এক্সপ্লোর

School Close: রাজ্যজুড়ে আপাতত বন্ধ ৮৯টি স্কুল, সিদ্ধান্ত সরকারের

School Close Update: ১৭০ জনের বদলি বিজ্ঞপ্তি প্রকাশ মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal School of Secondary Education)। আপাতত বন্ধ হওয়া স্কুলগুলি জুনিয়র হাই (Junior High) থেকে হাইস্কুল (High School)।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাজ্যজুড়ে আপাতত বন্ধ (School Close) ৮৯টি স্কুল। পড়ুয়া সংখ্যা শূন্য হওয়ায় সিদ্ধান্ত সরকারের। পড়ুয়া শূন্য স্কুল থেকে ৩১১ জন শিক্ষক-শিক্ষিকাকে বদলির সিদ্ধান্ত। ইতিমধ্যে ১৭০ জনের বদলি বিজ্ঞপ্তি প্রকাশ মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal School of Secondary Education)। আপাতত বন্ধ হওয়া স্কুলগুলি জুনিয়র হাই (Junior High) থেকে হাইস্কুল (High School)। সূত্রের খবর, স্কুলগুলির ভবিষ্যৎ কী হবে আলোচনা করে সিদ্ধান্ত।

মধ্যশিক্ষা পর্ষদ বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে বদলি করেছে। যার অর্ডারও ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে। সরকারি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ৩১১ জনকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে স্কুলগুলি থেকে শিক্ষক শিক্ষিকাদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে কোনও শিক্ষক-শিক্ষিকা নেই। রাজ্যজুড়ে ৮৯টি আপার প্রাইমারি সহ হাইস্কুল আপাতত বন্ধ হয়ে যাচ্ছে। গোটা স্কুলে কোনও ক্লাসে একজনও পড়ুয়া নেই।

গত কয়েক বছরে ইংরেজি মাধ্যমে ভর্তি করানোর প্রবণতা বাড়ছে অভিভাবকদের মধ্যে বাড়ছে। সেই কারণেই এটা হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে, যেসব স্কুলে আসতে আসতে পড়ুয়াদের সংখ্যা কমছিল, বা শূন্য হয়ে গিয়েছে সেই সব স্কুল থেকে শিক্ষকদের বদলি করা হবে। ইতিমধ্যেই বদলি প্রক্রিয়া শুরু হয়েছে। এই তালিকায় রয়েছে ৩১১ জনের নাম।

এর আগে ছাত্র শূন্যতায় প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে। কিন্তু রাজ্যজুড়ে এত সংখ্যক আপার প্রাইমারি এবং হাইস্কুল বন্ধ হওয়া বেনজির বলেই মনে করছে শিক্ষা মহল। শিক্ষক বদলি হওয়াতেই এই তথ্য প্রকাশ্যে এসেছে। সারা রাজ্যের বিভিন্ন স্কুলের নাম রয়েছে এই তালিকায়। সবথেকে বেশি হাওড়া এবং হুগলিতে। আলিপুরদুয়ার, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, কলকাতা সহ প্রায় সব জেলাতেই স্কুল বন্ধ হচ্ছে। এই স্কুলগুলি নিয়ে আগামীদিনে কী হবে তা পরবর্তী পর্যায়ে ঠিক করা হবে। আপাতত শিক্ষা আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষার প্রয়োজনে ওই স্কুল ব্যবহার করা যাবে। অথবা অন্য কোনও স্কুলের প্রয়োজনেও ব্যবহার অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Cyclone Jawad:ভূভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই ঘূর্ণিঝড় জাওয়াদের, কাল থেকেই থেকে শুরু হবে বৃষ্টি

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget