভারতমাতার শত্রুরা আপনাদের তেজ, বীরত্বের কী শক্তি, সেটা দেখেছে। বিশ্বযুদ্ধ বা বিশ্বশান্তি, যা-ই হোক, যখনই দরকার পড়েছে, গোটা দুনিয়া আমাদের সাহসী জওয়ানদের বিজয় ও শান্তির লক্ষ্যে তাঁদের প্রয়াস দেখেছে। আমরা মানবতার উন্নতির জন্য কাজ করেছি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

লেহ (লাদাখ): ভারত দুনিয়ার কোনও শক্তির কাছে মাথা নত করেনি, করবেও না। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম ভারতীয় জওয়ানদের সঙ্গে দেখা করে একথা বলেন তিনি। জখম জওয়ানদের দেখতে হাসপাতালে যান তিনি। তাঁদের সঙ্গে কথা বলেন, শরীর-স্বাস্থ্যের খোঁজখবর করেন। জওয়ানদের উদ্দীপ্ত করে বলেন, আমাদের দেশ কোনওদিন বিশ্বের কোনও শক্তির কাছে নত হয়নি, কখনও হবেও না। আমি জোর গলায় এটা বলতে পারছি আপনাদের মতো সাহসী জওয়ানদের জন্যই। তিনি জওয়ানদের সামনে দাঁড়িয়ে ভাষণে বলেন, ভারতমাতার শত্রুরা আপনাদের তেজ, বীরত্বের কী শক্তি, সেটা দেখেছে। বিশ্বযুদ্ধ বা বিশ্বশান্তি, যা-ই হোক, যখনই দরকার পড়েছে, গোটা দুনিয়া আমাদের সাহসী জওয়ানদের বিজয় ও শান্তির লক্ষ্যে তাঁদের প্রয়াস দেখেছে। আমরা মানবতার উন্নতির জন্য কাজ করেছি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। চিনকে পরোক্ষে হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, লেহ, লাদাখ থেকে সিয়াচেন, কার্গিল ও গালওয়ানের বরফ গলা জলে-প্রতিটা পাহাড়, শৃঙ্গ ভারতীয় জওয়ানদের বীরত্বের সাক্ষী। সম্প্রাসারণবাদের দিন শেষ, এটা উন্নয়নের সময়। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, সম্প্রসারণবাদী শক্তি হয় পরাজিত হয়েছে বা বাধ্য হয়ে পিছু হটেছে। লাদাখের লিমুতে আহত জওয়ানদের কুর্নিশ করে তাঁরা ভারতের ভূখণ্ডের দিকে খারাপ নজরে তাকানো শত্রুদের মুখের মতো জবাব দিয়েছেন বলেও জানান তিনি। বলেন, যে সাহসী বীররা আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তাঁরা কোনও উদ্দেশ্য, কারণ ছাড়া যাননি। আপনারা সকলেই যোগ্য জবাব দিয়েছেন। আপনাদের সাহস, আপনারা যে রক্ত ঝরিয়েছেন, তা আমাদের যুবকদের, প্রজন্মের পর প্রজন্ম দেশবাসীকে অনুপ্রেরণা জোগাবে। তিনি আরও বলেন, আপনাদের প্রত্যেককে ধন্য়বাদ দিতে এসেছি। এখান থেকে শক্তি সংগ্রহ করে নিয়ে যাচ্ছি। ভারত আত্মনির্ভর হবে। কখনও আমাদের মাথা ঝোঁকেনি, ঝুঁকবেও না। আপনাদের মতো বীর, সাহসীদের জন্যই এটা বলতে পারছি। আপনাদের মায়েদের প্রণাম জানাই যাঁরা আপনাদের মতো যোদ্ধাদের জন্ম দিয়েছেন। সমতল থেকে ১১০০০ ফুট উপরে অবস্থিত নিমু জংস্কার পর্বতমালায় ঘেরা। কঠিন, প্রতিকূল আবহাওয়ায় সেখানে কর্তব্যরত জওয়ানদের দেখতে প্রধানমন্ত্রীর সঙ্গে যান চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। সেখানে শীর্ষ সেনা অফিসার, বায়ুসেনা, ইন্দো-তিব্বত বর্ডার পার্সনেল বাহিনীর শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank Locker : লকার থেকে গায়েব সব গয়না ! অথচ চার্জ নিয়েছে ব্যাঙ্ক ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শাখায় চাঞ্চল্যকর অভিযোগ
লকার থেকে গায়েব সব গয়না ! অথচ চার্জ নিয়েছে ব্যাঙ্ক ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শাখায় চাঞ্চল্যকর অভিযোগ
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
ABP Ananda Top 10, 12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget