এক্সপ্লোর

Shiv Sena: ‘কংগ্রেস ছাড়া বিজেপি বিরোধী জোট সম্ভব নয়,’ মমতাকে কুর্নিশ জানিয়ে অবস্থান স্পষ্ট শিবসেনার

Shiv Sena on Alliance: "মোদি-বিরোধিতায় যাঁরা লড়ছেন তাঁরাও কংগ্রেসের (Congress) ধ্বংস চাইলে, সেটা বিপজ্জনক। কিন্তু জাতীয় রাজনীতিতে কংগ্রেসের স্থান নেওয়ার চেষ্টা ভয়ঙ্কর সিদ্ধান্ত হবে।’’ উল্লেখ সামনায়।

নয়াদিল্লি: ‘কংগ্রেস (Congress) ছাড়া বিজেপি (BJP) বিরোধী শক্তিশালী জোট সম্ভব নয়। জাতীয় রাজনীতিতে কংগ্রেসকে দূরে রাখলে ফ্যাসিস্ত শাসক শক্তিশালী হবে। তৃণমূল (TMC) নেত্রী মুম্বই থেকে ফেরার পরই শিবসেনা (Shivsena) মুখপত্র সামনায় উল্লেখ। মমতার মুম্বই (Mumbai) সফরে বিরোধী রাজনীতি (Politics) সক্রিয় হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে মুখপত্রে।

স্পষ্টতই, ইউপিএ-কে (UPA) আরও শক্তিশালী করার পক্ষে সওয়াল সামনায়। এর পাশাপাশি একুশের বিধানসভা ভোট উল্লেখ করেও বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির প্রশংসাও করেছে শিবসেনা (Shivsena)। উল্লেখ করা হয়েছে, “বাংলায় মমতা বাঘিনীর মত লড়াই করে জয়ী হয়েছেন। তাঁর লড়াইকে দেশ কুর্নিশ জানিয়েছে। মমতা বাংলা থেকে কংগ্রেস, বাম, বিজেপিকে সাফ করে দিয়েছেন। মোদি বা বিজেপি কংগ্রেসমুক্ত ভারতের চেষ্টা করবে সেটাই স্বাভাবিক। কিন্তু মোদি-বিরোধিতায় যাঁরা লড়ছেন তাঁরাও কংগ্রেসের ধ্বংস চাইলে, সেটা বিপজ্জনক। কিন্তু জাতীয় রাজনীতিতে কংগ্রেসের স্থান নেওয়ার চেষ্টা ভয়ঙ্কর সিদ্ধান্ত হবে।''

বিরোধী জোট প্রসঙ্গে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, এর আগেও একাধিকবার তৃতীয় ফ্রন্ট, চতুর্থ ফ্রন্ট হয়েছে। এই ধরনের ফ্রন্টের সুবিধা সবথেকে বেশি পায় বিজেপি। আমাদের বক্তব্য ইউপিএ-এর মতো যে ফ্রন্ট ইতিমধ্যেই তৈরি হয়ে আছে। সেই ফ্রন্টকে কেন মজবুত করা হবে না। কারোর কংগ্রেসের সঙ্গে মতভেদ থাকতেই পারে। তার সবথেকে বড় উদাহরণ। কংগ্রেসকে দূরে রেখে কোনও ফ্রন্ট তৈরি করার ভাবনা রাজনীতিতে সঠিক নয়। মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা সহ একাধিক রাজ্যে কংগ্রেস আছে। 

এপ্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কউকে বাদ দেওয়া বা সরানোর কথা বলেননি। তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধী জোট করতে চায়। এর মধ্যে কোনও দ্বন্দ্ব কি আছে?'' এবিষয়ে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, "প্রচারের উদ্দেশ্য সামনের দিকে বিজেপি বিরোধী শক্তিশালী দল তৈরি করতে হবে। ভেতরের উদ্দেশ্য কংগ্রেসকে বাদ দিয়ে করতে হবে। ভারতের বিরোধী রাজনৈতিক দল তাতে রাজি নয়।''

আরও পড়ুন: School Close: রাজ্যজুড়ে আপাতত বন্ধ ৮৯টি স্কুল, সিদ্ধান্ত সরকারের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Deepak Mhaskey : অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget